| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আশিকুর রহমান অমিত
লিখতে পারি না পারি ব্লগিং টা শখ। ফেসবুকেঃ https://www.facebook.com/ashiqur.amit সত্য যতয় তিক্ত হোক সেটার পক্ষে থাকার চেষ্টা করি কিন্তু অনেক সময় তা হয়ে উঠে না। রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যন্ত্রকৌশলে পড়াশোনা শেষ করে এখন কামলা। এক কালে রস আলোতে ফান আইডিয়া দিতাম। এখন জীবনটা রম্য হয়ে গেছে। অবসর কাটে গল্পের বই আর মজিলায় স্বেচ্ছাসেবা।
(একটি অপরিপক্ব হাতের লেখা এই ছোট গল্প,খারাপ লাগবে পড়তে,তাও শেয়ার করছি)
নাহিদ,২৫ বছর বয়সী হাসিখুশি যুবক। পেশায় ইঞ্জিনিয়ার। ম্যাল্টিন্যাশনাল কোম্পানীতে মাঝারী বেতনের চাকরি করে, পিতা মাতার একমাত্র সন্তান। নাহিদ ছোট বেলা থেকে নানা ক্রিয়েটিভ কাজের সাথে জড়িত ছিল।
ফেসবুকে এবং বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি মেয়ের সাথে পরিচয় থাকলেও তেমন কথা ভাবে সম্পর্ক ছিল না কার সাথে।ঘনিষ্ঠ ভাবে কোন মেয়ের সাথেও কোনদিন মেশেনি। প্রেম শব্দতো তার অভিধানেও নাই।
ভাল চাকরি হোক আর পিতা মাতার একমাত্র সন্তানই হোক বাবা মা দুজনেই চাইল নাহিদের বিয়ে দিতে। প্রথমে সকলের চাপাচাপি কার সাথে কোন রিলেশন আছে নাকি, থাকলে বল কিন্তু লাজুক নাহিদের শেষ জবাব আমি পিতামাতার পছন্দেই বিয়েটা করব। নাহিদের মা মিসেস গুলনাহার তো মহাখুশি, চারিদিকে ছেলের পাত্রী খুজার জন্য লাগিয়ে দিল সবাইকে। নাহিদ ও এই ব্যাপারে ভাবা ছেড়ে দিল।
বেশ কিছু দিন পর সকালে নাস্তার টেবিলে মিসেস গুলনাহার জানালেন যে মেয়ে পাওয়া গেছে,মেয়ে আর্টস এ গ্র্যাজুয়েট,দেখতে শুনতে মোটামুটি ভাল, নাহিদের বাবা মা দেখে এসেছে,নাহিদ রাজি থাকলে তাঁরা কাজী কে ডাকবে। অফিসে যাওয়ার আগে নাহিদ মেয়েটির ছবি দেখল। মেয়ে সামান্য ফর্সা কিন্তু চোখ দুটো অসম্ভব সুন্দর। ছবি তে কি পেল বুঝা গেল না কিন্তু নাহিদের মেয়েটিকে বেশ পছন্দ হয়ে গেল। অফিসে কাজের ফাকে দু তিনবার মেয়েটির ছবি ভেসে উঠল নাহিদের মনে। নাহিদ সেই দিন বাসায় এসে মেয়ে কে জানাল সে মেয়ের সাথে একদিন দেখা করে কথা বার্তা বলতে চায়। মেয়েটির নাম মিতা।
শুক্রবারে মেয়েটির বাসায় দেখা করতে গেল নাহিদ। কিছুক্ষন একা কথা হল মিতার সাথে, কথাবার্তার বেশির ভাগই মিতার প্রশ্ন, নাহিদের উত্তর। যাই হোক বাসায় এসে নাহিদ জানাল সে রাজী। এখন নাহিদের দিন কাটে মিতার কথা ভেবেই। নাহিদের বাবা মা গিয়ে মিতার হাতে আংটি পরিয়ে বিয়ের দিন ঠিক করল।
