| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তখন আমি ঘুমিয়ে ছিলাম।চার দিক থেকে মানুষের চিৎকার শুনতে পেলাম আগুন,আগুন।
মানুষের চিৎকারে আমার গুম ভেঙ্গে গেল,কিছু বুঝে উঠার আগেই দেখতে পেলাম কিছু মানুষ, কারো হাতে বালতি, সাবাল সবাই আগুন নিবানোর জন্য দাড়িয়ে আছে।
কিন্তু আমি আগুন দেখতে পেলাম না।এক লোককে বললাম ভাই এখানে কি হয়েছে?
লোকটি সামান্য মুচকি হাসি দিয়ে বলল, এখানে আগুন নিবানোর প্রশিক্ষণ চলছে।
আমাদের দেশে এ রকম অনেক প্রশিক্ষণ দেয়া হয়
টেলিভিশিনে নানান কর্মসূচির মাধ্যমে আগুনের ভয়াবহতা তুলে ধরা হয়।কিন্তু মানুষ কতটুক সচেতন হয় এটাই মূল কথা।
আমার দেখা একটি বাস্তব ঘটনার কথা বলতেছি। এটা ঘটেছে গাজীপুর জেলার মনিপুরে।
গাজীপুর একটি শিল্প এলাকা, এখান কার বেশির ভাগ মানুষি শিল্প প্রতিষ্ঠানে চাকরি করে।তাই এখানের বাসা গুলি দুপুর বেলা খালি থাকে। এই ঘটনা যখন ঘটে তখন দুপুর তিনটা। আমি দুপুরের ভাত খেয়ে টেবিলে বসছিলাম।হঠাৎ চিৎকার শুনতে পেলাম আগুন,আগুন। তারা তারি করে রুম থেকে বাহির হলাম। বের হয়ার পর দেখতে পেলাম অনেক মানুষ আগুন নিবানোর জন্য আগুনে পানি মারতেছে।আগুনের ধোয়া গুলি শরতের সাদা মেঘের সাথে মিলে একাকার হয়ে গেছে।কিন্তু আমার কথা হল আমরা সবাই আগুন নিবানোর জন্য পানি খুজতে ছিলাম।এক ভদ্র লোক সিগারেট টানতেছে তখন আমি নিজেকে প্রশ্ন করলাম লোকটা কি আগুন নিবাতে এসেছে নাকি দিতে এসেছে। তখন আমি আমি আবেগের শুরে বললাম হায় রে সিগারেট।
©somewhere in net ltd.