নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুন্দর পাখি

আমির হামজা১৪

আমির হামজা১৪ › বিস্তারিত পোস্টঃ

প্রলয়োল্লাস কাজী নজরুল ইসলাম

২৩ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:০১

প্রলয়োল্লাস

কাজী নজরুল ইসলাম

তোরা সব জয়ধ্বনি কর!

তোরা সব জয়ধ্বনি কর!!

ঐ নূতনের কেতন ওড়ে কাল বৌশাখী ঝড়।

তোরা সব জয়ধ্বনি কর!

তোরা সব জয়ধ্বনি কর!!

আসছে এবার অনাগত প্রলয় -নেশার নৃত্য -পাগল,

সিন্ধ পারের সিংহ দ্বারে ধমক হেনে ভাঙল আগল!

মৃত্যু গহন অন্ধকূপে

মহাকালের চগু রূপে

ব্জ্র শিখার মশাল জবেলেয়াসছে ভয়ঙ্কর!

ওরে ঔ আসছে ভয়ঙ্কর!

তোরা সব জয়ধ্বনি কর!

তোরা সব জয়ধ্বনি কর!!

ঝামর তাহার কেশের দোলায় ঝাপটা মেরে গগন দুলায়,

সর্ব্বনাশী জ্বালা মুখী ধুমকেতু তার চামর ঢুলায়!

বিশ্ব পাতার বক্ষ কোলে

রক্ত তাহার কৃপাণ ঝোলে

দোদুল দোল

অট্ট রোলের হট্টগোল স্তব্ধ চরাচর ওরে ঐ স্তব্ধ চরাচর!

তোরা সব জয়ধ্বনি কর!

তোরা সব জয়ধ্বনি কর!!

(একাংশ কবিতা)



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.