নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বাসই সকল শক্তি

আমিবন্ধুবর

বিশ্বাসই সকল শক্তি

আমিবন্ধুবর › বিস্তারিত পোস্টঃ

আকাশের চাঁদকে ভালবেসেই মর্ত্যে চাঁদ বানিয়েছেন তারা।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৪

ভালোবাসার মানুষটি চাইলে, আকাশ থেকে চাঁদকেও পৃথিবীতে পেড়ে আনা সম্ভব। আবহমান কাল ধরে প্রেমিকের এই অঙ্গীকার আমাদের সকলেরই চেনা। এবার সেই কাজটাই করে দেখালেন হংকংয়ের কয়েকজন শিল্পী। চাঁদকে পৃথিবীতে নামিয়ে আনলেন তারা. তবে প্রিয়জনের মন রাখতে নয়। আকাশের চাঁদকে ভালবেসেই মর্ত্যে চাঁদ বানিয়েছেন তারা।



হ্যাঁ, এভাবেই পৃথিবীতে চাঁদকে নামিয়ে এনেছেন হংকংয়ের চারজন শিল্পী।



হংকংয়ে এখন শরতের মাঝামাঝি সময় চলছে. প্রতি বছরই এই সময়টায় চাঁদ উৎসবের আয়োজন করা হয়। সেই উপলক্ষ্যে ভিক্টোরিয়া পার্কে বসেছে চাঁদের হাট।



বহু দূরে থাকা চাঁদকে তারা ভিক্টোরিয়া পার্কে নামিয়ে আনতে চেয়েছেন। তাই এই ড্রামাটিক চাঁদ তৈরি করা হয়েছে। আর মাথা উঁচু করে আকাশের দিকে তাকিয়ে থাকতে হবে না। সোজা তাকালেই দেখা মিলবে ইয়াব্বড় চাঁদের।



কবি থেকে শুরু করে প্রেমিক প্রেমিকা,চাঁদকে নিয়ে তাদের পাগলামির কথা অনেকেরই জানা। হংকংয়ের শিল্পীরাও কিন্তু কম চন্দ্রাহত নন! আর সেকারণেই সাত হাজার জলের বোতল কাজে লাগিয়েছেন তারা। খালি বোতলের সঙ্গে জুড়ে দিয়েছেন আলোর জাদু।



পৃথিবীর মাটিতে ঝলমল করা এই চাঁদের উচ্চতা ১০ মিটার। পরিধি ২০ মিটার। তা দেখতেই ভিক্টোরিয়া পার্কে ভিড় করছেন অসংখ্য মানুষ। হোক না নকল। কবির কল্পনায় নাই বা পড়ে থাকল অনন্ত কুয়োর জলে। তবু চাঁদ তো

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.