নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

০০০০০০০

আমি যা বলতে চাই...

আলম দিদার

আলম দিদার › বিস্তারিত পোস্টঃ

নেই হুমায়ূন, আছে তার স্লোগান ‘তুই রাজাকার’

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩১

নেই লেখক হুমায়ূন আহমেদ, কিন্তু তার সৃষ্টি ‘তুই রাজাকার’ স্লোগানে চট্টগ্রাম প্রেসক্লাবে অবস্থঅন নেয়া সবাই মানবতা বিরোধীদের ঘৃণা প্রকাশ করছেন।

আন্দোলনের দ্বিতীয় দিন বৃহস্পতিবারও সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে ‘তুই রাজাকার’ শব্দটি। এক একজন করে যুদ্ধাপরাধে অভিযুক্তদের নাম উচ্চারণের সঙ্গে সঙ্গেই গলা ফাটিয়ে সবাই বলছেন- ‘তুই রাজাকার’। প্রতিবাদী মানুষের একজন বলছেন, ‘ক-তে কাদের মোল্লা’ সবাই তখন বলছেন-‘ ‘তুই রাজাকার’। ‘ন-তে নিজামী’ তখন সবাই বলছেন- ‘তুই রাজাকার’। এভাবে একে একে সব যুদ্ধাপরাধীদের নাম ধরে তাদের তুই রাজাকার তুই রাজাকার স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গন ও আশে পাশের এলাকা।

দেশে যখন কোথাও যুদ্ধপরাধী স্বাধীনতা বিরোধীদের নাম উচ্চারণ করা যেতনা, তখন হুমায়ূন আহমেদ তার 'বহুব্রীহি' নাটকে একটা টিয়ে পাখির ঠোঁটে 'তুই রাজাকার' সংলাপটি দিয়ে এটাকে সবার কাছে জনপ্রিয় করেছিলেন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে পিরোজপুরে এসডিপিও হিসেবে কর্তব্যরত অবস্থায় শহীদ হন ফয়জুর রহমান আহমদ। সেই মুক্তিযুদ্ধার ছেলে হুমায়ূন আহমেদ। যুদ্ধপরাধী রাজাকার-আলবদরদের ঘৃণা করার বিষয়টি হুমায়ূন আহমেদই আমাদের প্রথম শিখিয়েছেন- বললেন, আন্দোলনে আসা একজন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.