| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার খালাতো বোনের ছেলে আলিফ চতুথ শ্রেনীতে পড়ে, খুব বুধিমান ও মিশুক ৷ ওদের বাসায় গেলে ওর প্রথম আবদার মামা তোমার ল্যাপটপটা দাও না একটু গেম খেলব নইতো কার্টুন দেখবো ।
গতকাল ওদের বাসাই গিয়াছিলাম , বরাবরের মত ওর প্রথম আবদার মামা তোমার ল্যাপটপটা দাও । কিন্তু আমার হাতে সময় ছিল না তাই ওকে বললাম আজ না বাবা অন্য আরেক দিন আসবো । আলিফ বলল মামা আমার কিন্তু শুক্রবার ছাড়া সময় নেই । এতোটুকু একটা ছেলের মুখে সময় নাই কথাটা শুনে আমি অবাক হলাম । পরে জানতে পারলাম স্কুল, কোচিং আর প্রাইভেট শিক্ষক নিয়েই তার সারাদিন কাটে । তখন নিজের ছোট বেলার কথা খুব মনে হচ্ছিল । কতো স্বাধীন ছিলাম আমরা, আমাদের সময়ের অভাব ছিল না এক মুহূর্তে ছুতে চলতাম গ্রামের এইপ্রান্ত থেকে ওই প্রান্তে । আর এটা ভাবতে ভাবতেই মনের মাঝে এক কঠিন প্রশ্নের ঊদয় হলো, আমাদের পরবর্তী প্রজন্ম যান্ত্রিক হয়ে যাচ্ছেনাতো ???????
©somewhere in net ltd.