| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোহাম্মদ আলী আকন্দ
১৯৮৭ সালে আইনজীবী হিসাবে ময়মনসিংহ বারে এবং পরে ঢাকা বারে যোগদান করি। ১৯৯২ সালে সুপ্রিম কোর্ট বারে যোগ দেই।
বিসমিল্লাহির রাহমানির রহিম
(দয়াময়, পরম দয়ালু, আল্লাহর নামে)
প্রস্তাবনা
আমরা, বাংলাদেশের জনগণ, 1971 খ্রিষ্টাব্দের মার্চ মাসের 26 তারিখে স্বাধীনতা ঘোষণা করিয়া জাতীয় স্বাধীনতার জন্য ঐতিহাসিক যুদ্ধেও মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠিত করিয়াছি;
আমরা অঙ্গীকার করিতেছি যে, যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় স্বাধীনতার জন্য যুদ্ধে আত্মনিয়োগ ও বীর শহীদদিগকে প্রাণোৎসর্গ করিতে উদ্বুদ্ধ করিয়াছিল সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং সমাজতন্ত্র অর্থাৎ অর্থনৈতিক ও সামাজিক সুবিচারের সেই সকল আদর্শ এই সংবিধানের মূলনীতি হইবে;
আমরা আরও অঙ্গীকার করিতেছি যে, আমাদের রাষ্ট্রের অন্যতম মূল লৰ্য হইবে গণতান্ত্রিক পদ্ধতিতে এমন এক শোষণ-মুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা--যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হইবে;
আমরা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে, আমরা যাহাতে স্বাধীন সত্তায় সমৃদ্ধি লাভ করিতে পারি এবং মানবজাতির প্রগতিশীল আশা-আকাঙ্ক্ষা সহিত সঙ্গতিরৰা করিয়া আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার ৰেত্রে পূর্ণ ভূমিকা পালন করিতে পারি, সেইজন্য বাংলাদেশের জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তিস্বরূপ এই সংবিধানের প্রাধান্য অক্ষুণ্ণ রাখা এবং ইহার রৰণ, সমর্থন ও নিরাপত্তা-বিধান আমাদের পবিত্র কর্তব্য;
এতদ্বারা আমাদের এই গণপরিষদে, অদ্য তের শত ঊনআশি বঙ্গাব্দের কার্তিক মাসের আঠার তারিখ, মোতাবেক উনিশ শত বাহাত্তর খ্রিষ্টাব্দের নভেম্বর মাসের চার তারিখে, আমরা এই সংবিধান রচনা ও বিধিবদ্ধ করিয়া সমবেতভাবে গ্রহণ করিলাম।
২|
১৫ ই মার্চ, ২০০৭ বিকাল ৪:৫৭
হারাধন বলেছেন: এই প্রস্তাবনায় হিন্দূ খ্রীষ্টান অথবা অন্যন্যি ধর্মালম্বীদের অবস্তান কি। আর প্রথম লাইন কি অরিজিনাল সংবিধানে ছিল। আর পরিবর্তন কি গনতিিন্থ্রক উপায়ে হৎৈছিল। সংবিধান তুইলা দিসেন কোন রাঈম রিসন ছাড়া
৩|
১৫ ই মার্চ, ২০০৭ বিকাল ৫:০৫
আরশাদ রহমান বলেছেন: আমি যতদূর জানি প্রথম লাইন পরে লাগানো হয়েছে।
৪|
১৫ ই মার্চ, ২০০৭ বিকাল ৫:০৮
আশরাফ রহমান বলেছেন: উকিলরা কোন স্বার্থছাড়া ওকালতি করে বলে মনে হয় না। কিন্তু আকন্দ সাহেবের কাজকম অর্থহীন বলেই মনে হচ্ছে। অবশ্য একটা পোস্টে তিনি বলেছিলেন যে তার প্রথম পোস্টটি কোন কারণে মুছে গেছে। আমার মনে হয় প্রথম পোস্টের স্মুতিকে স্মরণে রাখতেই তিনি আবারো একই পোস্ট করলেন। কিন্তু পোস্টটির শানেনুযুল আমিও জানতে আগ্রহী।
৫|
১৫ ই মার্চ, ২০০৭ বিকাল ৫:১১
