| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইতালির ভেনিস শহরের অদূরে একটি দ্বীপ রয়েছে যার নাম Poveglia Island। দ্বীপটির ইতিহাস শুরু হয় রোমান সাম্রাজ্য হতে যখন প্লেগ রোগীদের এখানে স্থানান্তর করা হত। স্থানান্তর বললে ভুল হবে,এককথায় গণকবর দেয়া হত।এছাড়াও অনেক রোগীকে জ্যান্ত আগুনে পুড়িয়ে মারারও ঘটনা ঘটেছে।পরবর্তী শতাব্দীতে কালাজ্বর ছড়িয়ে পড়লে একইকাজে দ্বীপটি ব্যবহার করা হয়।তবে এবার
তাদের সরাসরি হত্যা না করে সেখানে রেখে যাওয়া হত।মারা যাবার পর কবর দিত প্রহরীরা। বলা হয়ে থাকে এখানে দেড় লাখেরও বেশি মানুষকে দাফন বা পোড়ানো হয়েছে। সংখ্যাটি এতটাই বড় যে সেখানকার মাটিতে মৃত ব্যক্তিদের হাড়গোড় এবং ছাইয়ের একটা আলাদা স্তরই তৈরী হয়েছে।১৯২২ সালে তৎকালীন ইটালীয়ান সরকার দ্বীপটিতে মানসিক হাসপাতাল তৈরী করে।এখানেও
চলে বর্বরতা। চিকিৎসকরা রোগীদের ওপর নানারকম এক্সপেরিমেন্ট করতে থাকে যার ফলে
অনেকেই মারা যায়।বাকিরা ভৌতিক ঘটনার সম্মুখীন হয়ে আত্মহত্যা করে।এমনকি হাসপাতালের প্রধান ডাক্তারকে সেখানকার বেল টাওয়ার হতে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করা হয়েছিল।।তারপর থেকে স্থানটি পুরোপুরিভাবে পরিত্যক্ত এবং জনসাধারণ ও ট্যুরিস্টদের জন্য নিষিদ্ধ। এমনকি জেলেরাও এর আশেপাশে যেতে চায় না।তখন সরকারের মালিকানায় থাকলেও পরবর্তীতে তা দুইবার বিক্রি হয়।প্রথম ক্রেতা সেখানে একরাতও থাকতে পারেননি। মানসিকভাবে অপ্রকৃতস্থ হয়ে ফিরে আসেন তিনি।পরবর্তী ক্রেতা পরিবার সেখানে একদিন ক্যাম্পিং করতে গিয়েছিল এবং পরদিনই ফিরে আসতে বাধ্য হয়।প্রথমদিকে এব্যাপারে তারা কোনো মন্তব্য করতে রাজি না হলেও পরে জানা
যায় তাদের কন্যার মুখ আঁচড়ে ফেলা হয় যেটার
ট্রিটমেন্ট করতে গিয়ে চিকিৎসকদের ১৪ টা স্টিচ ব্যবহার করতে হয়েছিল। মজার ব্যাপার হল আজও দ্বীপটির বেল টাওয়ারের ঘন্টা প্রতিনিয়ত বাজতে শোনা যায়।অথচ সেখানে কেউ থাকেনা
সংগৃহীত
২|
৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:০৭
T2 বলেছেন: নাবিক সিনবাদ ভাইয়ের কি ওইদিকে যাওয়ার প্ল্যান আছে নাকি void(0);void(0);void(0);
১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২৫
রিয়াজ বিন জাফর বলেছেন: জী ভাইয়া ...
৩|
০১ লা নভেম্বর, ২০১৫ রাত ২:০৫
রক্তিম দিগন্ত বলেছেন: বাহ বেশ তো দ্বীপটা।
©somewhere in net ltd.
১|
৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৭
নাবিক সিনবাদ বলেছেন: ভালো লাগলো, ধন্যবাদ।