বিয়ের দিন যতয় ঘনিয়ে আসল নাহিদের মধ্যে উত্তেজনা ততই বাড়তে থাকল। কার্ড ছাপানোর পর নাহিদ মনের খুশিতে কার্ড বিলানো শুরু করল। অফিস, কার্ড বিতরন আর রাতে মিতার সাথে কথা এই হল নাহিদের দিনকাল।
বন্ধুদের মাঝে কার্ড দেওয়ার পর একদিন নাহিদের মনে হল মারুফের কথা। মারুফ নাহিদের কলেজমেট, প্রচন্ড বড়লোকের সন্তান মারুফ। দেখতেও খুব সুন্দর।কিন্তু মনের মধ্যে বিশাল প্যাচ। যাই হোক অনিচ্ছাকৃত ভাবেই মারুফের সাথে নাহিদ হাল্কা সম্পর্ক রাখত। মারুফ কে দাওয়াত দেওয়ার কোন ইচ্ছা না থকলেও নাহিদ দেখল মিতাদের এলাকার এক প্রান্তে মারুফদের প্রাসাদ। তাই ভাবল নাহিদ মারুফ কে দাওয়াত দিয়ে আসি। মারুফের বাসায় নাহিদের প্রথম প্রবেশ। নাহিদ ঘরে ঢুকে দেখে মারুফ বসে আছে সোফায় পা তুলে। মারুফ নাহিদ কে ডেকে আরে নাহিদ মিয়া আস আস, এই প্রথম তো আমার গরীব খানায় আসলা বলে অট্ট হাসি। যাই হোক নাহিদ বলল মারুফ সামনে শনিবার আমার বিয়ে তাই তোমাকে ইনভাইট করতে আসলাম। আরে তাই নাকি বলে উঠল মারুফ,তা মেয়ে কে? লাজুক ভাবে নাহিদ বলল মেয়ে তোমাদের এলাকায় থাকে মিতা নাম। মারুফ বলে উঠল থাম থাম ওদের বাসা কি পুকুরের পাশে। নাহিদ একটু অবাক হয়ে বলল তুমি চিন তাকে? মারুফ বলল দেখ নাহিদ তুমি বন্ধু বলেই বলছি মেয়েটার সাথা মার রিলেশন ছিল কিছুদিন, ভালয় নাচিয়েছিলাম, অবশ্য বড় কিছু করা হয় নি তবে এইরকম মেয়ে কয়জনের ফাঁদে পড়েছে কে জানে,দেখ বিয়ে করার পর দেখবা কাজ আগেই সেরে রেখেছে বলে অশ্লীল হাসিতে ফেটে পড়ল মারুফ। কিছু না বলে বের হয়ে আসল নাহিদ। বের হয়ে ঠান্ডা মাথায় ফোন করল মিতা কে। হাসি মুখে মিতা ফোন ধরল, মিতাইয় বলে উঠল কি ব্যাপার বিয়ের আগে এত ফোন কেন? নাহিদের প্রশ্ন মিতা মারুফ নামে কার সাথে তোমার কি কোন সম্পর্ক ছিল? মিতা চুপ হয়ে গেল,কিছুক্ষন পর বলল আস্তে করে হ্যা কিন্তু নাহিদ শুন? মোবাইল কেটে দিল নাহিদ।
আকাশের দিকে পাগলের মত এক দৃষ্টিতে চেয়ে রইল সে......
০৭ ই মার্চ, ২০১১ সকাল ৯:৩৯
আশিকুর রহমান অমিত বলেছেন: ধন্যবাদ,ভাল থাকবেন
২|
০৬ ই মার্চ, ২০১১ রাত ৮:৩১
নাহিদ বলেছেন: হায় হায়...আমার বিয়া আমি জানলাম না....তা কেমন করে ![]()
০৭ ই মার্চ, ২০১১ সকাল ৯:৩৭
আশিকুর রহমান অমিত বলেছেন: বিঃদ্রঃ এই নাহিদ আমাদের ব্লগার নাহিদ নয়
৩|
০৭ ই মার্চ, ২০১১ রাত ৯:৪৮
আবুল হায়াত শিবলু বলেছেন: কাহানী কি সত্য?
০৮ ই মার্চ, ২০১১ সকাল ৮:৫২
আশিকুর রহমান অমিত বলেছেন: কি মনে হয় তোর
৪|
০৭ ই মার্চ, ২০১১ রাত ১০:৫৩
মাহ্মুদুর রহমান নাহিদ বলেছেন: নাহিদ কি াবসশেষে ঐ মেয়েকে বিয়ে করছিল ?
