নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্মৃতি শৈশবের ডানায়

আলী প্রাণ

বাণের জলের মত, ভাঙ্গ কিংবা ভাসিয়ে নাও যা কিছু অযাচিত ভ্রান্তি বাঁচানোর জন্য লড়ে ...

আলী প্রাণ › বিস্তারিত পোস্টঃ

আমি ভালো নেই।

০৩ রা সেপ্টেম্বর, ২০০৬ রাত ৩:৩৯

তোমার প্রতি আমার ভালোবাসা কোনকালেও কমবে না। যতই যন্ত্রনা দাও আমায় ততই আরো বেশি বেশি ভালোবাসার সপথ । আমি কোনকালেও তোমায় ভুলতে পারবো না।

আমাকে নিয়ে যাচ্ছেতাই করার অধিকার তোমার আছে। জীবনটাক পাপোশ বানিয়ে দিয়ে ছিলাম একবিন্দু ভালোবাসার আশায়। তোমাকে বাধ্য করিনি ভালোবাসতে। শুধু চেয়েছি তোমার হৃদয়ে আমার জন্য ভালোবাসার উৎপত্তি। আমাকে নিরাশ করোনি তুমি। ভালোবাসার কাঁটাজালে বন্দি করে ছুঁড়ে দিলে যন্ত্রণার অতল অন্ধকারে। সাদরে গ্রহণ করলাম তোমার প্রদত্ত প্রথম উপহার হিসেবে।

আমি তোমাকে শাশ্বতকালের জন্য ভালোবেসেছি। কোনো প্রতারণা আশ্র্রয় নেইনি। চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে তোমার দিকে ছুটেছি। হয় ভালোবাসা না হয় মৃতু্য। আমাকে তুমি মৃতু্য দাওনি। দিয়েছো মৃতু্যর চেয়েও যন্ত্রণাময় জীবন। সব টুকু সুখ শুষে নিয়ে কষ্টের কন্টকে ত-বিত করে ফেলে দিলে ঝঞ্ঝাটের মত। তবুও তো, হাসিমুখে বলতে চাই, তুমি আমার প্রথম ভালোবাসা।

শুধু একটাই দাবি, ভালোবাসা। ভালোবাসার আড়ালে আমাকে নিয়ে তুমি কি নির্মম খেলাটাই খেললে। ফিরে যাওয়ার পথ বন্ধ করেই আমি নেমেছিলাম মোম সময়ে কার্যকরী চালটাই চাললে। এক নিমেষেই লন্ডভন্ড করে দিলে আমার ভালোবাসার সাজানো বাগান। তোমাকে 'অপরাধী' বলার সাহসও আমর ছিলনা। আমার তপস্যা ছিল একটি মুহূর্তের জন্য হলেও যেন তোমাকে কাছে পাই। আমার ভালোবাসা আর্তনাদে মহাশূন্য অনুকম্পিত হয়। শুধু প্রতিধ্বণিত হয়না তোমার অন্তরে। আমাকে নিযে ভাবনার যদি অবকাশ হয় তবে জেনে নিও আমি ভালো নেই।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০০৬ সকাল ১০:১৩

খুশবু বলেছেন: কষ্টের অনুভূতি ।ভাল লাগল

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০০৬ সকাল ১০:৫৫

অতিথি বলেছেন: দারুন অভিব্যক্তি........ আর সেই সাথে ধন্যবাদ পছন্দের লিংকে আমার নামটা দেওয়ার জন্য...

""থেকে যাক এ ভালোবাসা অনন্ত সময়ের
জন্য.............................

এ ভালোবাসা রয়ে যাবে চিরদিনের
জন্যে......

কেননা আমি ভালোবেসেছি তোমাকে
আমার অন্তরের অন্তস্থল থেকে....""

এ কয়টি লাইন আপনার জন্য...

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০০৬ সকাল ১১:০০

অতিথি বলেছেন: ভালো না থাকা খুব ভালো হে প্রাণ।

৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০০৬ সন্ধ্যা ৭:৪১

অতিথি বলেছেন: প্রবল অনুভূতি, সাবলীল ভাষা।
মর্মস্পর্শী, প্রাণ ছুঁয়ে যায়...

৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৮:২০

অতিথি বলেছেন: খুশবু,
আমার কষ্ট আর আপনার ভালোলাগা!! অপূর্ব অনভিূতি!!

আবু সালেহ ভাইকে,
আপনাকে অসংখ্য ধন্যবাদ,
যে প্রাণে মিলল প্রাণ,
আমি গাই তার গান।

মৃন্ময় আহমেদ,
কষ্টের কাঁটা তারে বন্ধী এ প্রাণ।

শেখ জলিল,
মন ছুঁয়ে যায়!

আপনাদের সবাইকে ধন্যবাদ লেখাটি পড়ে মন্তব্য করার জন্য, এ লেখাটি অনেক দিন আমার পাতায় ছিল, একটা মন্তব্যও ছিল না, নতুন করে পোষ্ট করায় মন্তব্য পেলাম, এমনটা কেন হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.