নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সত্যের পক্ষে

আমি সত্যের পক্ষে

আলআিমন রহমান

আলআিমন রহমান › বিস্তারিত পোস্টঃ

মোবাইল ফোনের কিছু আকর্ষণীয় সফটওয়্যার…

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৮

মোবাইল ফোন এখন আমাদের নিত্য সঙ্গী । এক মুহূর্ত মোবাইল ফোন ছাড়া থাকতে পারিনা । আমরা আমাদের প্রিয় মোবাইলকে বিভিন্ন সফটওয়্যার দিয়ে মোবাইলের কার্যক্ষমতাকে পরিপূর্ণ করে থাকি । তাই, আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম মোবাইল ফোনের কিছু আকর্ষণীয় সফটওয়্যার ।



Restart & Shutdown:



অনেক সময় আমাদের মোবাইলফোন রিস্টার্ট দেওয়ার প্রয়োজন হয় । কিন্তু, বেশীরভাগ মোবাইল এ রিস্টার্ট সিস্টেম না থাকায় আমাদের ফোন বন্ধ করে আবার চালু করতে হয় । রিস্টার্ট & শাটডাউন সফটওয়্যার এর মাধ্যমে খুব সহজেই আপনি ফোন রিস্টার্ট এবং বন্ধ করতে পারবেন ।



সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করুন ।



Advanced Battery Saver:



আমাদের কঠিন বিপদের সম্মুখীন হতে হয় যখন আমাদের মোবাইলে চার্জ না থাকে । সফটওয়্যারটি জরুরি মুহূর্তে কলের জন্য ৩০ শতাংশ ব্যাটারির চার্জ সঞ্চয় রাখে । যখন মোবাইল এর চার্জ শেষ হয়ে যায় তখন সফটওয়্যার টি স্বয়ংক্রিয়ভাবে কাজ করে । সফটওয়্যারটি জাভা এবং সিম্বিয়ান উভয় ফোন সাপোর্ট করে ।



সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করুন ।



File Unzipped:



আমাদের অনেক সময় জিপ ফাইল আনজিপ করার প্রয়োজন হয় । তখন আমাদের কম্পিউটার দিয়ে তা আনজিপ করতে হয় । কিন্তু যাদের কম্পিউটার নেই তাদের বিপদে পড়তে হয়। এই সমস্যা দূর করতে আমি নিয়ে এলাম একটি চমৎকার সফটওয়্যার যার মাধ্যমে আপনি অতি সহজেই জিপ ফাইল আনজিপ করতে পারবেন । সফটওয়্যারটি সিম্বিয়ান (V3 & V5) ফোন সাপোর্ট করে ।



সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করুন ।



SnapShot:



যারা মোবাইল দিয়ে স্ক্রিন শট নিতে চান তাদের জন্য অতি প্রয়োজনীয় সফটওয়্যার এটি । সফটওয়্যারটির সাহায্যে অতি সহজেই আপনি মোবাইল দিয়ে স্ক্রিনশট নিতে পারবেন । এছাড়া, এতে কিছু এডভান্স ফিচার আছে যা আপনাকে দিবে আরও কিছু বাড়তি সুবিধা । সফটওয়্যারটি সিম্বিয়ান (V3 & V5) ফোন সাপোর্ট করে ।



সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করুন ।



NewsHunt:







এই সফটওয়্যার এর মাধ্যমে আপনি প্রথম-আলো, কালের কণ্ঠ এবং বাংলাদেশ প্রতিদিন পত্রিকা পড়তে পারবেন । এছাড়া, এতে প্রতিটি পত্রিকার পুরনো সংখ্যাও পড়তে পারবেন । ফলে, কোন খবর চাইলে যেকোনো সময় পড়তে পারবেন । এই সফটওয়্যার টি খুব কম ডাটা খরচ করে । সফটওয়্যারটি সিম্বিয়ান (V3 & V5) ফোন সাপোর্ট করে ।



সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করুন ।





HTMLMaker:



এই খুব সহজে এইচটিএমএল এর বিভিন্ন ট্যাগ যুক্ত করতে পারবেন । এছাড়া, মোবাইল দিয়ে এইচটিএমএল এর যাবতীয় কাজ করতে পারবেন । এমনকি এই সফটওয়্যারের মাধ্যমে সিএসএস এর কাজ করতে পারবেন । সফটওয়্যারটি সিম্বিয়ান (V2) ফোন সাপোর্ট করে ।



সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করুন ।





Nimbuzz chat:







ফেইসবুক ইউজ করে না এমন লোক খুব কম-ই দেখা যায় । ফেইসবুক চ্যাট শুধু কম্পিউটারের মধ্যেই সীমাবদ্ধ নয়, মোবাইল থেকেও ফেসবুক এ চ্যাট করা যায় । এজন্য অবশ্য বেশ কিছু সফটওয়্যারও পাওয়া যায় । এসব সফটওয়্যারের মধ্যে Nimbuzz একটি অন্যতম উপকারী সফটওয়্যার । সফটওয়্যারটি জাভা এবং সিম্বিয়ান উভয় ফোন সাপোর্ট করে ।



সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করুন ।





IndiSMS:







এই সফটওয়্যার দিয়ে অভ্র এর মত ফোনেটিক পদ্ধতিতে বাংলা লিখতে পারবেন । অর্থাৎ ইংরেজীতে “Ami” লিখতে স্বয়ংক্রিয়ভাবে, “আমি” লেখা হয়ে যাবে । এই সফটওয়্যারটি ৯টি ভাষা সমর্থন করে । এছাড়া, কিবোর্ড সিস্টেমেও বাংলা টাইপ করতে পারেন । সফটওয়্যারটি জাভা এবং সিম্বিয়ান উভয় ফোনে সাপোর্ট করে ।



সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করুন ।



Prothom-alo:



এই সফটওয়্যার এর মাধ্যমে আপনি প্রথম-আলো পত্রিকা পড়তে পারবেন । এছাড়া, এতে প্রতিটি পত্রিকার পুরনো সংখ্যাও পড়তে পারবেন । ফলে, কোন খবর চাইলে যেকোনো সময় পড়তে পারবেন । এই সফটওয়্যার টি খুব কম ডাটা খরচ করে । সফটওয়্যারটি জাভা ফোনে সাপোর্ট করে ।



সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করুন ।



Ringtone Cutter:



গান থেকে রিংটোন বানানোর এটি একটি চমৎকার সফটওয়্যার । এই সফটওয়্যার ব্যবহার করে আপনি সহজেই যেকোনো গানের কোন অংশ কেটে রিংটোন বানাতে পারবেন । সফটওয়্যারটি জাভা এবং সিম্বিয়ান উভয় ফোনে সাপোর্ট করে ।



সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করুন ।



Jmp3Tag:



যারা অডিও গানে পছন্দের ছবি/চিত্র বসাতে চান তাদের জন্য এই সফটওয়্যার । এছাড়া, এই সফটওয়ারের মাধ্যমে অডিও গানের বিভিন্ন ট্যাগ (যেমনঃ Title,Artist, Album, Year, Composer & Picture) এডিট করা যায় । সফটওয়্যারটি জাভা এবং সিম্বিয়ান উভয় ফোনে সাপোর্ট করে ।



সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করুন ।











সফটওয়্যারগুলো কেমন লাগলো তা কমেন্ট এ জানাবেন ।



এই পোষ্ট টি আগে এই ব্লগ সাইটে প্রকাশ হয়েছে।

নতুন ও পুরাতন সকল ব্লগার ভাই-বোনদের আমার(http://www.eratunes.com )ব্লগে পোষ্ট করার আমন্ত্রন জানাচ্ছি।



ফেইসবুক পেইজ-http://www.facebook.com/eratunes

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.