| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চারিদিকে চলছে মামা
কঠিন মজার খেলা,
দেশ টা যেন হয়ে গেছে
উন্মাদের এক মেলা। ![]()
ভাঙছে বাড়ি, পুড়ছে গাড়ি,
এ কি আজব নেশা !!
মানুষ গুলার চোখে দেখি
চরম হতাশা। ![]()
রাঘব বোয়াল, রুই কাতলা,
রঙ তামাশা করে;
সেই তামাশার খোরাক হয়ে,
আমজনতা মরে। ![]()
শুনে রাখিস যেথায় যত
তামাশাকারীর দল,
খুব শিগগিরই পাবি
তোদের কুকর্মের ফল।
শান্ত তরুন, ভদ্র মানুষ,
উঠল বলে খেপে;
পার পাবিনা যদিওবা,
আগুনে পড়িস ঝেঁপে।। ![]()
![]()
![]()
©somewhere in net ltd.