অতিথি বলেছেন: চাচু, খুব জনগুরুত্বপূর্ণ পোস্ট।
আরেকটু গুছিয়ে পার্টবাই-পার্ট দিলে ভালো হতো। এবং সংবিধানের সাথে আপনার ব্যক্তিগত কিছু মতামত/কথা থাকলে ভালো হতো।
সঙ্গে আছি; লিখে যান।
৬|
১৫ ই মার্চ, ২০০৭ বিকাল ৫:১৫
নয়া সুশীল সমাজ বলেছেন: আরশাদ রহমান মনে হয় ঠিকই বলেছেন। কারণ ধর্মনিরপেক্ষতাবাদে বিশ্বাসীরা নির্বাচনের সময় লা ইলাহা ইল্লাল্লাহ , নৌকার মালিক তুই আল্লাহ বললেও সংবিধানে বিসমিল্লাহ অন্তভর্ূক্ত করার মতো মৌলবাদী (!) কাজকাম তারা করতে পারেন না।
৭|
১৫ ই মার্চ, ২০০৭ বিকাল ৫:১৫
অতিথি বলেছেন: সংবিধানের প্রস্তাবনাটা প্রথমেই পড়ার জন্যই হুবহু উদ্ধৃত করেছি।
আমরা, বাংলাদেশের জনগণ, কতগুলি অঙ্গীকার ও ঘোষণা করেছি, যা সংবিধানের প্রস্তাবনায় উল্লেখ আছে।
আমাদের অঙ্গীকারকে স্মরণ করার জন্যই এ লেখা।
৮|
১৫ ই মার্চ, ২০০৭ বিকাল ৫:১৯
হারাধন বলেছেন: এইডা গভর্নমেনট ফেইজেই ফড়া যায়। পুষ্টের ধরকার কি
৯|
১৫ ই মার্চ, ২০০৭ বিকাল ৫:২৪
অতিথি বলেছেন: চাচু, প্রথম লাইনের ইতিহাসটা একটু বলেন।
আচ্ছা, সংবিধান অনলাইনে কই পামু? বিশেষ করে বাংলায়।
১০|
১৫ ই মার্চ, ২০০৭ বিকাল ৫:২৪
আরশাদ রহমান বলেছেন: নয়া সুশীল সমাজ, আপনাকে আগেও লিখেছি। কিন্তু মনে হয় না কোনো লাভ হেেচ্ছ। আপনার মন্তব্যর উত্তরে কোন কিছু লিখাও বৃথা। যে লোক ঐ কথা বলে তাঁকে জিগ্গেস করলেই জানতে পারবেন কেন বলে। আমার বালার সুেেযা হয়নি। আপনি যেহেতু বোঝেন সেহেতু আপনি ঠিকমত ধর্ম পালন করুন। সত্যিকার অর্থেসবাই যদি ধর্ম পালণ করতো তাহলেতো অসৎ লোক ঠাকতো না। অন্তত াপনি বোঝেন আপনি কোন অন্যায় না করলে মিথ্যা না বললে অন্যরাও আচনার কাছ থেকে শিখবে।
১১|
১৫ ই মার্চ, ২০০৭ বিকাল ৫:২৬
অতিথি বলেছেন: প্রথম অঙ্গীকারটা লক্ষ্য করুন।
আমরা অঙ্গীকার করিতেছি যে, যে সকল মহান আদর্শ আমাদেও বীর জনগণকে জাতীয় স্বাধীনতার জন্য যুদ্ধে আত্মনিয়োগ ও বীর শহীদদিগকে প্রাণোৎসর্গ করিতে উদ্বুদ্ধ করিয়াছিল সর্বশক্তিমান আলস্নাহের উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, জতীয়তাবাদ, গনতন্ত্র এবং সমাজতন্ত্র অর্থাৎ অর্থনৈতিক ও সমাজিক সুবিচারের সেই সকল আদর্শ এই সংবিধানের মূলনীতি হইবে।
অর্থাৎ আমাদের সংবিধানের মূলনীতি কি তা ব্যাখ্যা করা হয়েছে। আগে মূলনীতিটা ভাল ভাবে বুঝতে হবে। তারপর ধীরে ধীরে পবিত্র সংবিধানের বিধান গুলি আলোচনা করবো।
১২|
১৫ ই মার্চ, ২০০৭ বিকাল ৫:২৯
হারাধন বলেছেন: আমরিকাথৈও সংবিধানরে পবিত্র কয়না। আর যুকতরাজ্যে তো লিখিত সংবিধানেই নইি। ।এইডা কি ঐশী পুস্তক।
১৩|
১৫ ই মার্চ, ২০০৭ বিকাল ৫:৩২
অতিথি বলেছেন: চাচু, আমার পরোশনের উত্তর পাইলাম না। 
১৪|
১৫ ই মার্চ, ২০০৭ বিকাল ৫:৩৩
ডাটামাইনার বলেছেন: শেখ মুজিবুর রহমান যে জাতির পিতা, এবং তিনি বাংলাদেশী না বাঙ্গালী জাতির পিতা এব্যাপারে সংবিধানের আলোকে পর্যালোচনা করলে আমরা বাধিত হই ।
