| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব ইচ্ছা হচ্ছে একটি কবিতার লেখার
কিন্তু ইচ্ছা করলে তো আর কবি হওয়া যায় না;
যায়না কবিতাও লেখা;
তারপর কিছু কথা, কিছু অনুভূতি
যখন মনে পড়ে তখন তা ভাষা হয়ে দেখা দেয়;
সুর তাল মিললে হয়তো কবিতা হয়ে যাবে।
......................................................।
একটি কবিতা নিবে
আমার কাছে অনেক কবিতা আছে
লাল কবিতা, নীল কবিতা, হলুদ কবিতা, কাঁচা-পাকা কবিতা
একটি কবিতা নিবে
আমার কাছে অনেক কবিতা আছে
না বলা অনেক কথা; সুর তাল মিলে হয় কবিতা
না বলা অনেক অনুভূতি; সুর তাল মিয়ে হয় কবিতা
যার কোন সীমান নেই, নেই কোন আকার
একটি কবিতা নিবে
আমার কাছে অনেক কবিতা আছে
ভাল লাগা না লাগা অনেক কথা
সব মিয়ে হয় কবিতা
©somewhere in net ltd.