| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আহমাদ মোস্তফা কামাল
জন্ম : ১৪ ডিসেম্বর, ১৯৬৯; মানিকগঞ্জ। পৌষের কোনো এক বৃষ্টিভেজা মধ্যরাতে এদেশের এক প্রত্যন্ত গ্রামে জন্ম হয়েছিলো আমার, মায়ের কাছে শুনেছি। হঠাৎ বৃষ্টির সেই শীতের রাতে আঁতুর ঘরে মার পাশে দাইমা নামক আমার অ-দেখা এক মহিলা ছাড়া আর কেউ ছিলো না। উঠোনে রেখে দেয়া প্রয়োজনীয় সাংসারিক অনুষঙ্গ বৃষ্টির হাত থেকে বাঁচাতে দাইমা বাইরে গেলে প্রায়ান্ধকার ঘরে জন্ম হয়েছিলো আমার। জন্মেই দেখেছিলাম, আমার চারপাশে কেউ নেই- মা ছাড়া। আজ, এই এতদিন পর- আমার চারপাশে সহস্র মানুষের ভিড়- তবু মার কাছে ফিরতেই ভালো লাগে আমার। যোগাযোগ : [email protected] [email protected]
খুব কবিতা পড়ার নেশা আমার। সময়ে-অসময়ে, অবসরে-ব্যস্ততায় কবিতা আমাকে আশ্রয় দেয়। মাঝে-মাঝে কোনো-কোনো কবিতা পড়ে এতটাই অভিভূত হই যে, শুধু নিজে পড়ে তৃপ্তি হয় না, মনে হয় আরো অনেকের সঙ্গে এই পাঠ-আনন্দ ভাগ করে নিই। কিন্তু, হায়, কবিতার মতো অলাভজনক (!) বিষয় নিয়ে কথাবার্তা কে-ই বা শুনতে চায়! এই ব্লগে, তাই, এর আগেও কবিতা নিয়ে লেখা দিয়েছি, শুধু ওই আনন্দ ভাগ করে নেয়ার উদ্দেশ্য থেকেই। আজও, অনেকদিন পর, তেমনই আরেকটি কবিতা।
শক্তি চট্টোপাধ্যায়ের 'ও চিরপ্রণম্য অগ্নি' কবিতা এটি- তাঁর একুশতম কাব্যগ্রন্থের, সম্ভবত প্রায় শেষ বয়সের রচনা। শক্তি আমার প্রিয় কবিদের একজন। তাঁর অনেকগুলো কবিতা প্রায় ঠোঁটস্থ হয়ে গেছে, পড়তে পড়তে। এটি তারই একটি।
কবিতাটি, মৃত্যুর পর কবির আকাঙ্ক্ষা ও মিনতি নিয়ে। মৃত্যুর পর না বলে, সৎকারের সময় বলাই ভালো। অর্থাৎ দাহ করবার সময় কবি আগুনের কাছে যে মিনতি জানাচ্ছেন তাই নিয়ে এই কবিতা।
কবিতাটি শুরু হয়েছে এভাবে-
'ও চিরপ্রণম্য অগ্নি
আমাকে পোড়াও।
প্রথমে পোড়াও ঐ পা দুটি যা চলৎশক্তিহীন,
তারপর যে-হাতে আজ প্রেম পরিচ্ছন্নতা কিছু নেই।
এখন বাহুর ফাঁদে ফুলের বরফ,
এখন কাঁধের পরে দায়িত্বহীনতা,
ওদের পুড়িয়ে এসো জীবনের কাছে
দাঁড়াও লহমা, তারপর ধ্বংস করো
সত্যমিথ্যা রঙে-শ্বেতে স্তব্ধ জ্ঞানপীঠ।'
