নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলী_ আহমেদ

I am too good for nothing

আলী_ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

মিসকল প্রতিবাদ ও আমার কিছু কথা

২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৪

ইভেন্টের লিংক ফেসবুকবাসী আজকে বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে মিসকল দিচ্ছে, প্রতিবাদের নতুন ভাষাকে অবশ্যই স্বাগত জানাতে হয় কিন্তু একটা ব্যাপার কি খেয়াল করেছেন যে প্রতিটে মিসকল দেয়ার সময় কিন্তু কল ফেল হয় না জিরো কল ড্রপ, যেটা থার্টি ফাস্ট নাইটে আর ঈদের সময় হয়ে থাকে।



এটার দুটো কারন হতে পারে,



১) আমাদের মোবাইল অপারেটরদের ক্যাপাসিটে বাড়ানো হয়েছে,

২) আমরা যারা going বাটনে চাপ দিয়েছে তারা ঠিকমত going করছি না, মানে ইভেন্টে অংশগ্রহন করছি না,



তবে কি আমাদের আন্দোলন বৃথা যাবে?

প্রশ্নই আসে না, কেননা ইভেন্টের ব্যাপারে যেভাবে ফেসবুকবাসী সায় দিয়েছে, ইনভাইট করেছে, শেয়ার করেছে সেখানে অপেরেটরদের এবং সরকারের বড় কোন কর্মকর্তার চোখে পড়াটা অস্বাভাবিক কিছু না এবং সেটা নিয়ে হয়ত লাঞ্চের ফাকে কিংবা অলস সময়ে কলিগের সাথে আলোচনা হওয়াটাই স্বাভাবিক।



কিন্তু এই পর্যন্ত এসে থেমে গেলে ব্যাপারটা একটা হাস্যকর বিষয়ে পরিনত হবে, এই মুহূর্তে যেটা করতে হবে খুব দ্রুততম সময়ে পরবর্তী আন্দোলনের ঘোষণা দিতে হবে কেননা,

* যেই উন্মাদনা আমাদের মাঝে তৈরি হয়েছে সেটা ধরে রাখতে হবে,

* পরবর্তী আন্দোলন অবশ্যই রাস্তায় নেমে করতে হবে, কেননা আমরা বাঙ্গালীরা শক্তের ভক্ত নরমের যম, রাস্তায় না নামলে এধরনের আন্দোলনকে তারা পাত্তাই দিবে না।



সবশেষে, "If you don`t have at least one hater, then you are not doing something right . ."



সমালোচনা হবে বাধা আসবেই, কিন্তু মন থেকে চাইলে সবই সম্ভব, আস্তিক-নাস্তিক, জামায়াত-লীগ, বলে গালিগালাজ করলে কখনই ভাল ফল আসবে না, দেশের স্বার্থে সবাইকে এক প্লাটফর্মে দাঁড়াতে হবে,



মন থেকে চাইলে সবই সম্ভব

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৯

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আসলে মোবাইল কোম্পানীর ক্যাপাসিটি সম্পর্কে কোন ধারণাই নেই, যারা এই আন্দোলনের আয়োজন করেছেন। ২/৪ লাখ লোক এক সাথে মিসড কল দিলে কিছুই হবে নেটওয়ার্কের...

এ জন্যই দূর্যোধনের ফেবু স্ট্যাটাসে আমি লিখেছিলাম, এই প্রতিবাদ বিটিআরসি, টেলিকম মন্ত্রণালয় এবং অপারেটরগুলোর বরাবর পৌছে দিতে...

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০০

আলী_ আহমেদ বলেছেন: আমারও সেটাই ধারনা

২| ২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪১

সঞ্জয় নিপু বলেছেন: অন্দোলন সফল হয়েছে বলে মনে হচ্ছে । সকালে মোবাইলের নেটওয়ার্ক বিজি পেয়েছিলাম :)

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০১

আলী_ আহমেদ বলেছেন: আমি পাই নাই :(

৩| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১২

এ.আর.রায়হান বলেছেন: তবে ক্ষুদ্র আন্দোলন থেকেই বৃহৎ আন্দোলনের সূচনা হয় ,....

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০১

আলী_ আহমেদ বলেছেন: সেই আশায় রইলাম

৪| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৩

শূন্য পথিক বলেছেন: হবে হবে...

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০২

আলী_ আহমেদ বলেছেন: সেই আশায় রইলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.