নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাত পোহাবার কত দেরী পান্জেরী!

রাত পোহাবার কত দেরী পান্জেরী! এখনো তোমার আসমান ভরা মেঘে সেতারা হেলাল এখনো ওঠেনি জেগে। তুমি মাস্তুলে আমি দাড় টানি ভুলে অসীম কুয়াশা জাগে শূণ্যতা ঘেরি রাত পোহাবার কত দেরী পান্জেরী!

আফিফা মারজানা

এসো নারী এসো স্বর্গেরই পথে . .

আফিফা মারজানা › বিস্তারিত পোস্টঃ

স্বামী -স্ত্রীর আচরণের সৌন্দর্য - পুরুষ পর্ব ॥ ~{বিবাহ ইচ্ছুক ও বিবাহিত পুরুষগণ পড়ে দেখতে পারেন}~

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১০

বিয়ে করার

মধ্যে দিয়ে আপনি একজন নারীর

জীবনসঙ্গী হয়েছেন ।আপনার

সারা জীবনের

সাথীটি নির্বাচনের সময়

আল্লাহভীরু ও

গুনবতী সাথী নির্বাচনের

চেষ্টা করবেন ।বিয়ের পর আপনার

সঙ্গীর রুচি ও চাহিদার

সাথে সমন্বয় করে একজন প্রিয়তম

ও ভালো স্বামী হবার চেষ্টা করুন



এভাবে চেষ্টা করে দেখতে পারেন

-

১ .আল্লাহতায়ালা আপনাকে একজন

স্ত্রী দান করেছেন এজন্য

শুকরিয়া আদায় করুন ।

২.স্ত্রীকে বুঝবার চেষ্টা করুন ।

তার জ্ঞান -বুদ্ধি ,মন -

মানসিকতা ,স্বভাব- প্রকৃতি,

দক্ষতা- গুণাবলী দোষ

ত্রুটি জেনে নিন ।

৩.তার প্রিয় ও অপ্রিয়

বিষয়গুলি জেনে রাখুন ।

এবং তা বুঝে চলুন ।

৪.তাকে আপনার মনের মত

গড়ে তুলুন ভালোবাসা দিয়ে ।

৫ .তার যোগ্যতা ,প্রতিভা ও

গুণাবলী বিকাশে সহায়তা করুন ।

৬.তার মাঝে যে সব দোষ ও

ত্রুটি আছে কৌশলে সারিয়ে তুলুন ।

৭.তাকে আন্তরিকভাবে ভালোবাসুন

।গভীরভাবে ভালোবাসুন ।

বিবাহপূর্ব অন্য কোনো সম্পর্ক

থালে ঝেঁটিয়ে বিদায় দিন মন

থেকে ।ব্লিচিং পাউডার

দিয়ে ধূয়ে ফেলুন ।

এবং স্ত্রীকে ভালোবাসুন ।

৮.সবসময়

হাসি মুখে খুশি মনে কথা বলুন ।

৯.তাকে সাথে নিয়ে বেড়াতে যান



১০.চমত্কার ও ভদ্র আচরণ করুন ।

তার যে কাজ কিংবা গুণ আপনার

ভালো লাগে তার প্রশংসা করুন ।

১১.তার কাছে ভরসাপূর্ণ ,বিশ্বস্ত

ও ব্যক্তিত্ববান হোন ।

১২.স্ত্রীর সাথে পরামর্শ

করে কাজ করুন ।ভদ্র আচরণ করুন ।

তার যে কাজ কিংবা গুণ আপনার

ভালো লাগে তার প্রশংসা করুন ।

১১.তার কাছে ভরসাপূর্ণ ,বিশ্বস্ত

ও ব্যক্তিত্ববান হোন ।

১২.স্ত্রীর সাথে পরামর্শ

করে কাজ করুন ।এমন নয় যে তার

কথাই শুনতে হবে ।

দুজনে মিলে সম্ভাব্য সকল দিক

যাচাই-বাছাই সিদ্ধান্ত নিন ।

১৩.তার অবদানের স্বীকৃতি দিন ।

১৪.তার মানসিক ও জৈবিক

দাবী পূরণ করুন ।

১৫.কথা -কাজে রাগে -

অনুরাগে তার

প্রতি ভালোবাসা প্রকাশ করুন ।

১৬.স্ত্রীর

ছোটো খাটো ত্রুটি বিচ্যুতি উপেক্ষ

া করুন ।

১৭.তার ভালো দিক

গুলো বিবেচনা করে মন্দদিক

গুলি ভুলে থাকুন ।

১৮.নিজেকে স্ত্রীর

কাছে পরিছন্ন রাখুন ।তার

সাথে লুকোচুরি খেলবেন না ।

১৯.তার যৌক্তিক আবদার রক্ষা করুন ।

২০.আপনার জন্য কষ্ট

করলে ধন্যবাদ জানান ।

২১.তাকে বিশ্বাস করুন ,তার

প্রতি আস্হা রাখুন ।

২২.মাঝে মাঝে উপহার দিন ।

২৩.সাধ্যানুসারে খাওয়া পরার

ব্যবস্হা করুন ।

২৪.স্ত্রীর মন বুঝে চলার চেষ্টা করুন ।

২৫.নিজের দায়িত্ব ও সংকট

