| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখাজোকা শামীম
গল্প লেখার নেশা আমার আশৈশব। মাধ্যমগুলো বদলে গেছে সময়ে সময়ে - কখনও গল্প, কখনও উপন্যাস, কখনও নাটক, কখনও চলচ্চিত্র কিংবা কখনও টিভি নাটক। যে মাধ্যমেই কাজ করি না কেন, একই কাজ করেছি - গল্প বলেছি। আমি আজন্ম গল্পকার - এক সাদামাটা গল্পকার। মুঠোফোন : ০১৯১২৫৭৭১৮৭. বৈদ্যুতিক চিঠি : [email protected]ফেসবুক : http://www.facebook.com/shajahanshamim.scriptwriterদৃষ্টি আকর্ষণ : আমার নিজের লেখা সাহিত্যকর্ম যেমন উপন্যাস ও নাটক - যা এই ব্লগে পোস্ট করেছি, তার সর্ব স্বত্ব সংরক্ষিত। আমার লিখিত অনুমতি ছাড়া এসবের কিছুই কোনো মাধ্যমে পুনঃপ্রকাশ করা যাবে না।
আমাদের দেশের রাজনীতি আবারও পুরোনো সেই লাউ কদুর যুগে ফিরে যাচ্ছে। আবারও প্রধান উপদেষ্টা নিয়োগ নিয়ে ক্যাচাল শুরু হতে যাচ্ছে। ঘটনা সেই একই বৃত্তে ঘুরপাক খাচ্ছে। কে হবেন প্রধান উপদেষ্টা ?
গত বিএনপির সময় প্রধান বিচারপতি হিসেবে সর্বশেষ অবসরে যান বিচারপতি কেএম হাসান। সেই কেএম হাসানকে প্রধান উপদেষ্টা হিসেবে মেনে নেয় নি তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ। তারপর বিশাল কুরুক্ষেত্র। ফলাফল তত্ত্বাবধায়ক সরকারের আড়ালে সেনাশাসন। গণতন্ত্রই ছিল না মাঝখানের দু বছর।
এবার একই কদু আবারও দেখা যাচ্ছে। এবারের প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। বিএনপি ইতিমধ্যেই জানাচ্ছে উনাকে প্রধান উপদেষ্টা হিসেবে তারা মানবেন না। মানে এই ইসু্য নিয়ে পুরোনো খেদ মেটানো আর কি।
মোর্দা কথা, আমাদের রাজনীতি লাউ-কদুর যুগ থেকে কখনও সামনের দিকে এগিয়ে যাবে না। বারে বারে প্রধান উপদেষ্টা ইসু্য নিয়ে মারামারি কাটাকাটি হবে। কেবল ক্ষমতায় টিকে থাকা ও ক্ষমতা থেকে হটানো ছাড়া আর কোন চিন্তাও করবেন না আমাদের সনাতন রাজনীতিবিদরা। আর আমরা ম্যাঙ্গো পাবলিক হাসিমুখে তাদের ভোট দিয়ে যেতেই থাকব।
মূলত হাসিনা খালেদার মাথায় লাউ কদু ছাড়া আর কিছু নাই। গণতন্ত্রের নামে পরিবারতন্ত্র থাকলে এমই লাউ-কদুই তো হওয়ার কথা। পরিবারতন্ত্র বাংলাদেশের গণতন্ত্রের সবচেয়ে বড় শত্রু। এই রাজনৈতিক দুষ্টচক্র থেকে বেরিয়ে আসতে চাইলে রাজনীতি থেকে পরিবারতন্ত্র ঝেঁটিয়ে বিদায় করতে হবে। নইলে এই দুষ্টচক্র আমাদের সকল অর্জন খেয়ে ফেলবে।
২|
০৯ ই মে, ২০১১ দুপুর ১২:৪১
হোদল রাজা বলেছেন: এটা আর চেন্জ হবে না, শামীম ভাই। মনে হয় রাজনীতি মানেই পলিটিক্স
অবশ্যই নোংরাটা!
৩|
০৯ ই মে, ২০১১ দুপুর ১২:৪৯
মাহদী হাসান বলেছেন: গণতন্ত্রের রাজনীতিতে ক্ষমতায় আসাই দলগুলোর মুখ্য উদ্দেশ্য। ক্ষমতায় আসার জন্য তারা ধারণ করে নানা আদর্শ আর তত্ত্ব। এসব আদর্শ আর তত্ত্ব গুলো কি মানুষের পছন্দের কিনা তা কখনও যাচাই করে দেখে না। আবার কোন কোন দলের সত্যিকার আদর্শ বলে কিছু নেই। এমন আদর্শের কথা বলে যার অনুসরণ নিজেরাই করে না।
1. বিকল্প রাজনৈতিক শক্তি – সময়ের দাবি।
2.গণতান্ত্রিক স্বৈরশাসন থেকে মুক্তি চাই
৪|
০৯ ই মে, ২০১১ দুপুর ১:২০
পটল বলেছেন:
লাউ কদুর দিন শ্যাষ অইবু ক্যামনে!!!
যায় দিন ভালু, আস দিন খ্রাপ!!!!!!!!১১
৫|
০৯ ই মে, ২০১১ দুপুর ১:৩৬
সোজা সাপটা বলেছেন: যেই লাউ সেই কদু
আর আমাগো আম জনতা হইলো "আলু"
সব তরকারিতেই মানায়
এ প্রভু রক্ষা কর আমাদের মুক্ত করো এই চক্র হতে
আর যদি তাই না করো তাহলে মানষিকতা পরিবর্তন করে দাও তাদের।
৬|
০৯ ই মে, ২০১১ দুপুর ১:৪৭
বাজেকাম বলেছেন: ভালো লাগলো
৭|
০৯ ই মে, ২০১১ দুপুর ১:৫৫
কাকচক্ষু বলেছেন: কি আর করা যায়
কোর তরকারিতেই স্বাদ আর নাই।
৮|
০৯ ই মে, ২০১১ বিকাল ৪:৪৪
""ফয়সল অভি "" বলেছেন: শুধু দুই দলের কথা বললে হবে না_বাকী যেসব আছে তাদের কথাও বলতে হবে । কিছু বামদলের কুকর্ম>
পেটি বুর্জোয়া গণতন্ত্রীদের একটি কর্মসূচি প্রসঙ্গে—হাসিবুর রহমান
এনজিওপন্থীদের বিশ্বব্যাংক-আইএমএফ বিরোধী রাজনীতির স্বরূপ—হাসিবুর রহমান
৯|
১০ ই মে, ২০১১ দুপুর ২:৩০
নষ্টছেলে বলেছেন: নামের আগে(শেখ) এবং পরে(রহমান) কোনো টাইটেল নাই তাই এসব নিয়ে ভাবাটা আমাদের জন্য পাপ।
পলিটিক্সের হাইয়ার,মিডল এন্ড লোয়ার সব স্টেজেই পরিবার তন্ত্র।মুক্তি নাই।প্রধানমন্ত্রীর ছেলে প্রধানমন্ত্রী এবং মেম্বারের ছেলে মেম্বার হবে এটাই এখন নিয়তি।পরিবর্তনের কোনো সম্ভাবনা নাই।তাই যতো তাড়াতাড়ি মেনে নিতে পারবেন ততো মঙ্গল।
আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার চান্স কতোটুকু?????
©somewhere in net ltd.
১|
০৯ ই মে, ২০১১ দুপুর ১২:১৮
কাঙ্গাল মুরশিদ বলেছেন: যে যায় লংকা সেই হয় হনুমান!!