| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি এক যন্ত্রণায় বুকটা দরদর করছে। মনে হচ্ছে ভেতরটা যেন পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আকাশ জ্বলছে, রোদ যেন আগুন হয়ে শরীর পোড়াচ্ছে, বাতাস বইছে, ধুলো উড়ে চারদিকে অন্ধকার করে দিচ্ছে।
আকাশে ঘন কালো মেঘ জমে আছে , যেন বৃষ্টি নামবে, যেন একটু স্বস্তি আসবে। কিন্তু সেই বৃষ্টি আর আসে না। শুধু দূরে দূরে ঘুরে বেড়ায়, আবার হারিয়ে যায়। আর নিচে দাঁড়িয়ে থাকা মানুষগুলো শুধু অপেক্ষা করে, আশা নিয়ে তাকিয়ে থাকে আকাশের দিকে।
তীব্র রোদে মাটি যেন পুড়ে যাচ্ছে, ঘাম ঝরছে অবিরাম। ছায়ার নিচেও শান্তি নেই, পাখিরাও গাছের পাতার আড়ালে আশ্রয় নিচ্ছে। তবুও প্রকৃতি নীরব এক ফোঁটা বৃষ্টিও নেই।
যন্ত্রণার আর সীমা থাকছে না। বিদ্যুৎ নেই, তেল নেই, বৃষ্টি নেই সবকিছু যেন থমকে গেছে। কোথায় যাবো, কার কাছে দাঁড়াবো?
শেষ ভরসা এখন শুধু একটাই হে খোদা, এবার একটু বৃষ্টি দিন। এই পুড়ে যাওয়া দেশটাকে আপনার করুণায় একটু শান্ত করে দিন।
হয়তো তখনই আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টি ঝরবে, আর সেই ফোঁটার ছোঁয়াতেই মানুষের ক্লান্ত বুকটা হালকা হয়ে যাবে। সবাই তখন স্বস্তির এক গভীর নিশ্বাস ফেলবে, ঘাম ভেজা শরীরে আনন্দ নিয়ে ছুটে বেড়াবে এপার-ওপার আর ভেজা চোখে, ভেজা মাটির গন্ধে বলবে খোদা, আপনি সত্যিই আমাদের বৃষ্টি দিয়েছেন।
©somewhere in net ltd.