| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এ বুকের বামপাশে
শুধু তোর নাম ভাসে,
কী করি এখন?
রাজি হবি, আজ যদি
তোর হাতে হাত বাঁধি
কাটাতে জীবন?
কে জানে কখন থেকে
আমার জীবনটাকে
করলি বেহাল,
বেগতিক ক্ষণ আজি,
মোহনদে মন মাঝি
খুলে দিছে পাল।
তোর কথা হাস-ধ্বনি,
ইশারার ভাষখানি
কতো কী যে আর!
করে দিছে পথভোলা,
লোহুকণা উচ্ছলা
বিলীন হবার।
বুঝলাম শেষমেশে
বাঁচা হবে লাশ বেশে
তুই ছাড়া হায়,
দোহাই খোদার তোর,
রোধিসনে মনোদোর,
বরে নে আমায়।
©somewhere in net ltd.