| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

দেখতে দেখতে অনেকদিন হয়ে গেল দেশের মোবাইল টেলিকমগুলোর। এখনো মনে আছে প্রথম প্রথম যখন মোবাইল অপারেটররা আসলো ৭টাকা করে কলরেটে কথা বলতে হত। বিভিন্ন দোকানে ব্যানারে ঝুলতে থাকতো ‘এখানে ৫টাকায় ১মিনিট কথা বলা যায়’। তখন কি আর ভাবা যেত দেখতে দেখতে সব সার্ভিসই চলে আসবে বাংলাদেশে। মনে হত, যদি ভাল কোন অফার বা সুযোগ সুবিধা পেতাম কতই না ভাল হত। শুরুতেই বলে নিচ্ছি এই লেখাটা খুব একটা টেকনিকাল লেখা নয়। টেলিকম ইন্ডাস্ট্রির যাত্রা শুরুর পর থেকে আমার নিজের কাছে যেই অফারগুলো ভাল লেগেছে সেইগুলো নিয়েই লিখলাম। ![]()
প্রথমেই বলবো এফএনএফের কথা। ব্যক্তিগতভাবে এই সার্ভিসটি চালু হওয়ার পর প্রথমবারের মত মোবাইল অপারেটরদের উপর খুশি হই। এর আগে তো বন্ধুদের সাথে কথা বলার জন্য টিএনটি ব্যবহার করতে হত। কারণ বন্ধুদের সাথে তো আর এত হিসাব করে কথা বলা যায় না। তাই এফএনএফ সার্ভিসটি খুবই দরকারী ছিল মোবাইল ফোনের সাথে প্রেমে পড়ার জন্য। ![]()
এরপর বলতে হবে বিভিন্ন ভ্যালু অ্যাডেড সার্ভিসগুলোর (ভ্যাস) কথা। ভ্যাসের কথা বলতে গেলে সবার প্রথমেই আসে ওয়েলকাম টিউনের কথা। আহ কি যে ভাল লেগেছিল যখন প্রথম প্রথম এই সার্ভিসটি চালু হয়। কেউ আমাকে কল করলে আমার পছন্দের গান শুনতে পারবে ব্যপারটাই অন্য রকম। আরো কিছু মনে জরুরী ভ্যাস মনে হয়েছিল ভিকেল ট্র্যাকিং সিস্টেম যেটা আমার জানামতে শুধু বাংলালিংক আর গ্রামীণফোনের আছে এর মাধ্যমে খুব সহজেই আপনার গাড়িকে ট্র্যাক করা যাবে।
ইন্টারনেটের অগ্রগতির কথা তো বলতেই হবে। ওয়াটসঅ্যাপ, ফেইসবুক মেসেঞ্জার থেকে শুরু করে বিভিন্ন অ্যাপ্লিকেশনই এখন ব্যবহার করা যাচ্ছে একদমই নামমাত্র মূল্যে। আর বিভিন্ন সব আকর্ষনীয় ইন্টারনেট প্যাকেজ নিয়ে মোবাইল অপারেটররা তো আছেই একদম প্রস্তুত। দেশের তরুণদের জন্য ইন্টারনেট এর মূল্য কমায় দেয়ার চেয়ে ভাল আর কিছুই হতে পারে না। ![]()
সম্প্রতি 3G সার্ভিসও চালু হয়ে গেল যার ফলে ইন্টারনেট এখন আরো ফাস্ট।এইটা আসলেই এক যুগান্তকারী অধ্যায় ছিল মোবাইল টেলিকম ইন্ডাস্ট্রির জন্য। পাশের দেশ ভারতের মোবাইল ভিডিওর বিজ্ঞাপনগুলো দেখলে খারাপই লাগতো। মনে হত, এমন সময় আমাদের কবে আসবে। কিন্তু দেখতে দেখতে সেটাও চলে এসেছে। দেখতে দেখতে গ্রামীণফোন, বাংলালিংক, টেলিটক, এয়ারটেল, রবি সবাই 3G সেবা নিয়ে চলে এসেছে। ![]()
সবশেষে বলবো বাংলালিংকের কল ড্রপ এ মিনিট ফেরত অফারের কথা। মোবাইল ব্যবহারের শুরু থেকেই কল ড্রপ একটা সিরিয়াস সমস্যা। গার্লফ্রেন্ডের সাথে কথা বলার সময় ভুল বুঝাবুঝি বলি অথবা জরুরী কোন কথা বলার সময় বলি লাইন কেটে যাওয়ার কথা বলি, কল ড্রপের মত বিব্রতকর ব্যপার আর হয় না। বাংলালিংক বিগত কয়েক দিন তাদের নেটওয়ার্ক এর আধুনিকায়নের মাধ্যমে গড়ে তুলেছে এক শক্তিশালী নেটওয়ার্ক। তারা দাবী করছে, যে তাদের নেটওয়ার্কে কল ড্রপ সব চাইতে কম হই, যদিও বা হয় তাহলে ফেরত পাচ্ছে এক মিনিট টকটাইম।গত কয়েকদিন আগে বাংলালিংকের ফেইসবুক পেইজ থেকে এই তথ্য জানলাম। বাংলাদেশে প্রথমবারের মত এমন একটা সার্ভিস চালু। এই ইনোভেশনের মূলে দেখলাম আছে কাস্টমারদের সন্তুষ্টির ব্যপার, যা অন্যান্য অফফের এ খুব একটা দেখা যায় না। আরো মজার ব্যাপার হচ্ছে গতকালই আমার এক বন্ধু বললো কল গার্ডিয়ান নামের একটি গেমসও প্লে-স্টোরে পাওয়া যাচ্ছে। খেলে দেখলাম, মজাই আছে। ![]()
নতুন ইন্টারেস্টিং আরো কি সার্ভিস আসে সেটা দেখার অপেক্ষায় থাকলাম। যাই আসুক যেন কলরেট আরো কমে যায় এবং নেটওয়ার্ক যেন আরো মজবুত হয় সেই প্রত্যাশাই থাকলো মোবাইল অপারেটরদের কাছ থেকে। জয় হোক টেলিকম ইন্ডাস্ট্রির।
©somewhere in net ltd.