| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাহাবুিদ্দন শুভ
শাহাবুদ্দিন শুভ লেখালেখির নেশাটা ছাড়তে পারিনি। তাই এক সময় জড়িয়ে গেলাম সাংবাদিকতায়। কাজ করেছি দেশ ও দেশের বাহিরের পত্রিকাতে। আর এখন পুরোপুরি একজন ব্যাংকার স্বত্ব সংরক্ষিত e-mail- [email protected] ০০৮৮ ০১৭১৬ ১৫৯২৮০ e-mail- [email protected] +৮৮ ০১৭১৬১৫৯২৮০
তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর উদ্যোগে আয়োজিত রাউন্ডটেবিলে অংশগ্রহণ করেছেন সিলেটপিডিয়ার প্রধান সম্পাদক ও ডক্টরস এন মেডিসিনের সিইও শাহাবুদ্দিন শুভ।
গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেসকোর সদর দপ্তরে ‘১৯৯৪ সালের তুতসি গণহত্যা স্মরণ: শিক্ষা, স্মৃতি ও সংলাপ’ শীর্ষক এই রাউন্ডটেবিল অনুষ্ঠিত হয়।
বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, গবেষক ও মানবাধিকারকর্মীরা রাউন্ডটেবিলে অংশগ্রহণ করেন। আলোচনায় বিশেষভাবে গুরুত্ব পায় ১৯৯৪ সালের রুয়ান্ডার তুতসি গণহত্যার মতো ভয়াবহ মানবিক বিপর্যয়কে স্মরণে রাখা, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা এবং ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করে তোলার প্রয়োজনীয়তা।
রাউন্ডটেবিলে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে শাহাবুদ্দিন শুভ বলেন, এমন একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে অংশগ্রহণ করতে পেরে তিনি নিজেকে সম্মানিত বোধ করছেন। তিনি আরও বলেন, স্মৃতি সংরক্ষণ, পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি এবং সত্য ও মানবিকতার ভিত্তিতে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা অত্যন্ত জরুরি।
বক্তারা উল্লেখ করেন, তুতসি গণহত্যার স্মৃতি কেবল অতীতের একটি অধ্যায় নয়; বরং এটি বিশ্ববাসীর জন্য সহনশীলতা, মানবিকতা ও শান্তির পথে এগিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা।
উল্লেখ্য, ১৯৯৪ সালে রুয়ান্ডায় সংঘটিত Rwandan Genocide বিশ্ব ইতিহাসের অন্যতম ভয়াবহ মানবিক বিপর্যয় হিসেবে পরিচিত।

©somewhere in net ltd.
১|
১৯ শে এপ্রিল, ২০২৬ রাত ৩:৩৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ১৯৯৪ সালে রুয়ান্ডায় সংঘটিত Rwandan Genocide বিশ্ব ইতিহাসের
অন্যতম ভয়াবহ মানবিক বিপর্যয় হিসেবে পরিচিত
...................................................................................................
গাজার গণহত্যা কি এর চেয়ে ভয়াবহ নয় ?
ঐ আলোচনার টেবিলে এটা যুক্ত হওয়া উচিত ছিল ।
ট্রাম্পের ভয়ে কিছু বলব, কিছু বলবনা, এধরনের
হিপোক্রেসী বন্ধ হওয়া উচিৎ ।