নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজীব

মানুষ আমি আমার কেন পাখির মত মন....

রাজীব

যারে ঘর দিলা সংসার দিলা রে, তারে বৈরাগী মন কেন দিলা রে....

রাজীব › বিস্তারিত পোস্টঃ

আইপিএস ও আমাদের বিদ্যুৎ ব্যবস্থ!!!!!!

১৩ ই মে, ২০১০ সকাল ১১:৩৪

একদিন বাসায় পৌছে দেখি যে আম্মা একটি আইপিএস কিনে ফেলেছেন। আই পি এস নামক বস্তুটি কখনো আমার পছন্দনীয় ছিল না। কারন আইপিএস বিদ্যুৎ উৎপাদন করে না, গ্রীডের বিদ্যুৎ ধরে রাখে, যখন বিদ্যুৎ থাকে না তখন সেই জমানো বিদ্যুৎ থেকে সাপ্লাই দেয়। আমাদের দেশে এখন আইপিএস ব্যবসার রমরমা অবস্থা। বিদ্যুৎ বিভাগের বদান্যতায় ঘরে ঘরে আইপিএস প্রতিষ্ঠা পেয়েছে। শুধুমাত্র ঢাকা শহরেই হয়ত কয়েক লাখ আইপিএস রয়েছে।





সেদিন মনে মনে একটি হিসেব করলাম। গড়ে প্রতিটি বাড়িতে অন্তত ১টি আইপিএস রয়েছে। আমি উত্তরায় থাকি। আমাদের রোডে প্রায় ১০০টি বাড়ি রয়েছে। আমাদের সেক্টরে ২০টির বেশী রোড রয়েছে। তার মানে আমাদের সেক্টরে ২০০০টি বাড়ি রয়েছে। তাহলে উত্তরায় মোট ১৪টি সেক্টরে ২৮০০০ বাড়ি থাকার কথা। একটু কমিয়ে ধরে নিলাম ১৫০০০ বাড়ি আছে। তাহলে প্রতিটি বাড়িতে যদি ১ কিলোওয়াটের আইপিএস থেকে থাকে তাহলে শুধু উত্তরাতেই ১৫০০০ কিলো ওয়াটের আইপিএস আছে। উত্তরাটি আয়তনে পুরো ঢাকা শহরের ১০ ভাগের ১ ভাগ হবে কিনা জানিনা তবে শুধু উত্তরাতেই যদি ১৫০০০ আইপিএস থাকে তাহলে গুলশান, বনানী, ডিওএইচএস, ধানমন্ডি, রামপুরা, মালিবাগ, মিরপুর ইত্যাদি মিলিয়ে কমপক্ষে (১৫০০০ গুন ৫)= ৭৫ হাজার আইপিএস আছে।



প্রতিটি আইপিএস যদি দিনে ২ বার ফুল চার্জ হয় বা ফুল সার্ভিস দেয় (যদিও এখন দিনে ৭-৮বার কারেন্ট যায় তবুও একটু কম করে ধরলাম) তাহলে প্রতিটি আইপিএস দিনে পাওয়ার গ্রীড থেকে ২কিলোওয়াট বিদ্যুৎ নেয়। তাহেলে ৭৫ হাজার আইপিএস দিনে দের লাখ কিলোওয়াট = ১৫০ মেগাওয়াট বিদ্যূৎ খরচ করে।



তাহলে দেখা যাচ্ছে যে ঢাকা শহরে আইপিএস না থাকলে সরবরাহ লাইনে আরো ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ বেশী থাকত। আমি সাধারন আইপিএস হিসেব করেছি। অনেক জাম্বো আইপিএস আছে যা দিয়ে ফ্রীজ, টিভি, এসি ইত্যাদিও চালানো যায়।