নিয়ে প্রয়োজন মত তার

সাথে আলোচনা করুন ।নিজের

কর্মব্যস্ততার

পরিধি তাকে জানিয়ে রাখুন ।

২৬ .তাকে নিয়মিত হাতখরচ দিন



২৭.সমোঝতা করে সংসার

চালানোর দায়িত্বও

স্ত্রীকে দিতে পারেন ।

২৮.তার উপার্জিত অর্থ তাকেই

খরচ করতে দিন ।

আপনি সেখানে হস্তক্ষেপ করবেন

না ।

২৯.স্ত্রীর অভিযোগ ও অসুবিধার প্রতি লক্ষ্য রাখুন এবং তা দ্রুত দূর করার চেষ্টা করুন ।

৩০.তার যে কোনো ভালো প্রস্তাবকে স্বাগত জানান ।

৩১.তার সাস্হ্যের ব্যাপারে খোঁজ খবর রাখুন ।

৩২.স্ত্রীর কাছে কোনো ভুল করলে তা স্বীকার করুন ।অন্যায় করলে অনুতপ্ত হোন ।ইচ্ছাকৃত কষ্ট দিবেন না ।

৩৩.তাকে বন্ধু বানিয়ে নিন ।

৩৪.সন্তানদের ব্যাপারে তার সাথে পরামর্শ করে কাজ করুন ।

৩৫.কখনো অন্যের কাছে স্ত্রীর বদনাম করবেন না ।

৩৬.তার মা বাবা আত্মীয় স্বজনকে সম্মান শ্রদ্ধা করুন ।

৩৭.ঘরের কাজে স্ত্রীকে যথা সম্ভব সাহায্য করুন ।

৩৮.ছেলে মেয়ের সামনে তাকে অপমানিত কিংবা ঝগড়া করবেন না ।

৩৯.স্ত্রীকে জিজ্ঞাসা করুন ,তিনি আপনাকে কেমন দেখতে চান ?আরো ভালো হবার জন্য কি করা দরকার ?



একবার এক জ্ঞানীর কাছে জানতে চাওয়া হলো ,কোন ব্যক্তি ভুল করেনি ,কিন্তু ভুল স্বীকার করে ?

তিনি জবাব দিলেন "স্বামী"

>>কালকে স্ত্রীর আচরণ নিয়ে কিছু লেখার চেষ্টা করবো ,ইনশাআল্লাহ ।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৬

ঘুড্ডির পাইলট বলেছেন: ৯.তাকে সাথে নিয়ে বেড়াতে যান


এখানে অমত আছে :( বেড়াইতে নিলেই তো টেকা খরচা কইরালায় :(

২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৭

আফিফা মারজানা বলেছেন: মিয়া!টেকা তো খরচা করারই জিনিস নাকি !

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৪১

মন্জুরুল আলম বলেছেন: ১৯.তার যৌক্তিক আবদার রক্ষা করু
--- ডিয়ার সিস্টার...এই যৌক্তিক এর সংজ্ঞা কই পাই!!
২৬ .তাকে নিয়মিত হাতখরচ দিন
---সেইতো আমারে নিয়মিত হাতখরচ দেয় :( :(
২৪.স্ত্রীর মন বুঝে চলার চেষ্টা করুন ।
--- মন বুঝতে পারার মত কোন বান্দা পৃথিবীর বুকে জন্ম নেয়নি এবং অদূর ভবিষ্যতেও কে জন্ম নিবে না.....১০০% শিউর

৪| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৫

ক্ষুদ্রছাপ বলেছেন: ২৬ .তাকে নিয়মিত হাতখরচ দিন B:-) .........। কেন হ্যায় কি বিড়ি খায় না সিগারেট খায়??????
২৮.তার উপার্জিত অর্থ তাকেই খরচ করতে দিন । আপনি সেখানে হস্তক্ষেপ করবেন
না ।
............. তার টাকা তো খরচ করবেই তারপর আবার এটা (২৬ .তাকে নিয়মিত হাতখরচ দিন) ও দিতে হবে???? :|

৫| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২২

বৃষ্টি ভেজা শিকারী বলেছেন: অসাধারন একটা লেখা, এই মুহুর্তে আমার জন্য এমন একটা লেখাই দরকার ছিলো, অনেক ধন্যবাদ আফিফা আপনাকে।

৬| ২১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৩

জাওয়াদ তাহমিদ বলেছেন:
হি হি হি। লেখা পড়ে মজা পেলাম।

এখন বউরাও একটু বুঝে চললেই হয়।

আমার অবশ্য বিয়া হইতে এখনও অনেক দেরি।
:P :P :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.