বোঝাই যাচ্ছে - মৃত্যু হয়েছে কবির, দাহ করবার জন্য সমস্ত আয়োজন শেষ, আর কবি আগুনকে 'চিরপ্রণম্য' সম্বোধন করে পোড়াতে বলছেন তাঁর সবকিছু- চলৎশক্তিহীন পা, প্রেম-পরিচ্ছন্নতাহীন হাত, দায়িত্ববিহীন কাঁধ (যে কাঁধে সারাজীবন ধরে আমরা নানারকম দায়িত্ব বয়ে বেড়াই), তারপর 'সত্যমিথ্যা রঙে-শ্বেতে স্তব্ধ জ্ঞানপীঠ'- সবই।
সবই? না, এর পরের পঙক্তিতেই আছে-
'রক্ষা করো দুটি চোখ
হয়তো তাদের
এখনো দেখার কিছু কিছু বাকি আছে।'
অর্থাৎ, চোখ দুটো রক্ষা করতে বলছেন তিনি, কারণ- 'হয়তো' এখনো দেখার কিছু বাকি আছে! কি বাকে আছে? পরের পঙক্তিটি পড়ুন-
'অশ্রুপাত শেষ হলে নষ্ট করো আঁখি'
কার অশ্রুপাত? নিজের? না, বলাইবাহুল্য। তিনি তো মৃত এখন, নিজের অশ্রুপাতের প্রশ্ন নেই তাই। এইঅশ্রুপাত স্বজন-প্রিয়জন এমনকি অপ্রিয়জনদেরও! আমরা তো কখনো-কখনো নিজের অজান্তেই এমনটি ভাবি - আমি মরে গেলে কে-কে কাঁদবে আমার জন্য? কার দুচোখ ভেসে যাবে জলে? কার চোখের কোণ ভিজে উঠবে শুধু? কে-ই বা অবরুদ্ধ কান্নায় নিজেকে কেবল পুড়িয়েই চলবে? কবিও তেমনটি ভেবেছেন নিশ্চয়ই, আর তাই অশ্রুপাতগুলো দেখে যেতে চান। কিন্তু এ-ও জানেন এই অশ্রুপাত একসময় শেষ হবে, তখন- 'নষ্ট করো আঁখি'! কী অভূতপূর্ব একটি পঙক্তি, না?
কবিতার আসল বাঁকটি অবশ্য দেখা যাবে পরের পঙক্তিগুলোতে। নিজের সবকিছুই পোড়াতে বলছেন তিনি 'চিরপ্রণম্য অগ্নি'কে, কিন্তু একটি জিনিস না পোড়াবার জন্য মিনতি জানাচ্ছেন-
'পুড়িয়ো না ফুলমালা স্তবক সুগন্ধে আলুথালু
প্রিয় করস্পর্শ ওর গায়ে লেগে আছে।'
ফুলমালা-স্তবক যাকিছু দেয়া হয়েছে তার শবদেহে, তা যেন না পোড়ানো হয়! কেন? কারণ-
'প্রিয় করস্পর্শ ওর গায়ে লেগে আছে'
এ কি শুধু ফুলমালা? না তো! ওতে যে 'সুগন্ধে আলুথালু' প্রিয়জনের করস্পর্শ লেগে আছে! ওই করস্পর্শ কি পোড়ানো যায়?
কী বিপুল আবেগ, কী ভয়াবহ রোমান্টিকতা!
এবং পরের পঙক্তি-
'গঙ্গাজলে ভেসে যেতে দিও ওকে মুক্ত, স্বেচ্ছাচারি...'
ওকে পুড়িও না, হে অগ্নি, বরং গঙ্গাজলে ওকে ভেসে যেতে দাও- মুক্ত, স্বেচ্চাচারি। শেষের ডটচিহ্নগুলোও লক্ষ্য করবার মতো। এই ভেসে যাওয়ার মুক্ততা ও স্বেচ্ছাচারিতা যেন অনন্ত হয়, যেন অনন্তকাল ধরে 'প্রিয় করস্পর্শ' নিয়ে ওই ফুলমালা ভেসে যেতে পারে...