এ ব্যাপারে বিভ্রান্তি ছড়াচ্ছে একদল মানুষ ।
১৫|
১৫ ই মার্চ, ২০০৭ বিকাল ৫:৩৬
হারাধন বলেছেন: আইচছা সমাজতন্ত্রের সাথে বিসমিল্লাহ ক্যামতে হয়। আর আমার পরোশনৈর উততরটা দৃান
১৬|
১৫ ই মার্চ, ২০০৭ বিকাল ৫:৩৭
অতিথি বলেছেন: এইবার দ্্বিতীয় অঙ্গীকরটা অভিনিবেশ, মনঃসংযোগ ও একাগ্রতা দিয়ে পড়ুন।
"আমরা আরও অঙ্গীকার করিতেছি যে, আমাদের রাষ্ট্রের অন্যতম মূল লৰ্য হইবে গণতান্ত্রিক পদ্ধতিতে এমন এক শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা--যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হইবে;"
প্রথম অঙ্গীকার ছিল আমাদের রাষ্ট্রের মূলনীতি।
দ্্বিতীয় অঙ্গীকার, রাষ্ট্রের মূল লক্ষ্য।
১৭|
১৫ ই মার্চ, ২০০৭ বিকাল ৫:৪১
হারাধন বলেছেন: It is becoming contrdictory. In one line you are proposing social justise and some form of Socialism even though in the very first line you have favored one group of religous people. Before we go further and find more contradiction, why not address the first contradiction.
১৮|
১৫ ই মার্চ, ২০০৭ সন্ধ্যা ৬:০০
অতিথি বলেছেন: আপনার একটা ব্যাপার ভালো লাগলো না। সংবিধান প্রথমবার প্রনয়নের পরে অনেকবারই পরিবর্তিত, পরিবর্ধিত ও পরিমার্জিত হয়েছে। যেমন, বাংলাদেশ সরকারের অফিশিয়াল সাইট অনুসারে, বিসমিল্লাহির রহমানির রাহিম কথাটি এসেছে 1997 সালে, প্রথম অঙ্গীকারটি, যার ওপরে আপনি অনেক জোর দিয়েছেন, সেটাও এসেছে পরে।
বিভিন্ন সরকার নিজস্ব অথবা যুগের প্রয়োজনে সংবিধানকে পরিবর্তিত করেছে। এবং এই পরিবর্তন সর্বদাই খুব বুদ্ধিমত্তার সাথে; কিংবা প্রকৃতপক্ষে জনস্বার্থে করা হয়েছে, এমনটা ভাবার কোন কারণ নেই। আইনপ্রনেতাদের একটি বৃহৎ অংশ হয় অশিক্ষিত, অথবা কুশিক্ষিত।
আশাকরি, আপনি এভাবে সংবিধান নিয়ে আলোচনা করলে তা প্রকৃতপক্ষে সবাইকে সংবিধান সচেতন করে তোলার উদ্দেশ্য নিয়েই করবেন। 'জানিয়া-শুনিয়া সত্য গোপন করিবো না' এটা মেনে চলবেন। আপনাকে ব্লগে দেখে যতোটা আশাবাদী হয়েছিলাম, এই পোষ্টে আপনার মন্তব্যগুলো দেখে তার মধ্যে সংশয় প্রবেশ করছে। সংশয়টা ঠেকানোর দায়িত্ব আপনার।
১৯|
১৫ ই মার্চ, ২০০৭ সন্ধ্যা ৬:২০
অতিথি বলেছেন: জনাব কাজী ইফতেখার আলম, আমি হুবহু সংবিধান থেকে প্রস্তাবনা অংশটি উদ্ধৃত করেছি মাত্র। ব্লগাররা মন্তব্য করছেন। আমি এখনও আমার মন্তব্য করি নি। আমি কিছু ব্যাখ্যা দিয়েছি মাত্র।
২০|
১৫ ই মার্চ, ২০০৭ সন্ধ্যা ৬:২৩
অতিথি বলেছেন: জনাব চোর, আপনি প্রথম লাইন সম্বন্ধে জানতে চেয়েছেন। আসলে লাইনটি উদ্ধৃত করলে ভাল হয়। সংবিধান সংক্রান্ত অনলাইনের কথা আমার জানা নাই।
২১|
১৫ ই মার্চ, ২০০৭ সন্ধ্যা ৬:৩১
অতিথি বলেছেন: চাচু, বিসমিল্লাহ দিয়ে শুরু হওয়া বাক্যটা। ওইডার ইতিহাসটা একটু কন। সংবিধান কি বাংলায়, না ইংরেজিতে?
