| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের দেশে নীতি কথা অনেকেই বলেন কিন্তু মানে কজন এটাই মূল কথা। দেশ আজ ভয়াবহ রুপ ধারন করেছে। কথায় কথায় খুন, গুম,হত্যা,নারী নির্যাতন, দুর্নীতি অহরহ ঘটছে। কারা করে এগুলা? আমার দেশের সরকার খুন,গুম,হত্যা নারী নির্যাতন দুর করার জন্য অনেক আইন তৈরি করেছে,অপরাধী কে শাস্তি দেয়ার জন্য রেখেছে পুলিশ বাহিনী। তার পরেও এদেশে দিন দিন অপরাধ বেরে চলছে।তাহলে কি ভাবে এই সব অপরাধীদের দমন করা হবে?
আজ নারী ও শিশু নির্যতনের একটি ভয়াবহ চিত্র তুলে ধরব।
পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী, গত সাত মাসেই দেশের বিভিন্ন থানায় নারী নির্যাতন মামলা হয়েছে ১১ হাজার ৯১৩ টি।
এর মধ্যে জানুয়ারি মাসে মামলা হয়েছে ১ হাজার ১২৭টি,ফেব্রুয়ারি মাসে ১হাজার ২৫৬টি,মার্চ মাসে ১হাজার ৬৬৯টি, এপ্রিলে ১হাজার ৯৮৮টি,(সুত্র নয়া দিগন্ত 9-9-2014)এই ভাবে দিন দিন নির্যাতন বারতেই আছে।তাহলে নির্যাতন কমবে কবে?যে দেশের প্রধান মন্ত্রী নারী, যে দেশের স্পিকার নারী, যে দেশে নারী আন্দোলনের অহরহ কর্মী আছে সে দেশে নারী নির্যাতন থাকার কথা নয়।আজ আমাদের দেশের সরকার ক্ষমতা নিয়ে চিন্তিত, তিনি দেশের মানুষের কথা চিন্তা করেন না।
©somewhere in net ltd.