মাঝে মাঝে ভাবি, শেষ বয়সে এসেও এই কবির মধ্যে এমন তুমুল রোমান্টিকতা আসতো কোত্থেকে?
[উৎসর্গ : প্রিয় নিতির, তোমার সবকিছুর জন্য...]
২|
০১ লা অক্টোবর, ২০০৯ রাত ১১:৩৩
আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
'অশ্রুপাত শেষ হলে নষ্ট করো আঁখি'.. সৌন্দর্য আছে..![]()
০১ লা অক্টোবর, ২০০৯ রাত ১১:৫১
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: হা হা হা... শিরোনামেই মুগ্ধ! ![]()
৩|
০১ লা অক্টোবর, ২০০৯ রাত ১১:৩৯
পল্লী বাউল বলেছেন: অনেকদিন পর আপনার পোস্ট দেখে প্রচন্ড ভালো লাগলো।
মুগ্ধতা রেখে গেলাম।
০১ লা অক্টোবর, ২০০৯ রাত ১১:৫২
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: অনেক ধন্যবাদ বাউল। অনেকদিন পর লিখতে পেরে আমারও ভালো লাগছে...
৪|
০১ লা অক্টোবর, ২০০৯ রাত ১১:৪২
একলব্যের পুনর্জন্ম বলেছেন: শক্তির মত ক্ষেপাটে লোকের লেখা এটা !!
আমার পড়া ছিলো না - থাকলেও এখন যেভাবে পড়লাম সেভাবে পড়া থাকতো না। অনেক ধন্যবাদ কামাল ভাই ।
ভালো থাকবেন ।
০১ লা অক্টোবর, ২০০৯ রাত ১১:৫৫
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: হ্যাঁ, শক্তিরই লেখা! তাঁর 'আনন্দ-ভৈরবী' পড়োনি? ওটা তো আরো অসাধারণ কবিতা।
তোমাকেও ধন্যবাদ অপর্ণা, ভালো থেকো।
৫|
০১ লা অক্টোবর, ২০০৯ রাত ১১:৪৩
ইশতিয়াক অাহমেদ বলেছেন: দুয়ার এঁটে ঘুমিয়ে আছে পাড়া
কেবল শুনি রাতের কড়ানাড়া
অবনী বাড়ী আছো?
...শক্তিকে শ্রদ্ধা...
ধন্যবাদ আপনাকেও সুন্দর একটি কবিতার সুন্দর ব্যাখ্যা দেয়ার জন্য...
আপনি ভালো আছেন?
পুনশ্চ: সাপ্তাহিকে আপনার লেখাটি বিশেষ যত্নে আলাদা করেছি..সময় নিয়ে পড়বো বলে...
০১ লা অক্টোবর, ২০০৯ রাত ১১:৫৭
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: 'অবনী বাড়ী আছো?'-ও চমৎকার কবিতা। তাঁর ভালো কবিতার সংখ্যা অনেক।
আপনাকেও ধন্যবাদ ইশতিয়াক।
অট: পড়া হলে জানাতে ভুলবেন না!
৬|
০১ লা অক্টোবর, ২০০৯ রাত ১১:৪৭
রিফাত হাসান বলেছেন: কবিতাটা গেঁথে গেল। অফলাইনে পড়তে পড়তে লগইন করে ফেললাম কথাটা জানাতে।
০২ রা অক্টোবর, ২০০৯ রাত ১২:০০
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: জানানোর জন্য লগইন করেছেন! অজস্র ধন্যবাদ ভাই।
৭|
০১ লা অক্টোবর, ২০০৯ রাত ১১:৫৫
লেখাজোকা শামীম বলেছেন: কবি নই আমি ।
কিন্তু কবিতা ভালো লাগে।
কেননা, সেটা অনেক দামি।
০২ রা অক্টোবর, ২০০৯ রাত ১২:০৪
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: আমিও কবি নই, কিন্তু কবিতা ভালো লাগে। মুশকিল হলো, আপনি যেমন কবিতাকারে কথাটা জানালেন, আমি তা-ও পারি না। আমার সবই কেবল গদ্য হয়ে যায়!