২২|
১৫ ই মার্চ, ২০০৭ সন্ধ্যা ৭:০৮
অতিথি বলেছেন: মূল সংবিধান বাংলায়। সংবিধানের 153 অনুচ্ছেদে বলা হয়েছে, বাংলায় এই সংবিধানের একটি নির্ভরযোগ্য পাঠ ও ইংরেজীতে অনুদিত একটি নির্ভরযোগ্য অনুমোদিত পাঠ থাকিবে এবং উভয় পাঠ নির্ভরযোগ্য বলিয়া গণপরিষদের স্পীকার সার্টিফিকেট প্রদান করিবেন। ... ... তবে শর্ত থাকে যে, বাংলা ও ইংরেজী পাঠের মধ্যে বিরোধের ক্ষেত্রে বাংলা পাঠ প্রধান্য পাইবে।
২৩|
১৫ ই মার্চ, ২০০৭ সন্ধ্যা ৭:১৯
অতিথি বলেছেন: চাচু, আংশিক উত্তর দেওনের লাইগা ধন্যবাদ।
'বিসমিল্লাহির রাহমানীর রাহীম' কথাটা সংবিধানে কেমনে আইলো, হেইডাও আশাকরি কইবেন।
২৪|
১৫ ই মার্চ, ২০০৭ সন্ধ্যা ৭:৩১
অতিথি বলেছেন: 'বিসমিল্লাহির রাহমানির রহিম' এই বাক্যটি 1977 সালে প্রকলেমেশানস (এমেন্ডমেন্ট) অর্ডার দ্্বারা সনি্নবিশিত হয়।
২৫|
১৫ ই মার্চ, ২০০৭ রাত ৮:৩২
আশরাফ রহমান বলেছেন: বাংলাদেশের সংবিধান সম্পর্কে আমার জানার আগ্রহ প্রবল। এক্ষেত্রে আপনি আমাকে সহযোগিতা করলে খূশী হবো। পারলে আপনার ইমেইলটা জানাবেন।
২৬|
১৫ ই মার্চ, ২০০৭ রাত ৮:৩৭
অতিথি বলেছেন: মো. আ. আকন্দ,
আপনি সংবিধান সংক্রান্ত কিছু পোষ্ট দিতে পারেন.. মানে এটি পরিবর্তন করতে হলে কি করতে হয় এবং এখানে কিকি বিধি নিষেধ হচ্ছে... কারন আমরা প্রায়ই শুনি সংবিধান পরিবর্তনের কথা এবং তা নিয়ে বিভিন্ন সমালোচনা...
আশা করি আমাদের জানার আগ্রহটা মেটাবেন।
ধন্যবাদ।
২৭|
১৬ ই মার্চ, ২০০৭ বিকাল ৪:৫৩
অতিথি বলেছেন: আমি সংবিধানের বিধান সংশোধনের ক্ষমতা নিয়ে পরে আলোচনা করবো। সংবিধানের 142 অনুচ্ছেদে এই বিধান আছে।
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০০৭ বিকাল ৪:৫৪
অতিথি বলেছেন: আপনার এই পোস্ট এর শানে নুযুল টা কী?
এর আগেও একই জিনিষ পোস্টাইছেন দেখছি !