নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বাসই সকল শক্তি

আমিবন্ধুবর

বিশ্বাসই সকল শক্তি

আমিবন্ধুবর › বিস্তারিত পোস্টঃ

শাহিনার ছেলে রবিন; অপলক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে

০১ লা মে, ২০১৩ রাত ৯:১১

রবিনকে হতভাগা বলল কিনা জানি না; তবে ছেলেটির ভাগ্যে ভাল নয়। জন্মের পর বাবা তাকে ফেলে রেখে চলে যায়। বয়ম মাত্র দেড় বছর পেটের দায়ে ছেলের দুধ ভাতের জন্য শাহিনা গার্মেন্টে চাকরি নেয়। কিন্তু এ ছেলেটিকে রেখে তাকে চলে যেতে হবে সে কোন দিন ভাবেনি। তবে কিছুটা অনুভব করেছে। প্রতিদিনের মত বুধবার ২৪/০৪/২০১৩ তারিখে রানা প্লাজায় কাজে যোগদান করে। কিন্তু কিছু বুঝে উঠার আগেই ভবন ধস। প্রায় ৪ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে। ফোনে উদ্ধারকর্মীদের সাথে কথাও হয়। শেষ আশাটা ছিল হয়ত বেঁচে যাবে, আবার কোলে তুলে নিবে প্রাণ প্রিয় রবিনকে। কিন্তু বিধি বাম শেষ রক্ষা হল না। তাকে বাঁচাতে গিয়ে আগুন ধরে যায়। সে চিৎকার দিয়ে উঠে। শব্দ শুনে উদ্ধারকর্মীরা কেদে উঠে। সারাদিন চেষ্টা করে যে মানুষটিকে বাঁচাতে চেয়ে ছিল, ফিরিয়ে দিতে চেয়েছিল প্রাণপ্রিয় রবিনের কাছে, কিন্তু তাকে তারা বাঁচাতে পারে নি। এ দু:খে কেটে উঠেছিল তারা। আল্লাহ তোমার লিলা বুঝা বড় দায়। জানি না কেন এমন হয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.