৮|
০২ রা অক্টোবর, ২০০৯ রাত ১২:০৩
কালপুরুষ বলেছেন: চমৎকার কবিতা। শেয়ার করার জন্য ধন্যবাদ। কবিতার বিশ্লেষণ ও ব্যাখা অসাধারণ! খুব ভাল লাগলো।
০২ রা অক্টোবর, ২০০৯ রাত ১২:০৬
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: ভালোলাগা জানাবার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ কালপুরুষদা।
৯|
০২ রা অক্টোবর, ২০০৯ রাত ১২:১৭
জোবাইর বলেছেন: ইদানিং হাবিজাবি কবিতার আধিক্যে সব কবিতা পড়া হয় না। 'ও চিরপ্রণম্য অগ্নি' চমৎকার কবিতা! সেইসাথে আরো চমৎকার আপনার সুন্দর ব্যাখ্যা। ধন্যবাদ আপনাকে।
০২ রা অক্টোবর, ২০০৯ রাত ১২:২৭
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: 'হাবিজাবি কবিতা' পড়তে পড়তেই কিন্তু ভালো কবিতার সন্ধান মেলে! সবার সব কবিতা শিল্পসফল হয় না বটে, তবে দু-চারটে ভালো কবিতা থাকেই।
আপনাকেও অনেক ধন্যবাদ পড়ার জন্য।
১০|
০২ রা অক্টোবর, ২০০৯ রাত ১২:১৮
আহমেদ রাকিব বলেছেন: চমৎকার। সাথে আপনাকে অনেক ধন্যবাদ। শক্তিকে স্যালুট।
০২ রা অক্টোবর, ২০০৯ রাত ১২:২৯
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: পড়ার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।
১১|
০২ রা অক্টোবর, ২০০৯ রাত ১২:৩০
শূন্য আরণ্যক বলেছেন: অনেকদিন বাদে আপনার পোষ্ট পেয়ে ভালো লাগছে কামাল ভাই ।
অনেক ভালো থাকুন ।
০২ রা অক্টোবর, ২০০৯ রাত ১:৫৪
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: ধন্যবাদ শূন্য। আপনাদের ভালোবাসা যে কাউকে মুগ্ধ করে দেবার ক্ষমতা রাখে!
১২|
০২ রা অক্টোবর, ২০০৯ রাত ১২:৩৫
ব্যতিক্রমী বলেছেন: মোস্তফা ভাই, আপনি কোথায় থাকেন, যে ব্লগে দেখাই পাওয়া যায় না??? সেই ফেব্রুয়ারীতে আমার একটি পোস্টে আপনি মন্তব্য করার পর আর আপনাকে দেখিনি!!!!! নিয়মিত লিখুন।
০২ রা অক্টোবর, ২০০৯ রাত ১:৫৬
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: হা হা হা.. খুব আপনজনের মতো দাবি নিয়ে কথাটা বললেন; মন ভরে গেল!...
খুব ব্যস্ততা আর জীবনের নানাবিধ বিপর্যের মধ্যে দিয়ে যেতে হয়েছে, হচ্ছে। এজন্যই দেখা পাননি, আরো কয়েকমাস পর পুরোপুরি নিয়মিত দেখতে পাবেন।
১৩|
০২ রা অক্টোবর, ২০০৯ রাত ১২:৪৩
আহসান জামান বলেছেন: দোস্ত, খুব ভালো লাগলো লেখাটা, মন ছুঁয়ে থাকার মত - কেমন আছিস?
শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
০২ রা অক্টোবর, ২০০৯ রাত ১:৫৮
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: থ্যাংকস দোস্ত। ভালোমন্দ মিলিয়ে চলে যাচ্ছে দিন...
বেশ কিছুদিন ব্লগে আসা হয়নি... তোর লেখার খবর কি? আছিস কেমন?
