| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আশা-দুরাশা
-মোঃ আফসার উদ্দিন
কতো যত্নে বুনেছিলাম
হৃদয় ভূমে সঙ্কল্পের বীজ!
তিলেতিলে বেড়ে ওঠা মহীরুহে
ফুটেছিলো পদ্ম।
ভালোবাসার ঝিলে
বাড়তি শোভা দিতো সে।
কোনোএক বৃষ্টিভেজা অলস দিনে
তোমায় একান্তে কাছে পেলে-
পূবালী বাতাসের কানেকানে
বড্ড দুঃসাহসে বলেই দিতাম-
ভালোবাসি, ভালোবাসি।
সাঁঝের বেলায় হৃদয়ের গোপন কোণে
জ্বেলেছিলাম দুরাশার প্রদীপ,
ভেবেছিলাম-
বিচ্ছুরিত আলোকরশ্মিতে দেখে নেবো
তোমার বুকে গোপনে লালিত
ভালোবাসার বসতি;
পাওয়া হয়নি তোমায়-
সেই কাঙ্ক্ষিত লগনে,
সাড়া মেলেনি কোনোদিনও আজোবধি;
কোন্ দূর অজানায় হারিয়েছো তুমি
নিরুদ্দেশের ঈশাণ কোণে।
আমার পদ্মফোঁটা ঝিল আজ
ধু-ধু বালুচর।
হৃদয় পোড়া অঙ্গার ধুয়ে গেছে লোনা জলে,
চীরধরা পাথর মনে
অযতনের শেউলা ধরেছে,
বিরহের বিবর্ণ রুপে চাপা পড়েছে
পাহাড়সম দুঃসহ যন্ত্রণায়।
একদিন মেঘে ভেসে ভেসে
আমার ভালোবাসার দুঃখমালা-
তোমার আকাশ ছুঁয়ে দেবে,
সেদিন বৃষ্টি হবে তুমি,
তোমার অহংকারি বৃষ্টিজলে
আমি ভিজাবো আমার সব দুরাশা,
তৃষিত মন জুড়োবো আনমনে।।
০৬/১১/২০১৫
©somewhere in net ltd.