| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উদ্যোক্তারা অর্থনীতির ধারক ও বাহক । জিআইএসটি স্টার্টআপ বুট ক্যাম্প এবং ডেমো ডে সাজানোই হয়েছে বাংলাদেশের প্রযুক্তি উদ্যোগগুলোর জন্য । এই আয়োজনে উদ্যোক্তারা সুযোগ পাবে নিজ ব্যবসাকে গতিময় করতে । প্রতিযোগিতামূলক একক্ষেত্রে এই সম্ভবনাময় কোম্পানিগুলোকে বিশ্ব-পরিচিত উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের সংযোগ ঘটিয়ে তাদের বিশ্বব্যাপী পরিচিত হবার সাথে সাথে পরবর্তী আন্তর্জাতিক জায়ান্ট হবার পরিকল্পনা এই আয়োজন। স্টার্টআপ ঢাকা, সিআরডিএফ গ্লোবাল এবং ইউ এস স্টেট ডিপার্টমেন্ট এর উদ্যোগে ২২ থেকে ২৪শে মে আয়োজিত হতে যাচ্ছে এ আয়োজন। গ্লোবাল ইনোভেশন থ্রো সায়েন্স এন্ড টেকনোলোজি (জিআইএসটি) স্টার্টআপ বুটক্যাম্প নামের এ আয়োজনে শ’য়ের অধিক আবেদন থেকে বাছাই করা ৩০টি সেরা সম্ভাবনাময় প্রযুক্তি স্টার্টআপ তিনদিনের এই মেন্টরশিপ ও ট্রেনিং প্রোগ্রামে অংশ নিবে যা তাদের ব্যবসাকে এগিয়ে নিতে সহায়ক হবে ।
আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় আন্তর্জাতিক মানের দেশি বিদেশি মেন্টররা উদ্যোক্তা প্রশিক্ষণ, প্রয়োজনীয় ব্যবসা দক্ষতা সহ বিভিন্ন বিষয়ে সামস্টিকভাবে এবং ওয়ান-টু-ওয়ান সহয়তা পাবেন অংশগ্রহনকারীরা। এই ক্যাম্পের উদ্দেশ্য হচ্ছে উদ্যোক্তাদের প্রয়োজনীয় সরঞ্জাম, কৌশল এবং আত্মবিশ্বাস যোগান দেয়া । প্রশিক্ষণ নেয়া সেরা ৭ প্রতিযোগী সুযোগ পাবে ডেমো’ডেতে রাজধানীর ওয়েস্টিন হোটেলে দেশের এবং যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের সামনে নিজের স্টার্টআপ আইডিয়া তুলে ধরে পিচ করার ।বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণের সাথে তারা জিততে পারবে বিভিন্ন পুরস্কার ও সিড ফান্ডিং । সেরা ৫ প্রতিযোগী আরও পাবে ৩ মাসের ভার্চুয়াল মেন্টরশিপের সুবিধা ।
এ আয়োজনে সহযোগী হচ্ছে দি সিটি ব্যাংক লিমিটেড, এল আর গ্লোবাল, পপুলার লাইফ ইন্সুরেন্স, আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল, ইননস্টার লিমিটেড, খান বাহাদুর গ্রুপ, মেগনিটো ডিজিটাল, অর্কিড প্রিন্টার্স, আমরা নেটওয়ার্কস লিমিটেড । আরো বিস্তারিত জানা যাবে: http://bootcamp.startupdhaka.org
©somewhere in net ltd.