| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজব মানুষ করে বাস,
মন পায় না খুঁজিয়া,
কত আপন করে রাখি,
তবু যায় সে হারাইয়া।
আদর যতনে করিয়া লালিয়া,
১৩টি বছর করিয়াছি পার,
কখনো করিনি কোনো শাসন,
আমার ভালোবাসায় লালিয়া।
কি মায়া, কি হাসি,
যতনে করিয়াছি রাখি,
চোখের সামনে ছিল যে মানুষ,
আজ কেন সে গেল ফাঁকি?
না যায় হারিয়ে, না যায় ভাসি,
মনে পড়ে তার হাসি,
যতই ভুলিতে চাই তাকে,
ততই বাড়ে বুকের ফাঁসি।
শিখিয়াছি মানুষ জন,
যা পাইবে কুড়িয়ে, খুঁজিবে সে জন,
হারিয়ে যায় যে জিনিস,
খুঁজে পেলে হাসিবে মন।
যে বিদ্যা শিখিয়াছি জন,
আমার কোলে কেন?
যে মানুষকে গড়েছি যতনে,
শূন্য করে বুক, না ফেরার দেশ?
হারানো জন ফিরে না আয়,
আয় আয় করে এলো না আর,
দু’চোখ শুধু পথ চেয়ে রয়,
কখন আসবে আমার কলিজা ।
যতনে যে ঘর বাঁধিলাম সুখে,
সে সুখ আজ হারালো বুকে,
হাসির ঘরটা নীরব হলো,
চোখের পলকে কান্নার ঝড়।
যে হারায়, সেই বুঝে,
হারানোর কত ব্যথা,
আমার সুখ আর আসবে না ফিরে,
ফিরবে না সেই পুরোনো কথা।
দরিয়া হে দুনিয়া,
তুই কি দিবি তারে ফিরাইয়া?
যারে আমি লালন করিলাম,
সে কি আসবে আবার ফিরে,
আমার বুকের ঘরে ফিরিয়া?
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:২৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: চারিদিকে শুধু স্মৃতির মিছিল, শূন্য এ ঘরবাড়ি,
বুঝিনি তো কভু এমন করে তুমি দেবে পাড়ি।
ডাকলে তো আর ফিরবে না জানি, শুনবে না কোনো কথা,
বুকের গভীরে একাকী সিব আজ পাথর চাপা ব্যথা।