যারা এখনো আমার লেখার মূল বক্তব্য বুঝতে পরেননি তাদের জন্য বলছি, মূল কথা হচ্ছে এক শ্রেনীর মানুষ আইপিএস দিয়ে বিদ্যুৎ ধরে রেখে আরম করে যাচ্ছে আর যাদের আইপিএস কেনার সামর্থ নেই তারা গরমে কস্ট করছে। আসলে গরীব মানুষ খুবই কম বিদ্যুৎ ব্যবহার করে, হয়ত একটি লাইট ও একটি ফ্যান, কিন্তু সেই কম বিদ্যুৎ টিও তারা এখন পায় না অপর পক্ষে ধনীরা বিদ্যুৎ মজুত করে রেখে এসি পর্যন্ত ব্যবহার করে যাচ্ছে।

মন্তব্য ২৮ টি রেটিং +৬/-১

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১০ সকাল ১১:৪৪

হুলো-বেড়াল বলেছেন: মিঁয়ায়ায়াওওওওওওওওওওওওওওওও

২| ১৩ ই মে, ২০১০ সকাল ১১:৪৮

হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: হাহাহা। ফানি পোস্ট।

৩| ১৩ ই মে, ২০১০ সকাল ১১:৫৪

কথা সত্য বলেছেন: ঠিক ঠিক, এভাবে চিন্তা করার সময় এসে গেছে..

৪| ১৩ ই মে, ২০১০ দুপুর ১২:০৩

'লেনিন' বলেছেন: বিদ্যুৎ যখন উৎপাদন তখন খরচের ব্যাপার। ধনীরা বিদ্যুৎ সঙ্কট রুখতে আইপিএস এর এক্সট্রালোড দিয়ে লোডশেডিং ঘটাচ্ছেন এটা অনস্বীকার্য।

১৩ ই মে, ২০১০ বিকাল ৩:৪৮

রাজীব বলেছেন: অনস্বীকার্য

ধন্যবাদ

৫| ১৩ ই মে, ২০১০ দুপুর ১২:১০

সানুনয় বলেছেন: তবে বিদ্যুৎ থাকলে যেখানে ৭-৮ টা লাইট জ্বলে সেখানে আইপিএস দিয়ে হয়ত ৪-৫ টা লাইট জ্বলে। অন্য গুলার অনুপাতও সেরকম।

১৩ ই মে, ২০১০ দুপুর ১২:১১

রাজীব বলেছেন: এই পয়েন্টি ঠিক তবে যার এইপিএস কেনার সামর্থ নেই তার কি হবে?

৬| ১৩ ই মে, ২০১০ দুপুর ১২:১১

দখিনা বাতাস বলেছেন: আপনার কথা এক দিক দিয়া ঠিক আছে আবার আরেক দিক দিয়া ঠিক নাই।

আমি টাকা কামাই, আমার আরাম আয়েশের জন্য আমি আইপিএস এসি কিনতেই পারি। টাকাতো কামাই করতে হয় কস্ট কইরা নাকি? আমার কস্টের কি কোন দাম নাই? অন্যরা যখন মাঠে ফুটবল খেলে, আমি তখন পড়ার টেবিলে, অন্যরা যখন আড্ডা মারে, আমি তখন লাইব্রেরীতে সবাই যখন অফিস ফাকি মারে, আমি তখন মনযোগ দিয়া কাজে-- এত সাক্রিফাইস কইরা যখন আমি উন্নতি করলাম, তখনতো আরাম আয়েশের জন্য এসি, আইপিএস কিনতেই পারি? নাকি, যারা সব সময় ফুর্তি করতে গিয়া এখন কস্টে আছে, তাদের দুক্ষে সমব্যাথি হইতে আমিও কস্ট করুম?

আমি কস্ট কইরা টাকা কামাইছি, এইটা দিয়া সুখ কিনমু, এইটা আমার অধিকার।

১৩ ই মে, ২০১০ দুপুর ১২:২৬

রাজীব বলেছেন: ভাই, একটু অন্য রকম ভাবুন, ধরুন একজন লোক একটি সরকারী চাকুরী করেন। একটু বড় পদেই চাকুরী করেন। সরকারী স্কেল অনুযায়ী মাসে ৩৫০০০ টাকা বেতন পান। এই টাকা দিয়ে তার সংসার চলে যায়।

কিন্তু তার আইপিএস কেনার সামর্থ নেই, সন্ধ্যায় যখন তার বাচ্চারা পড়তে বসে তখন কারেন্ট চলে যায়। তার স্ত্রী হয়ত বলে অমুক অমুক তোমার চেয়ে ছোট পোস্টে চাকুরী করে। তাদের নিজস্ব এপার্টমেন্ট, এসি, আইপিএস সবই আছে। আমাদের কিছু নেই কেন??

