| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আফিফা মারজানা
এসো নারী এসো স্বর্গেরই পথে . .
১.ভন্ডপীরের আসর ।বাবা গম্ভীর কন্ঠে বললেন -আজকের মজলিসে স্বয়ং নাবী কারীম সাঃ উপস্হিত হবেন ।তাঁকে সবাই দেখতে পাবে ।গায়ে থাকবে সাদা জোব্বা আর মাথায় সবুজ পাগড়ী ।তবে যাদের জন্মে দোষ তারা দেখতে পাবেনা ।
বলে তিনি মিলাদে টান দিলেন ।কিছুক্ষণ পর জানতে চাইলেন ,কি দেখছো কে কে ?সবাই সমস্বরে বলে উঠল আমি আমি ।
২.দেশে জাদুকর এসেছে ।জাদুর বাকসো দিয়ে মৃত বাবা মাকে দেখায় ।সবাই দলে দলে টিকিট কেটে দেখে আর বের হয়ে খুব খুশী ।রাজা গেলেন ক্ষেপে ।বাস্তবতা যাচাই করতে তিনিও টিকিট কেটে বাকসোর ভেতরে ঢোকার আগমূহুর্তে যাদুকর বললো ,আপনার মা ব্যাভীচারী হয়ে থাকলে কিছুই দেখতে পাবেন না ।রাজা বাকসো ভেতরে বসেই জোরে কেঁদে দিলো মা তোমায় কতদিন পর দেখলাম বলে ।
৩.মাদরাসায় থাকি ।একরাতে একছাত্রী ঘোষনা দিলো সে বেলকনীতে ভুত নড়াচড়া করতে দেখেছে ।এরপর আমরা প্রতিরাতেই ভুতের আনাগোনা টের পাই ।একসময় আবিস্কৃত হলো ,ভুতগুলো আমাদেরই শুকাতে দেয়া কাপড় ।
৪.প্রিয় নাবী সাঃ ইন্তেকাল করলেন ।চাঁদের গায়ে একটা দাগও পড়লো না ।হাজার হাজার সাহাবী শহীদ হলেন কত জিহাদে ,চাঁদ একদিনও নিয়মের ব্যাত্যায় ঘটালো না ।হোসাইন রাঃ কারবালায় শহীদ !চাঁদ একটু গ্রহণ ও লাগলো না ।একজনার ফাঁসির রায় শুণে ফেললো চাঁদ !আজীব !
৫.চাঁদের সাথে সখ্যতা অনেক পুরোনো তার কাছেই জানতে চাইলাম ঘটনা ।
শুল্ক পক্ষে চাঁদ অনেক উজ্জল থাকে ফলে তার গায়ের দাগ গুলো দেখা যায় না ।কিন্তু কৃষ্ণপক্ষের শেষরাতের মলিন চাঁদের গায়ে কালো ছোপ যা চাঁদের পাহাড় সেটাকে বেশ স্পষ্ট দেখা যায় ।সেই দাগগুলোকে মানষচক্ষে সাজিয়ে আপনি ইচ্ছা মত আঁকিবুকি কাটতে পারেন ।বাংলাদেশের ম্যাপ ,হাতি ঘোড়া কিংবা সাঈদী ।বিশ্বাস না হলে হাতে পানি নিয়ে ঝাপটা মারুন দেয়ালে ,এবার দেখুন কি দেখতে চান ।আপনি যাই ভাববেন তার সাথেই কোনো না কোনো সাদৃশ্য দেখতে পাবেন পানি দ্বারা তৈরি রেখাচিত্রে ।চাইলে সাঈদীকেও দেখে নিতে পারেন ।
৬.সকাল থেকে মানুষকে এই কথাটা বোঝাতে বোঝাতে ক্লান্ত ।আগে থেকেই যদি কেই ৬০% বিশ্বাস নিয়ে তাকায় চাঁদ কেন যে কোনো যায়গায় সাঈদীকে দেখা যেতে পারে ।
২|
০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:২৬
মনিরুজ্জামান স্বপন বলেছেন: ভাল লেখা
৩|
০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:৪১
কান্ডারি অথর্ব বলেছেন:
চমৎকার
৪|
০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১:৩৪
জাকারিয়া মুবিন বলেছেন:
চমৎকার লিখেছেন।
৫|
০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২৩
আফিফা মারজানা বলেছেন: স্বপন ,কান্ডারী ও মুবিন @ধন্যবাদ ।
৬|
০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩০
দায়িত্ববান নাগরিক বলেছেন: সাঈদির চাদে যাওয়া গুজব ছাগুদের উদ্দেশ্য ঠিকই হাছিল করেছে। আমরা এত জ্ঞানী, এত বিজ্ঞান মনস্ক- ঠেকাতে পারলাম কই।
৭|
০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৫
