| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কী বলছেন, মশাই!
কে বলেছে মোল্লা কাদের একাত্তরের কসাই?
কে বলেছে ছিলেন তিনি রাজাকার-আল বদর?
কথা বলুন বজায় রেখে আদব-লেহাজ-কদর!
এই ব্যাপারে আপনি মশাই কট্টুকু বা জানেন?
আগে জানুন, পরে বলুন; আমার কথা মানেন!
এই যুগে কে সত্য বলে? মিথ্যা বলে কে যে!
এইমাত্র খবর পেলাম আঠারো প্লাস পেজে।
খোদার কসম, বলছি আমি উচ্চ করি শির --
মোল্লা ছিলেন একাত্তরে মুক্তিযোদ্ধা বীর।
যুদ্ধ তিনি করেছিলেন হাজার একর-হেক্টরে,
খুঁজলে পাবেন নামটি তাহার বারোতম সেক্টরে।
কানটা পেতে শুনুন, মশাই; বলতে আমি থাকি --
কতল তিনি করেছিলেন আড়াই হাজার পাকি!
কাটছি কসম লৈট্টা ফিশের, সাইদি এবং চাঁদের;
একাত্তরে 'মুক্তি' ছিলেন এই মোল্লা কাদের।
সাক্ষ্য দেবে নায়েবে আমির, সাক্ষ্য দেবে পিওন;
বলেন যদি, সাক্ষ্য দেবে কুমারী সানি লিওন!
এই বাহাসে আজ এখানেই দিন টেনে মার্জিন;
মোল্লা কাদের 'মুক্তি' ছিলেন আর সানি ভার্জিন!
/ আখতারুজ্জামান আজাদ
১৭ সেপটেম্বর ২০১৩
০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:১০
ম্যাডাম বলেছেন:
হুম ..দারুন
২|
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:০৭
নীলমেঘ আমি বলেছেন: লুচ্চামি করলেও কপি কবিতা ভালই লেখে।
০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:১০
ম্যাডাম বলেছেন:
![]()
©somewhere in net ltd.
১|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬
খেয়া ঘাট বলেছেন: জোস কবিতা তো। ছন্দের দারুন মিল। ভালো লাগলো।