নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার কোন শেষ নাই

এলিয়েন

জানার কোন শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই?

এলিয়েন › বিস্তারিত পোস্টঃ

দেশের সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪ দশকি ৯ ডিগ্রি সেলসিয়াস, শীতে ২৪ ঘন্টায় ২৭জনের মৃত্যু

০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৪

হঠাৎ করেই বেড়েছে শীতের তীব্রতা। আকাশে রোদ থাকলেও বেলা গড়াতেই কনকনে উত্তুরে হাওয়ায় শীত কাঁপন ধরায়। হাড় কাঁপানো শীতে কাঁপছে দেশ। গায়ে কয়েক প্রস্ত কাপড় জড়িয়েও তীব্র বাতাসের মুখে নাকাল মানুষ। জবুথবু অবস্থা মানুষ ও প্রাণিকুলের। মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ঈশ্বরদীতে ৪ দশকি ৯ ডিগ্রি সেলসিয়াস, যা এ মৌসুমের সর্বনিম্ন। বায়ুমণ্ডলের 'জেড'প্রবাহ শক্তিশালী হওয়ায় আবার থাবা মেলেছে শীত। কমপক্ষে আরও পাঁচদিন থাকতে পারে শীতের এ দাপট। আবহাওয়াবিদরা জানিয়েছেন, তাপমাত্রার আরও পতন আর শীতের প্রকোপ দুইই বাড়তে পারে আগামী দু'একদিনে।

উত্তরাঞ্চলসহ সারাদেশে জেঁকে বসছে শীত। একইসঙ্গে বইছে ঠাণ্ডা হাওয়া। তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। আর এতে ভোগান্তিতে পড়েছে ছিন্নমূল মানুষ। শীত বাড়ায় বেড়েছে শীতজনিত রোগের প্রাদুর্ভাব। ফলে হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায়

শীতজনিত রোগে ঠাকুরগাঁও, পাবনা, কুড়িগ্রাম, চুয়াডাঙ্গার জীবননগর ও জামালপুরের বকশীগঞ্জে ২৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে বেসরকারী স্যাটালাইট টেলিভিশন চ্যানেল২৪ বলছে, আজ দিনাজপুরে ৩দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে এসেছে।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৮

জুন বলেছেন: মাগো কি ঠান্ডা

২| ০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪১

সাগর তীরে বলেছেন: যে দেশে -৪০ , -৫০ তাদের কি অবস্থা ?

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৬

আরহাসান বলেছেন: অত্যন্ত শীতল একটি রাত কাটালাম। পেপারে দেখলাম ৪.৯ !!!!!

৪| ০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫০

স্বপ্নিল. বলেছেন: সাগর তীরে বলেছেন: যে দেশে -৪০ , -৫০ তাদের কি অবস্থা

তাদের হিটার আছে ভাই। বাড়িতে হিটার, গাড়িতে হিটার, বাজারেও হিটার। আর আছে হেভি জ্যাকেট। ঠাণ্ডা তাদের জন্য কোন সমস্যাই না। বাইরে ঠাণ্ডা, ভেতরে গরম।

পোড়া কপাল আমাদের।

৫| ০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২১

ক্যাচালবাজ বলেছেন: দিনাজপুরের আজকের তাপমাত্রা ৩'২

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.