নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাজকে ভালোবাসলে কাজ আমাকে ভালোবাসবে। তাই কাজকে সম্মান করতে হবে, করতে হবে শ্রদ্ধা। হউক ছোট হউক না বড়। কাজ তো কাজেই । আর আমার কাজটাই হলো অলসদের জাগিয়ে তোলা।

আকিব হাসান জাভেদ

আকিব হাসান জাভেদ › বিস্তারিত পোস্টঃ

বন্ধুকে আর খুঁজে পেলাম না।।

০২ রা জুন, ২০২৬ বিকাল ৩:৩৩

বন্ধুকে বলেছিলাম,
চল সাগর দেখি আসি,
একসাথে সাগরের ঢেউ দেখে ফিরেছিলাম।
আবার বলেছিলাম,
চল পাহাড় দেখি আসি,
পাহাড়ের চূড়া ছুঁয়ে ফিরে এসেছিলাম।
আরেকদিন বলেছিলাম,
চল প্রকৃতির মাঝে হারিয়ে যাই,
সবুজের সৌন্দর্য মেখে ফিরেছিলাম।
বন্ধুকে বললাম,
চল আমরা রাস্তার পাশে পুলে বসে আড্ডা দেই,
আড্ডায় মাতোয়ারা হয়ে ফিরে আসলাম।
একদিন বন্ধুর বিয়ে হলো।
আমি বললাম,
বন্ধু, একটু ঘর থেকে বের হবে
সে আর বের হলো না,
এমনকি জানালাটুকুও খুললো না।
সময় চলতে থাকল আগের মতোই,
সাগর আছে, পাহাড় আছে,
প্রকৃতিও আগের মতোই সুন্দর।
কিন্তু
সেই বন্ধুটিকে আর খুঁজে পেলাম না।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০২৬ সন্ধ্যা ৭:৪৯

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: এবার আপনিও বিয়ে করে ফেলেন! :P :)

০৩ রা জুন, ২০২৬ সকাল ১১:৩৬

আকিব হাসান জাভেদ বলেছেন: বিয়ে তো করেছি , আজও মনে মনে ভাবি, হয়তো একদিন বন্ধু ফিরে আসবে। আবার আগের মতো গল্প হবে, হাসি হবে, আড্ডা হবে। কারণ সময়, দূরত্ব কিংবা জীবনের ব্যস্ততা বন্ধুত্বকে মুছে দিতে পারে না।

২| ০২ রা জুন, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনি প্রতিশোধ নিন।

০৩ রা জুন, ২০২৬ সকাল ১১:৩৮

আকিব হাসান জাভেদ বলেছেন: ঠিক বলেছেন । প্রতিশোধের আগুনে জ্বলছি ।

৩| ০২ রা জুন, ২০২৬ রাত ৯:৩৫

জে.এস. সাব্বির বলেছেন: আপনি আবার সেই সাগর, পাহাড় আর প্রকৃতির কাছে ফিরে যান। বন্ধু ছাড়া। সাগর, পাহাড় আর প্রকৃতিকে বন্ধু বানিয়ে বাড়ি ফিরতে পারবেন।

৪| ০৩ রা জুন, ২০২৬ দুপুর ১:৩০

রাজীব নুর বলেছেন: আমার কোনো বন্ধু নেই। এখন আমি একা। একা থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.