১৪|
০২ রা অক্টোবর, ২০০৯ রাত ১২:৪৮
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: আহ। অনেক অনেক দিন বাদে আপনার চিরচেনা লেখা।
কবিতা নিয়ে আপনার এই বাউণ্ডুলে আবেগ আমি খুবই উপভোগ করি, আমার নিজেরও এমন দশা। তবে পড়ার পরের অনুভূতি আপনার মতো এভাবে ফুটিয়ে তুলতে পারবো না।
মৃত্যুবিষয়ক কবিতা নিয়ে আমার আগ্রহ যতটা, হতাশাও ততখানিই। সবাই এমনভাবে কাতর হয়ে ওঠেন, সব কবিই, সব মানুষই। হঠাৎই তাঁকে, তাদেরকে শিশুসুলভ মনে হয়। কবিতায় আবেগিক ছোঁয়ার স্থানে হয়তো খুব স্পর্শ করে যায় ঠিক, কিন্তু অভিনব মনে হয় না। নতুন দৃষ্টি বা বা অনুভব পাই না।
এটা একেবারেই আমার উপলব্ধি। এই কবিতাটা আবেগে ছুঁয়ে গেলো বলেই মনে আরো কিছুর আকাঙ্ক্ষা জেগে উঠেছে, তাই বললাম।
০২ রা অক্টোবর, ২০০৯ রাত ২:০৮
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: হ্যাঁ ছন্ন, অনেকদিন পর।
'কবিতা নিয়ে বাউণ্ডুলে আবেগ' কথাটা খুব মনে ধরলো। নিজের দশা অমন বলেই শব্দগুচ্ছ ব্যবহার করতে পারলেন!
'তবে পড়ার পরের অনুভূতি আপনার মতো এভাবে ফুটিয়ে তুলতে পারবো না'-- কথাটি অন্তত আমার কাছে বিশ্বাসযোগ্য নয়!
মৃত্যুবিষয়ক কবিতার ক্ষেত্রে, একবার জীবনানন্দ পড়ার পর, অন্য যে কারো কবিতার ব্যাপারে অমনটি মনে হওয়া অস্বাভাবিক নয়! তবে, এই কবিতাটিকে আমার মৃত্যুবিষয়ক কবিতা বলে মনেই হয়নি; বরং মনে হয়েছে উল্টোটাই। জীবনের প্রতি কী তীব্র প্রেম থাকলে 'প্রিয় করস্পর্শের' অমন রূপকল্প তৈরি করা যায়, ভাবুন!
কবিতাটি আবেগকে ছুঁতে পারলো, এজন্য শক্তিকে ধন্যবাদ জানানো যায়! কিন্তু আমার জন্য কি রাখলেন?!?
১৫|
০২ রা অক্টোবর, ২০০৯ রাত ১:০০
কাক ভুষুন্ডি বলেছেন: কত্তদিন পর আপ্নার লেখা পেলাম..................
বিশ্লেষণ চমৎকার লাগলো।
০২ রা অক্টোবর, ২০০৯ রাত ২:০৯
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: হ্যাঁ, অনেকদিন পর। পড়ার জন্য ধন্যবাদ, ভাই।
১৬|
০২ রা অক্টোবর, ২০০৯ রাত ১:২৫
রথে চেপে এলাম বলেছেন: চমৎকার কবিতা চমৎকার ব্যাখ্যা। খুব ভাল লাগল।
০২ রা অক্টোবর, ২০০৯ রাত ২:১১
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: আপনার মন্তব্য পেয়ে আমারও ভালো লাগলো...
