| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমজাদ৬৯
আমি পৃথিবীতে এসেছি ক্ষনিকের অতিথি হয়ে অহংকার,বড়াই ক্ষমতা সবই মূল্যহীন,আমি মুসলমান সেইটা আমার বড় পরিচয়
গালি আমাদের সমাজের এখন এক মারাত্মক ব্যাধি। গালিগালাজ করা কোনো সুস্থ মানসিকতার পরিচয় নয়।অনেকেই কথায় কথায় গালি দিয়ে তাদের অন্যায়কে ডেকে রাখার হাতিয়ার হিসাবে ব্যবহার করে।যাতে করে অন্যায়ের প্রতিবাদকারী পিছে হঠে যায়!
যে কোন সভ্য মানুষ কখনো গালি দেন না, তিনি কখনো অশ্লীল কথা বলেন না,কাউকে ব্যক্তিগতভাবে আক্রমন করে অশালীন ভাষা ব্যবহার করেন না।একজন ভদ্র-সভ্য মানুষ এসব করতেই পারেন না। কথায় আছে ব্যবহারে বংশের পরিচয়। সভ্য মানুষের মতো আচরণ তার ভালো বংশপরিচয় এবং উন্নত আচরণ প্রকাশ করে।
ভদ্র-সভ্য ভালো মানুষ কারো প্রতি রাগান্বিত হলেও খারাপ ভাষা ব্যবহার করেন না। তাদের রাগ প্রকাশের ভঙ্গিটাও হয় সভ্য, সুন্দর ও সংযত।
অপরদিকে একজন অসভ্য-অভদ্র মন্দ মানুষ যখন রেগে যায় তখন সে ভুলে যায় ভদ্রতা-সভ্যতা এবং তার পাশবিক রূপ বেরিয়ে আসে। সে তখন গালি দেয়, ব্যক্তি আক্রমন করে, যুক্তিহীন পাশবিক আচরণ করে। সে এগুলো ব্যবহার করে তার খারাপ আচরনগুলো ডাকতে চায়, কিন্তু শেষ পর্যন্ত কখন যে নিজেই হেরে গেছে সেইটা সে বুঝতে পারে না।
একজন অসভ্য-অভদ্র মন্দ মানুষ যখন তার খারাপ কাজে বাধা আসে তখন সে সাহায্য নেয় গালির। কারন গালির ভুমিকা হচ্ছে প্রতিবাদকারী কে পথরোধ করা।
গালি দেয়া, অশ্লীল কথা বলা, অশ্লীলতা ছড়ানো আমাদের সমাজের এক মারাত্মক ব্যাধিতে পরিণত হয়েছে। এটি একটি মানসিক ব্যধিও বটে।
ইসলাম যেসব আচরণগত উপদেশ দিয়েছে সেগুলোর একাংশ দেখে নেই-
নবী (সঃ) বলেন, মুমিন কখনো দোষারোপকারী, অভিশাপকারী, অশ্লীল ও গালিগালাজকারী হয় না। [তিরমিজি ২০৪৩]
ইসলামে সুন্দর ব্যবহারের গুরুত্ব অপরিসীম। নবী (সঃ) বলেন “ইসলাম হচ্ছে সুন্দর ভাষায় কথা বলা ও ক্ষুধার্তকে আহার দেয়া”।
রাসূল (সঃ) বলেছেন “তোমরা ভাষায় মিষ্টভাষি হও, আচরণে সংযমি হও।”
যারা খারাপ প্রতিপক্ষকে অন্যায়ভাবে দোষারোপ করে এবং বিভিন্ন মন্দ উপাধী বা গালি ব্যবহার করে তাকে হেয় করার চেষ্টা করে যা খুবই দুঃখজনক।
আসুন সত্য সুন্দরের পক্ষে জনমত গঠন করার লক্ষ্যে আমরা প্রত্যেকেই এক একজন মিডিয়া কর্মীর ভূমিকা পালন করে সমাজের সকল অবিচার, অনাচারকে,বাটপার,চিটারদের মুখোশ খুলে দেই।আসুন সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই- সত্যই আমাদের পুঁজি, সত্যই আমাদের যুক্তি
©somewhere in net ltd.