নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ম্যাডাম

এই ম্যাডাম সেই ম্যডাম না! আমি আপনার মতই, আপনাদেরই একজন ।

ম্যাডাম › বিস্তারিত পোস্টঃ

হাসিনার হাত হেফাজত বাচালো

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৬

হেফাজতে ইসলামের নায়েবে আমীর মুফতি ইজহারুল ইসলাম এরশাদ করেছেন, হেফাজতিদের প্রতি বাকশালীদের কৃতগ্য থাকা উচিৎ। কারণ আমরা হেফাজতীরা হাসিনার হাত রক্ষা করেছি। আপনারা জানেন, আজ আমার পরিচালিত জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার ছাত্রাবাসের একটি কক্ষে বিষ্ফুরনের ঘটনায় পাচ জন গেলমান আহত হয়েছে। একজনের হাতের কবজি শহীদ হয়েছে।



ইসলামী শান্তিঘন কন্ঠে তিনি বলেন, এই হাত হতে পারত হাসিনার হাত। কিন্তু আমরা যথা সময়ে হাসিনাকে সতর্ক করে দিয়ে বলেছিলাম, আমাদের মাদ্রাসা সমকওমী। আমরা কারো আগে নাই, কিন্তু পিছে আছি। আমরা এখানে নিরাপদে শান্তিবোমা বানাইতে চাই। আমরা সারা দেশ বেপি এই শান্তি ছড়ায়ে দিব। তাই আপনি মাদ্রাসায় হাত দিবেন না। তিনি আমাদের কথা রেখেছেন। না হলে আজ হয়ত হাসিনার হাতের কবজি ওড়ে যেত। আমরা কেবল হেফাজতে ইসলামই না, আমরা হেফাজতে হাসিনার হাতও।



তিনি আরো বলেন, আমরা ব্লগ দিয়া ইন্টারনেট চালাই – এ কথা বেবাকেই জানে। আজ তারা আরো জানল, আমরা লেপটপ দিয়ে বুমা চালাই। আমাদের আবিষ্কৃত বুমার নাম ইউপিএস বুমা। আর্জেস বুমার যুগ শ্যাষ। বাজারে এসেছে নতুন বুমা। কম খরচে আমাদের সাশ্রয়ী বুমা অর্ডার দিতে আজই যুগাযুগ করুন জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায়।



বুমা তৈরির সুমায় বিষ্ফুরন ঘটেছে বলে ক্রেতারা উৎসাহি নাও হতে পারে – এমন সংশয় প্রকাশ করায় হেফাজতে ইসলামের নায়েবে আমীর মুফতি ইজহারুল ইসলাম বলেন, ওই গেলমানগুলা বুমা তৈরির সহিহ তরিকা অনুসরন করে নাই। এরা বুমা তৈরির শুরুতে বিসমিল্লা বলে নাই ও নিরাপদে বুমা বানাইবার দুয়া পাঠ করে নাই বলে আল্লাপাক নাখোশ হয়েছেন। এর পর থেকে এমন ভূল হবে না ইনশাল্লা।



অনেকেই বলছেন, প্রকৃত বুমা বানাইতে গিয়া ধরা খেয়ে ইউপিএস বিষ্ফুরনের কথা বলা – ইট’স আ লেম এক্সকিউজ। এ প্রসঙ্গে তিনি বলেন, ইহা লেম এক্সকিউজ নহে, ইহা আলেম এক্সকিউজ।

Click This Link

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১৫

হাসান কালবৈশাখী বলেছেন: Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.