১৭|
০২ রা অক্টোবর, ২০০৯ রাত ১:২৬
সলিল বলেছেন: স্যার, কেমন আছেন? অনেকদিন পর আপনার একটা লেখা দেখলাম। একটা দীর্ঘ সময় ব্লগে আসিনি। তারপর একদিন এসে দেখি আগেকার অনেকেই এখন আর লেখেননা। আপনার ব্লগে যেয়ে দেখলাম আপনিও বহুদিন অনুপস্থিত। নানানসূত্রে জানলাম আপনি খুব ব্যস্ত। আজকে হঠাৎ ব্লগে ঢু মারতে গিয়ে আপনার এই লেখাটা পেয়ে গেলাম। খুব ভালো লাগলো। ইদানীং কিছুই ভালো লাগে না। খালি মনে হয় জীবন ফুরিয়ে যাচ্ছে, খুব দ্রুত। অথচ এমনটা হবার কথা ছিলোনা।
ভালো থাকবেন।
০২ রা অক্টোবর, ২০০৯ রাত ২:১৬
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: হ্যাঁ, নানা কারণে অনেকদিন লিখিনি। আপনারা এত ভালোবাসেন বলেই ফিরে আসতে হয় বারবার...
আপনার কেন জীবন ফুরিয়ে আসার কথা মনে হয়, জানি না। কামনা করি, দ্রুত এই ডিপ্রেশন কেটে যাক।
ভালো থাকুন সবসময়, বেঁচে থাকুন। বেঁচে থাকাটাও তো আনন্দেরই ব্যাপার, তাই না?
১৮|
০২ রা অক্টোবর, ২০০৯ রাত ২:০৪
ফারহান দাউদ বলেছেন: আপনার কল্যাণে দারুণ কিছু কবিতা পড়া হয় আমার মত বেরসিকেরও। অনেকদিন পরে তাহলে শুরু করলেন আবার?
০২ রা অক্টোবর, ২০০৯ রাত ২:১৮
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: আপনি বেরসিক?!?!?!?!?!?! (এইখানে কিছু ইমো দেয়া দরকার; কিন্তু কোন ইমো দেয়া যায়, ভেবে পেলাম না)... তাহলে ব্লগে রসিক কে?
শুরু করলাম কী না, বলা যাচ্ছে না... দেখা যাক।
১৯|
০২ রা অক্টোবর, ২০০৯ রাত ২:২২
প্রণব আচার্য্য বলেছেন: অনেক ভালো লাগলো ===![]()
![]()
০২ রা অক্টোবর, ২০০৯ রাত ২:৩৭
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: অনেক ধন্যবাদ জানালাম...
২০|
০২ রা অক্টোবর, ২০০৯ রাত ২:২৪
তারার হাসি বলেছেন:
কবিতার ব্যাবচ্ছেদ নিয়েই ফিরে এলেন।
শুভকামনা।
০২ রা অক্টোবর, ২০০৯ রাত ২:৪১
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: হ্যাঁ, মানে, ইয়ে, কী নিয়ে লেখা যায় ভাবতে ভাবতে কবিতা নিয়েই...
কেন, ভালো লাগেনি?
২১|
০২ রা অক্টোবর, ২০০৯ রাত ২:২৭
হাসান মাহবুব বলেছেন: আপনার লেখা নিয়মিত চাই স্যার। ভালো থাকুন।
০২ রা অক্টোবর, ২০০৯ রাত ৩:০৭
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: নিয়মিত! ইয়ে, মানে, একমাসে একটা হলে হবে না?
২২|
০২ রা অক্টোবর, ২০০৯ রাত ৩:০৩
ভেবে ভেবে বলি বলেছেন: স্যার, আমি কবিতা প্রায় বুঝিই না... আপনার এই লেখা পড়ে মনে হলো, আহা, আমিও এভাবে ঢুকে যেতে পারতাম কবিতার ভেতরে, এভাবে আস্বাদন করতে পারতাম কবিতার রং-রস-মাধুর্য!
০২ রা অক্টোবর, ২০০৯ রাত ৩:১১
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: থাক, আর বিনয় দেখাতে হবে না! কবিতা না বুঝলে এই লেখা ভালো লাগার কথা নয়!
----------------
সবাই মিলে আমাকে 'স্যার' বলা শুরু করলেন কেন? অনেকদিন আসিনি বলে কি সবার কাছ থেকে দূরে সরে গেলাম নাকি?
