নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার কোন শেষ নাই

এলিয়েন

জানার কোন শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই?

এলিয়েন › বিস্তারিত পোস্টঃ

রাজধানীতে আরেকটি শিশুকে ধর্ষণের পর হত্যা

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৬



ইডেন কলেজ ছাত্রীর এসিড সন্ত্রাসের শিকার হওয়ার রেশ কাটতে না কাটতেই আবার রাজধানীতে ধর্ষণের মত আরেকটি ঘটনা ঘটল। ধর্ষণের পর শিশুটিকে হত্যা করেছে নরপশুরা। আজ শনিবার বিকেলে রাজধানীর পল্টন মোড়ে তোপখানা রোডের একটি বাণিজ্যিক ভবনের টয়লেট থেকে চারদিন আগে নিখোঁজ হওয়া রিতু (১০) নামে এক শিশুর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে সন্দেহভাজন হিসেবে তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।



বাংলাদেশ মহিলা পরিষদের তথ্যানুসারে ২০১২ সালে দেশে মোট ৫,৬১৬ জন নারী নির্যাতনের শিকার হয়েছেন। ধর্ষণের শিকার হয়েছেন ৭৭১ জন এবং গণধর্ষণের শিকার হয়েছেন ১৫৭ জন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ১০৬ জনকে। এছাড়াও ১৩৩ নারীকে ধর্ষণের চেষ্টা চালানো হয়।



২০১২ সালে বাংলাদেশে ৭১টি এসিড হামলার ঘটনা ঘটেছে। এতে ৯৮ জন নারী পুরুষ এসিড দগ্ধ হয়েছে। ১৯৯৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ৩১১২ টি ঘটনায় ৩৪২৪ জন নারু পুরুষ এসিড দগ্ধ হয়েছে।



এসিড সারভাইভর ফাউন্ডেশনের তথ্য মতে, ২০১২ সালে বাংলাদেশে ৭১টি এসিড হামলার ঘটনা ঘটেছে। এতে ৯৮ জন নারী পুরুষ এসিড দগ্ধ হয়েছে। ১৯৯৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ৩১১২ টি ঘটনায় ৩৪২৪ জন নারী পুরুষ এসিড দগ্ধ হয়েছে। গত বছর যৌতুকের কারণে ৮জন নারী, বিবাহ বিচ্ছেদ, প্রেম প্রত্যাখ্যান, যৌন নিপিড়ন এর কারণে ৫জন নারী ও ১৪জন শিশু এসিড দগ্ধ হয়। ৯৮ জন নারী পুরুষের মধ্যে ১৮ বছরের নিচে ২৩জন নারী ও শিশু এসিড দগ্ধ এবং ১৯ থেকে ২৫ বছরের মধ্যে ১৯ জন নারী এসিড দগ্ধ হয়েছে।



ইডেন কলেজ ছাত্রীর এসিড সন্ত্রাসের ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।





এলিয়েন এর আগের ব্লগ: পাগলের ঠিকানা পাগলাগারদেই হওয়া উচিৎ সংসদে নয়





মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৪

পরিবেশ বন্ধু বলেছেন: নষ্ট মনের অনিষ্ট কাজ
ধিক ক্ষমতা পশু বৃত্তি করে কুকাজ
আইন এদের নিকট অন্ধ
কেমনে হবে এসব বন্ধ ?

২| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৮

রাইসুল নয়ন বলেছেন: কুত্তার বাচ্চাগো মনে চায় ব্লেড দিয়া ক্যাঁচা ক্যাঁচা কইরা লবন ছিটাইয়া দেই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.