| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রঙ্গিন শহরের বুকে তাম্বু টাঙিয়ে বসিয়েছি জলসার আসর।
ধর্মীয় বয়ানের ফাঁকে;
গলির মাথায় বেজে উঠছে উলুধ্বনি।
এদিকে তুমি আর আমি ডুবে আছি কলকির ধোঁয়ায়।
নোনতা ঘামের ব্যবচ্ছেদে পুটিমাছের বুক চিরে মেখে দিয়েছি পাঁচ প্রহরের বিরহ-ব্যথা।
নিকষ কালো রাতের বুকে চাষ করছি নরম জমিন।
তবু থেমে নেই তামাম দুনিয়ার সঙ্গম নিরত সময়ে পয়দা করা অনন্ত মহাকাল।
তবু অক্লেশে জল ছেড়ে দাও কী এমন সুখে?
দৈন্যদশায় হাহাকার বাড়ে, গভীর শ্বাসে।
মৃত পূর্ববর্তী শরীরে ভর করে আজও তবনের ফাঁক দিয়ে উঁকি মারে আগামীর ভবিষ্যৎ....!
০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৫
নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ
২|
১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৬
রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করিলাম।
১১ ই আগস্ট, ২০২৬ বিকাল ৪:০৬
নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
....................................................
ঝড় আসুক বা রাত বাড়ুক,
থামবে না এই চষা জমি,
অন্ধকারের ওপার হতেই,
আসবে আমার নতুন তুমি।