০৮ ই মার্চ, ২০১১ সকাল ৮:৫২
আশিকুর রহমান অমিত বলেছেন: কঠিন প্রশ্ন
৫|
০৭ ই মার্চ, ২০১১ রাত ১১:০০
এক রাশ তরঙ্গ বলেছেন: আকাশের দিকে পাগলের মত এক দৃষ্টিতে চেয়ে থাকলে কোন লাভ নাই।
০৮ ই মার্চ, ২০১১ সকাল ৮:৫৩
আশিকুর রহমান অমিত বলেছেন: হয়ত
৬|
১৩ ই মার্চ, ২০১১ সন্ধ্যা ৬:৩২
রিতা ইসলাম বলেছেন: সুন্দর।ভালো লাগলো খুব।
১৩ ই মার্চ, ২০১১ রাত ৯:২৫
আশিকুর রহমান অমিত বলেছেন: ধন্যবাদ
৭|
১৫ ই মার্চ, ২০১১ সকাল ১১:৪০
নীল-দর্পণ বলেছেন: তার পর......
৮|
১৫ ই মার্চ, ২০১১ সকাল ১১:৪৬
বৃষ্টিধারা বলেছেন: কেন এমন হয় ?
৯|
২৭ শে মার্চ, ২০১১ সকাল ৯:০৩
ঝুমকু বলেছেন: পুরোটুকো না শুনেই রেখে দিবে কেন
বোকা নাকি
১০|
২৮ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:২৪
মাহ্মুদুর রহমান নাহিদ বলেছেন: আমি নাহিদ বলছি।
মেয়েটাকে পেলে বিয়ে করতাম।
আর ওই বদটারে একটা বয়রা মারতাম।
৩০ শে মার্চ, ২০১১ সকাল ১১:০০
আশিকুর রহমান অমিত বলেছেন: স্বাগতম আপনাকে
১১|
০১ লা এপ্রিল, ২০১১ সকাল ১১:২৪
নাসিম রুশো বলেছেন: শুরুটা ভালোই করেছেন। চালিয়ে যান। আর আসলেই এখনকার নাহিদদের এমন শুনতেই হতে পারে। ভালো বুদ্ধি দেই, বিয়ের আগে পাড়ার কারো কাছ থেকে আপনার হবু বউ এর চারিত্রিক সনদ নিয়েন না।
মন ভেঙ্গে যেতে পারে।
যাই হোক আপনি আপনারটা খুজে রেখেছেন তো? না আপনিও ছবি দেখেই...।
১২|
০১ লা এপ্রিল, ২০১১ দুপুর ১২:০০
তুষার সরকার বলেছেন: কাহীনি কি আসলেই সত্য???
০১ লা এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:০৪
আশিকুর রহমান অমিত বলেছেন: বুঝতে হবে।
১৩|
০১ লা এপ্রিল, ২০১১ রাত ৮:২৯
ফয়সাল আহমেদ অঞ্জন বলেছেন: যেহেতু ওই ছেলের মনের মধ্যে বিশাল প্যাচ তা নাহিদ আগে থেকেই জানতো । তাই মিতার পুরো কথা শোনা উচিত ছিল । আর একাধিক ছেলের সাথে সম্পর্ক আছে কিনা তা খোজ নিয়ে নিশ্চিত হওয়েই সিদ্ধান্তে আসতে হতো । কিন্তু অমিত তুই ভালো লিখেছিস । চালিয়ে যা ।
১৪|
০৪ ঠা এপ্রিল, ২০১১ রাত ৮:২৩
মাহ্মুদুর রহমান নাহিদ বলেছেন: I don't deserve that, my wife will be a virgin. If I have one, then I'm lucky.
১৫|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১২
বাংলারগান বলেছেন: মেয়েটাকে নাহিদের বিয়ে করা উচিৎ। আর মেয়েটা তাকে কি বলতে চেয়েছিল তা তো শুনা হলনা।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০০
আশিকুর রহমান অমিত বলেছেন: এই লিখাটার কথা গতকাল মনে হয়েছিল আর আজকে আপনার কমেন্ট। গল্প তো শেষ ভাই , উত্তর নেই, আর যে সময়ে লিখা তখন কেবল সামান্য লিখালিখি শুরু করেছি আর কি
©somewhere in net ltd.
১|
০৬ ই মার্চ, ২০১১ রাত ৮:২৯
নিভৃত নয়ন বলেছেন: এখনকার দিনে নাহিদ দের এরকম ছোটখাটো সম্পর্ক মেনে নিতে হবে।

এখনকার দিনে সবাই একটু একটু প্রেম করেই।
শুরু হিসেবে ভালই হয়েছে গল্পটা।ভাল থাকবেন।