২৩|
০২ রা অক্টোবর, ২০০৯ রাত ৩:১৭
আবু মকসুদ বলেছেন:
শক্তির কবিতা পূণঃপাঠে ভালো লাগলো, আপনার ব্যাখ্যাও অসাধারণ, আপনাকে ধন্যবাদ। ভালো থাকুন।
০২ রা অক্টোবর, ২০০৯ রাত ৩:৩৮
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।
২৪|
০২ রা অক্টোবর, ২০০৯ রাত ৩:৩১
রোবোট বলেছেন: ছার (স্যার বলিনাই)
কবিতা আমিও বুঝিনা। তবু পড়লাম। পিলাচ।
আপনাকে কে যেন লেখক স্যার বলতো?
০২ রা অক্টোবর, ২০০৯ রাত ৩:৪১
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: পড়লেন জেনে ধন্য হলুম!!!
[আরে রোবট ভাই, ফান করে বলা এককথা, আর সিরিয়াসলি বলা আরেক ব্যাপার! একের পর এক স্যার ডেকে চলেছেন, মনে তো হয় সিরিয়াসলিই ডাকছেন; এটা তো শুভ লক্ষণ না!]
['লেখক স্যার' কে বলতো? মনে পড়ছে না! স্মৃতিশক্তি দূর্বল হয়ে যাচ্ছে...
]
২৫|
০২ রা অক্টোবর, ২০০৯ রাত ৩:৪৮
ভেবে ভেবে বলি বলেছেন: হাহাহা... আমার মধ্যে আসলে নকলপ্রবণতা বেশি দেখা যাচ্ছে, কারণ আর সবাই যখন স্যার বলছে তখন আমিও ভেবেছিলাম যে আপনি নিশ্চয়ই কোনও স্যার, নইলে সবাই স্যার বলবে কেন? ![]()
০২ রা অক্টোবর, ২০০৯ ভোর ৪:০০
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: আরে নাহ, আমি কোনো স্যার-টার না! অনেকে তো ভাই-ও বলছেন, দেখছেন না! 'স্যার' ডাকটা অনেকখানি দূরের মনে হয়, তবু কোনো এক অজ্ঞাত কারণে সেই প্রথম থেকেই কেউ কেউ স্যার ডেকে চলেছেন... কী যে করি! ![]()
২৬|
০২ রা অক্টোবর, ২০০৯ রাত ৩:৫২
কৃষ্ণ তরুণ বলেছেন: কবিতা ও আপনার ব্যাখ্যা দুটোই ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।
০২ রা অক্টোবর, ২০০৯ ভোর ৪:০২
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
২৭|
০২ রা অক্টোবর, ২০০৯ ভোর ৪:১০
মেহরাব শাহরিয়ার বলেছেন: কত কত অপেক্ষার পর , এই লেখাটা ফিরে এল ।
অনেকক্ষণ , অনেকক্ষণ বসে আছি , ভাবছি কি লিখলে আমার অনুভূতিটা প্রকাশ করা যাবে ।
শেষমেশ লিখছি ............মুগ্ধতার এই আবেশ প্রকাশে শব্দ বোধহয় খুঁজে পাবার নয় ।
কবিতাগুলোর এমন নিয়মিত ব্যবচ্ছেদের আর্জি রেখে গেলাম
০২ রা অক্টোবর, ২০০৯ ভোর ৪:১৯
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: আপনার অনূক্ত শব্দগুলো বুঝে নেয়ার চেষ্টা করলাম। সব অনুভূতি সবসময় প্রকাশের দরকারও পড়ে না; অন্তত ভালোবাসার ব্যাপারটা বুঝে নেয়া যায়! নিছক অপরিচিত মানুষ হয়েও আপনি/আপনারা যে ভালোবাসাটা প্রকাশ করেন, তার মূল্য আমার কাছে অনেক। অনেক।