৭| ১৩ ই মে, ২০১০ দুপুর ১২:১২

স্পেলবাইন্ডার বলেছেন:

তাহলে তো দেশের সব এসি, এসি বাস, এসি কার, ট্রেনের এসি কামরা- এসব নিষিদ্ধ করে দিতে হবে। কারণ এসব যন্ত্র জ্বালানী অপচয় করে আর গরীব মানুষ এগুলো ব্যবহার করতে পারে না।

অলস ভাই একবার বলছিলেন, ব্লগে এলে অনেকের বিবেকের অস্বাভাবিক বর্ধন ঘটে।

১৩ ই মে, ২০১০ দুপুর ১২:২৯

রাজীব বলেছেন: আপনার এসি নিয়ে আমার কোন মাথা ব্যাথা নেই। শুধু মাথা ব্যাথা হচ্ছে আইপিএস নিয়ে। দয়া করে আপনি আইপিএসে বদলে জেনারেটর ব্যবহার করুন। তাহলেই সব ঝামেলা মিটে যায়।

৮| ১৩ ই মে, ২০১০ দুপুর ১২:২০

সানুনয় বলেছেন: আমরা ধনতান্ত্রিক দেশে বাস করি। চীন বা রাশিয়া হলে অন্য কথা ছিল। আমার টাকা আছে আমি সুখ কিনব এটাই স্বাভাবিক। যদিও শুনতে কটু শুনায়।কিন্তু এটাই বাস্তবতা।

৯| ১৩ ই মে, ২০১০ দুপুর ১২:২৫

আমরা সোচ্চার বলেছেন: আমাদের বিদ্যৎ সংকটে আইপিএস এর সামান্য অবদান আছে। উহা স্বনির্ভর নয় দেশের বিদ্যৎ ব্যবহার করে এটা বিদ্যৎ উৎপাদন করে তাতে দেশের সামগ্রিক বিদ্যৎ চাহিদা বাড়ে। এখন আবার মড়ার উপর খড়ার ঘা হিসেবে এসেছে ব্যাটারী চালিত রিক্সা।

১৩ ই মে, ২০১০ দুপুর ১২:৪৭

রাজীব বলেছেন: ঠিক বলেছেন।

১০| ১৩ ই মে, ২০১০ দুপুর ১২:৪৬

দখিনা বাতাস বলেছেন: এখন টানলেন দুর্নীতির কথা। জানতাম কইবেন এইটা। কিন্তু কয়টা লোক সরকারী চাকরি করে? বেসরকারি চাকরী যদি আমি করি, ব্যাবসা যদি আমি করি,-- ইনকাম সরকারি চাকরির চাইতে অনেক বেশি, এসি আইপিএস কিনা কোন ব্যপারনা। এখন ঐ চোরা সরকারী অফিসারের জন্য, সৎ সরকারি অফিসারের সংসারে কস্ট ঐটা দেখার টাইমতো আমার নাই ভাই? এখন বলবেন, দেশের নাগরিক হয়ে এইগুলা আপনি আমি না দেখলে কারা দেখবে? দেশের প্রতি দায়িত্বের কথা বলবেন, মানবতার কথা বলবেন, ধর্মের শিক্ষার কথা বলবেন------তার জন্যই আমার কমেন্টের প্রথমেই বলছি, আপনার কথা এক দিক দিয়া ঠিক আছে, আবার অন্যদিক দিয়া ঠিক নাই। এখন কি বুজতে পারছেন, কোনদিক দিয়া ঠিক আছে, বলছি?

