| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেদিন আর ফিরে আসবে না, বন্ধু।
যা একবার হারিয়ে যায়, তা আর ফিরে আসে না।
কথা ছিল রোজ দেখা না হলে সপ্তাহে একদিন দেখা হবে,
সপ্তাহ না হলে মাসে, মাস না হলে বছরে।
অথচ, সেই অপেক্ষাও আর ফিরে আসে না।
অপেক্ষা করতে করতে একসময় মানুষও ক্লান্ত হয়ে যায়।
অর্থের মোহে বাঁধা পড়লে জীবন ধীরে ধীরে হারিয়ে যায়,
পরিবারের দায়িত্বের মুঠোয় বন্দী হলে নিজের জন্য সময় আর ফিরে আসে না।
দিন চলে যায়, রাতও ফুরিয়ে যায়,
সমুদ্রের ঢেউ ফিরে আসে, কিন্তু সেই মুহূর্তগুলো আর ফিরে আসে না।
পাহাড় রয়ে যায়,
কিন্তু সেই একসঙ্গে দেখা বিকেল আর ফিরে আসে না।
যা চলে যায়, তা আর কখনো ফিরে আসে না,
আর যা ফিরে আসে, তা শুধু স্মৃতির একরাশ অনুরাগ।
এই যত যন্ত্রণা, সুধাবো কিসে?
যাকে বলি, সেই বলে সময় সব ঠিক করে দেবে।
কিন্তু সময় তো চলছেই,
ফিরিয়ে দেয় না হারিয়ে যাওয়া মানুষ, না ফিরিয়ে দেয় সেই দিনগুলো।
যেগুলো একসময় ছিল আমাদের সবচেয়ে আপন,
আজ সেগুলোই শুধু স্মৃতির পাতায় ।
তবু মাঝেমধ্যে মনে হয়,
যদি আর একবার ফিরে পাওয়া যেত
একটা বিকেল, একটা আড্ডা, এক কাপ চা,
আর কিছু না বলা কথা।
জানিস তো,
কিছু মানুষ জীবন থেকে হারিয়ে যায়,
কিন্তু মন থেকে কোনোদিন হারায় না।
৩১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৩
আকিব হাসান জাভেদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ, প্রিয় পাঠক। আপনার সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।
২|
০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৪১
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।
©somewhere in net ltd.
১|
৩০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০০
বাজ ৩ বলেছেন: চমৎকার হয়েছে