নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

তুমি যদি ভালোবাসো, মন নিয়ে ফিরে এসো

০২ রা জুন, ২০২৬ দুপুর ১:৪১

তুমি যদি ভালোবাসো
মন নিয়ে ফিরে এসো



Rhythm, beats, Musical Synergy
If you love songs, you will love it

তুমি যদি ভালোবাসো
মন নিয়ে ফিরে এসো
হৃদয়ে ফুটেছে ফুল
অভিমান ভেঙে ফেলো
মন আজ হারাতে চায়
মেঘেদের ডানা মেলে
চলো আজ ভেসে বেড়াই
অভিমান ঝেড়ে ফেলে

গতকাল চলে গেছে
দিনটা ভালো ছিল
সুন্দর আগামীকাল
পাবো কিনা জানি না হায়
আজও যে আছি বেঁচে
এটাই বড়ো খবর
যতটা সময় পাব
জীবনটা শুষে খাব

জানি না তোমার প্রেমে
কেন এতো সাধ জাগে
হাসিমুখ দেখলে তোমার
কেন এতো ভালো লাগে
তুমিহীন আমার জীবন
শূন্য মরুভূমি
ভালোবাসা যেদিন পাব
বাসনায় ডুবে যাব

৩০ মে ২০২৬

কথা, সুর ও মূল কণ্ঠ : খলিল মাহ্‌মুদ
এ-আই কভার : সোনারু


গানের লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - তুমি যদি ভালোবাসো। সোনারু

অথবা নীচের লিংকে ক্লিক করুন।

মন্তব্য ১২ টি রেটিং +৫/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০২৬ রাত ১০:৫১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



খুব সুন্দর গান।

০২ রা জুন, ২০২৬ রাত ১১:৫৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ সত্যপথিক শাইয়্যান ভাই। শুভেচ্ছা।

২| ০২ রা জুন, ২০২৬ রাত ১১:০৮

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: একটা নতুন গান অনেক সময় প্রথম ভাল লাগাটা পায় না। কয়েকবার শোনা হলে আস্তে আস্তে ভাল লাগে। এই গানটা প্রথম শোনাতেই ভাল লাগলো।

০২ রা জুন, ২০২৬ রাত ১১:৫৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একটা নতুন গান অনেক সময় প্রথম ভাল লাগাটা পায় না। কয়েকবার শোনা হলে আস্তে আস্তে ভাল লাগে। আপনার সাথে পুরোপুরি একমত। তবে, আগের দিনে মাইকে বাজানো গানগুলো প্রথম শোনায়ই ভালো লেগে যেত। মাইকে শুনে শুনেই সুর মুখস্থ হয়ে যেত, যদিও গানের লিরিক মুখস্থ করা হতো না তেমন (আমার কথা বলছি)। কিছু কিছু গান অবশ্য ছিল, যেগুলো শুনতে শুনতে একসময় ভালো লেগে যেত।

আমার গানটার ব্যাপার এমন অসাধারণ মূল্যায়নে আমি সত্যিই আপ্লুত ও আনন্দিত। আপনাকে অনেক ধন্যবাদ খালিদ সাইফুল্লাহ ভাই। শুভেচ্ছা।

৩| ০২ রা জুন, ২০২৬ রাত ১১:৩২

করুণাধারা বলেছেন: এই চমৎকার কভার বানানো, লিরিক্স লেখা এবং গান গাওয়া, এতকিছু কি করে করেন আমি বুঝতে পারি না একেবারেই!! গানটা ভালো হয়েছে।

০২ রা জুন, ২০২৬ রাত ১১:৫৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :) :) :)

আমারে আর হাসাইয়েন না আপু। এগুলো এখন আমার কঠিন একটা নেশা হয়ে গিয়েছে। ঘুম, খাওয়াদাওয়াসহ পারিবারিক কাজকর্মে, এমনকি ব্যক্তিগত কাজকর্মেও তার প্রচণ্ড প্রভাব পড়ছে। আমার সাহিত্য গেছে চুলায় :(

যাই হোক, সেটা কোনো কথা না। গানটা ভালো হয়েছে জেনে আমি খুশি।

গান শোনা ও সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু। শুভেচ্ছা।

৪| ০৩ রা জুন, ২০২৬ সকাল ৭:৪৫

আলামিন১০৪ বলেছেন: প্রেমের ভালোবাসা বেশিরভাগ সময়ই ভুয়া- এদেরই বেশি সেপারেশন হয়- হরমোন ঝর বাস্তবতায় টেকে না

০৩ রা জুন, ২০২৬ সকাল ১১:৫০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ আলামিন১০৪ ভাই। তবে আপনার বক্তব্যের সাথে একমত নই। শুভেচ্ছা।

৫| ০৩ রা জুন, ২০২৬ দুপুর ১:১১

রাজীব নুর বলেছেন: আপনার ইউটিউব চ্যানেলের খবর কি? এখন কত স্ক্রাইবার?

৬| ০৩ রা জুন, ২০২৬ রাত ১০:৪৮

শায়মা বলেছেন: বাহ ভাইয়া!!
এটাও সুন্দর হয়েছে!!

০৬ ই জুন, ২০২৬ রাত ১১:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ আপু। শুভেচ্ছা।

৭| ০৪ ঠা জুন, ২০২৬ রাত ৮:১৩

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.