১৩ ই মে, ২০১০ বিকাল ৩:০২

রাজীব বলেছেন: ব্যাপরটি একটু অন্যভাবে দেখুন, যখন দেশে চালের বা ভোজ্য তেলের সংকট থাকে তখন চাল বা ভোজ্য তেলের মজুদ গড়াকে অন্যায় ভাবা হয়। তখন আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী সেসব গুদামে হানা দেয়।

অথচ বিদ্যুৎ সংকটের বেলায় বিদ্যুতের মজুদও বেআইনী হওয়া উচিৎ। আমি এ ব্যাপরে সরকারের হস্তক্ষেপ বা পরিস্কার আইন আশা করি। তার আগে আইপিএস ব্যবহার বন্ধ হবে না। আমিও কিন্তু আইপিএস এর একজন ভোক্তা।


আর যারা জেনারেটর ব্যবহার করছেন তাদের ব্যাপারে কোন অভিযোগ নেই।

১১| ১৩ ই মে, ২০১০ দুপুর ১:১২

বাংলার শিশু বলেছেন: আমি ঢাকায় আমার টাকায় সুখ কিনি, গ্রামে আমার বাবা-মা বিদ্যুত না পেয়ে কষ্ট পায়। স্ত্রীর যন্ত্রনায় আজ IPS কিনছি...

১৩ ই মে, ২০১০ বিকাল ৩:১৭

রাজীব বলেছেন: চাল ডালের মতো আইপিএসও এখন একটি অবশ্য প্রয়োজনীয় জিনিস হয়ে গেছে।

১২| ১৩ ই মে, ২০১০ সন্ধ্যা ৬:০৭

রাষ্ট্রপ্রধান বলেছেন: আমি কস্ট কইরা টাকা কামাইছি, এইটা দিয়া সুখ কিনমু, এইটা আমার অধিকার।



অবশ্যই ভাইজান কিন্তু একটু বোকামি হইলোনা

আপনি আই পি এসের টাকার সাথে আরেকটুকু টাকা যোগ করে সোলার প্যানেল কিনতে পারবেন ।

আপনার বিল আসবেনা সাথে একটা তৃপ্তি পাবেন ।


সোলার প্যানেল আশা করা যায় দ্রুত বাজারে আসবে আশাকরি কিনবেন ভাইজান





১৫ ই মে, ২০১০ রাত ১১:৪৩

রাজীব বলেছেন: ঠিক, সোলার প্যানেল অথবা জেনারেটর। এগুলো বিদ্যুৎ উৎপাদন করে। সরকারী বিদ্যুৎ ব্যবহার করে না।

১৩| ১৫ ই মে, ২০১০ রাত ১১:৫৪

দখিনা বাতাস বলেছেন: @রাস্ট্রপ্রধান

একটু বোকামী কইরা ফালাইছি? :) :)

একটা সোলার প্যনেল আপনি কিনলে ভালো লাগতো। তারপরে বুজবেন বোকামীডা কেমুন ;)

সোলার ২০০৭ এ একটা লাগাইয়া যেই বোকামী করছি, এই জীবনের জন্য সব শখ মিটছে। তাও আবার মাত্র ৮০ ওয়াট। এখন তার চাইতে কম খরচে ৫৫০ ওয়াট আইপিএস নিয়া খুব সুখে আছি। আর ঐ সোলার প্যানলটা আম্মা বাসার কাজের বুয়ারে দিয়া দিসে। ব্যাটারীটা দিসি এক বন্দুরে। আর কয়দিন আগে আপনারে পাইলে আপনারেই গিফটু করতাম ;)

১৪| ১৬ ই মে, ২০১০ সকাল ১১:৩৮

জ্বীন বলেছেন: সরকারের কাজ বিদ্যুত সরবরাহ নিশ্চিত করা । তা না করে " যে যায় লঙ্কায় সেই লুটপাটে মেতে উঠে !! "

কেউ শখে আইপিএস কেনে না । সমস্যার গোড়ায় তাকান ।

-বিদ্যুত সমস্যার কারণ কি ?