আফিফা মারজানা বলেছেন: একটা সত্যকথা দশবার বললে সেটাকে মিথ্যা মনে হয় ।
একটা মিথ্যা কথা দশবার বললে সেটাকে সত্য মনে হয় । @নাগরিক ।
৮|
০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৬
নিয়েল ( হিমু ) বলেছেন: গত ৫দিন আর চাঁদের দিকেই তাই না ছাতা কলংক শেষ হোক আগে
৯|
০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৯
আফিফা মারজানা বলেছেন: আমি ভয় পাচ্ছি @হিমু
১০|
০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪১
ওই চোরা বলেছেন: @ দায়িত্ববান নাগরিক , তুমি কিছুই জাননা, তাতে বরং জামাতীদের বদনাম হইছে, লোখে ছি ছি করতেছে। এমন অনেক লোক আছে জামাতকে ঘৃনা করে, তবে দেলুকে ওয়াজের কারণে লাইক মারে। তাদের মধ্যে অনেকেই এই ব্যাপারটি নিয়ে মহা বিরক্ত।
একজন আমাকে পুন মাইরা কয়, ভাই খবর মুনছেন? ছাদে (জোশের ঠেলায় চ কে ছ বানায় ফেলছে )
নাকি সাঈদীরে দেখা গেছে। সুযোগ বুঝে আমিও বল্লাম, কোন বিল্ডিংয়ের ছাদে। বলে আরে না, আসমানের চাঁদে। তারে বল্লাম, কসকি মমিন? রাতেইতো আমি চাঁদে গেছিলাম (স্বপ্নে) কই আমি দেখলামনাতো
বেচারা লাইন কাইটা দিলো
১১|
০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪১
ওই চোরা বলেছেন: পুন ** ফুন
১২|
০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৭
রুদ্র মানব বলেছেন: চাঈদীর চাদেঁ যাওয়ার গুজবে ছাগুরা কিন্তু সফল ,
আমরা প্রতিরোধ করতে দেরি করে ফেলছি।
১৩|
০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০২
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: রুদ্র মানব বলেছেন: চাঈদীর চাদেঁ যাওয়ার গুজবে ছাগুরা কিন্তু সফল ,
আমরা প্রতিরোধ করতে দেরি করে ফেলছি!!!!!!
হা হা হা হা
১৪|
০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৮
আফিফা মারজানা বলেছেন: রুদ্র মানব@এমন কয়েকজন লোক চাঁদে কিছু একটা দেখার সত্যায়ন করেছেন যারা প্রচন্ড জামাত বিরোধী ও যথেষ্ঠ সত্ ।তবে তারা সাঈদীর প্রতিচ্ছবি বলতে নারাজ ।আমি খুব ভয় পেয়ে গেছি ।
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:২০
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
১) আমি টিভিতে তৌহিদী জনতার আন্দোলন দেখছিলাম। কি ভয়াবহ আক্রোশে ওরা ইসলাম প্রতিষ্ঠা করতে হিন্দুদের বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে। নারায়ে তাকবীর বলে ইসলাম এর স্বার্থে ওরা মানুষ থেঁতলে মারছে, সবার ক্ষতি করছে।
অতঃপর আমি দৃষ্টি ফিরালাম, দেখতে পেলাম, আমার ঘরের লাইট তো যেন লাইট নয়! তীব্র আলো ছড়াচ্ছে সে লাইট! আয়নার দিকে তাকালে আমি আরও একটি লাইট দেখতে পেলাম! আমি অবাক হয়ে গেলাম! শিবির এর মিছিলের এতো মাজেজা??
২) "আজকে দুইটা আচানক ঘটনা ঘটে গেছে আমার জীবনে।
I) ল্যাপটপ অন করে পাসওয়ার্ড দিতেই লগড ইন হয়ে গেলাম!
না, এটি অসাধারণ কিছু না, কিন্তু ল্যাপটপের স্ক্রিনে আমারই ছবি ভেসে উঠলো!!! আমি টাসকি লেগে দেখতে থাকলাম। কি অবিশ্বাস্য সেই মুহূর্তটি।
II) আয়নার সামনে দাঁড়িয়ে আয়নার দিকে তাকিয়েই চমকে গেলাম! আমি নিজেকে সেই চিরাচরিত রুপে দেখতে পেলাম!
সুবাহানআল্লাহ, সবাই শেয়ার করেন।