-কার/ কাদের লুটপাটের কুফল আমরা ভোগ করছি / করবো?

সরকারে থাকলে শয়তানী বুদ্ধির অভাব হয় না । আপনি আর গ্যাস দিয়েন না ।

আসল অপরাধী কে ? আমরা না যারা সরকারে আছে/ ছিল/ থাকবে ??

১৮ ই মে, ২০১০ সকাল ১০:২৮

রাজীব বলেছেন: আসল অপরাধী সরকার, তবে আমার মত মগা যারা ভোট দিয়ে নতুন বোতলে পুরাতন মদের মত সরকার নির্বাচন করে তারাও সমান অপরাধী।

১৫| ২২ শে মার্চ, ২০১১ রাত ২:২৮

রাখালছেলে বলেছেন: মামা নিজে আইপি এ বাতাস খেয়ে পোষ্ট দিলেন আবার আমাদের কিনতে বাধা দিচ্ছেন ব্যাপার অনেকটা ছয় নাম্বার বাসে গাদাগাদি করে উঠে অন্যকে উঠতে মানা করার মত হয়ে গ্যাল না । কষ্ট দেয়ার জন্য দু:খিত... |-)

১৭ ই এপ্রিল, ২০১১ সকাল ১১:০৩

রাজীব বলেছেন: সেজন্যই আইপিএসের ব্যাপারে সরকারী আইন হওয়া দরকার। প্রয়োজনে জেনারেটর বা সোলার প্যানেল ব্যবহার করা যাবে কিন্তু আইপিএস ব্যবহার করা যাবে না এরকম একটি আইন দরকার ছিল অনেক দিন আগেই।

১৬| ১৭ ই এপ্রিল, ২০১১ সকাল ১১:২১

মদন বলেছেন: বাড়ি/অফিস থেকে এসি বন্ধ করে দিলেই অনেক বিদ্যুত বাচবে, যদিও তা সম্ভব নয়।
বিদ্যুতের অপব্যবহার রোধ করতে হবে সবার আগে।

১৭ ই এপ্রিল, ২০১১ বিকাল ৩:২৩

রাজীব বলেছেন: এসি!!!! কে বন্ধ করবে?
সরকার?
সরকারী অফিসের এসি বন্ধ করা যাবে কি??

১৭| ১৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

রিফাত হোসেন বলেছেন: রাজীব সাহেব একটা আইডিয়া দেন, আমি একটা বেকআপ কিনতে চাচ্ছি । ১ কিলো ওয়াট হলেই চলবে ।

লাইট, টিভি, কম্পু , মোবাইল চার্জ, পাখা এইগুলিই টার্গেট ।


আমার সহজ ব্যবহার বান্ধব দরকার, এত দেখাশুনার কেউ নাই তাই, সস্থাসাশ্রয়ী জ্বালানী দরকার । আইপি এস বা গ্যাস জেনারেটর কি ডিজেল থেকে ভাল হবে ?

বাজেট ১০-৫০ হাজার এর উপরে না ।

আপনার মতামত দেন
,.. ব্লগে এই নিয়ে পোষ্ট করেছিলাম Click This Link , আইপিএস নেয়ার পরামর্শ দিল । :( যেটা সত্যিকার অর্থে চাচ্ছি না । কিন্তু জেনারেটর এর জ্বালানী খরচ বেশী হলে সেটাই নিতে পারি ।


বি.দ্র. জাতীয় গ্রিডের কি হচ্ছে না হচ্ছে সে চিন্তাতেই আমি আইপি এস নিতে চাচ্ছি না । কিন্তু ৩টা পয়েন্ট মিলতে হবে .. সহজ ব্যবহার, সস্তা মেশিন ও সস্তা জ্বালানী । এর উপর ভিত্তি করে এটা তুলনায় সস্তা উতস হিসেবে দেখছি । সুতরাং যেটাতেই ৩টা মিলবে সেটাই নিব সেটা আইপিএসও হতে পারে !

আপনার মন্তব্য কাম্য !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.