আমি মুগ্ধ হই, অভিভূত হই এবং কৃতজ্ঞ বোধ করি।
অনেক ভালো থাকবেন, মেহরাব। আপনি এবং আপনারা সবাই।
২৮|
০২ রা অক্টোবর, ২০০৯ ভোর ৪:৩১
মেহরাব শাহরিয়ার বলেছেন: এই লেখাটা প্রিয়তে নিয়েছি , মেসেনজারে যে কয়জন জেগে আছে , তাদেরও পড়তে দিলাম । কখনও কখনও কোন কোন লেখা মনে হয় একটু বেশিই দাগ কেটে যায় ।
প্রিয় লিস্ট থেকে হয়ত লেখাটা মুছেও দিতে পারি , সত্যি কথা বলতে কি আপনার ব্লগের লেখাগুলোর মাঝে একটা মায়া আছে , যেটা আমার ওপর জেঁকে বসে । একটা লেখাকে প্রিয়তে জায়গা দিতে গিয়ে অন্যগুলোর উপর অন্যায় হয়ে যাবার ভয় হয় ।
ব্লগবইয়ের যে পাতাটায় আপনি লেখেন , সেটা একাকী পড়ার চেয়ে অন্যদের সাথে মিলে পড়তে ইচ্ছা হয় সবসময় । আমার চেনা জানা কেউ নতুন ব্লগে এলে তাঁকে বৃষ্টির লেখাটা পড়তে দিই , তারপর দিই "আমরা দু'জনে মিলে শূন্য করে চলে যাব ...."
এভাবে একে একে ......... "আজ রাতে শ্রাবণের মেঘ হঠাৎ.."
ক্ষণে ক্ষণে খোঁজ নিই , লেখাটা তাঁর কেমন লেগেছে ।
মনের কথাগুলো আজ রাতে বলেই ফেললাম , না হলে হয়ত বলা হবে না কখনও । সেকারণে , অনুরোধ থাকল ছোট করে হলেও কিছু লিখে যাবেন
০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১২:২৩
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: এই মন্তব্যটির কী উত্তর দেয়া যায়, অনেকক্ষণ ধরে ভাবলাম! লাভ হলো না, মনে হলো- আপনার আগের মন্তব্যের উত্তরে যেমনটি বলেছিলাম- সব অনুভূতি সবসময় প্রকাশের দরকারও পড়ে না!
এই লেখাতেই আমি বলেছি, কোনো কোনো কবিতা একা পড়ে তৃপ্তি হয় না, অনেকের সঙ্গে শেয়ার করতে ইচ্ছে হয়। একই কাজ আপনি করেন আমার লেখা নিয়ে- এই কথাটি জানার পর বাকরুদ্ধ হয়ে যেতে হয়!
'আপনার ব্লগের লেখাগুলোর মাঝে একটা মায়া আছে '- আপনার এই কথাটি আমার সমগ্র লেখক-জীবনে একটি বড়ো পাওয়া! অনেকবার ভেবেছি আমি (নিজেকে নিয়ে তো একটু আধটু ভাবনা হয়ই) আমার লেখা মানুষ কেন পড়ে? কেন পছন্দ করে? কেন কেউ কেউ লেখা পড়ে, এমনকি, ক্রেজি হয়ে ওঠে আমার সঙ্গে দেখা করবার জন্য? তার একটি উত্তর পাওয়া গেল আপনার কথাটি শুনে...
মায়া আছে... একজন লেখকের লেখা সম্বন্ধে এর চেয়ে চমৎকার আর কোনো অ্যাপ্রিসিয়েশন হতে পারে না!
মন্তব্যের জন্য ধন্যবাদ জানাতে চাই না.... আমাকে আপনি আবেগপ্রবণ করে তুলেছেন....
২৯|
০২ রা অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:১৩
নুশেরা বলেছেন:
১. ব্লগ-পোস্টিঙে শুভ প্রত্যাবর্তন। চমৎকার লেখাটির জন্য অশেষ ধন্যবাদ।
২. কবিতা বোঝার অক্ষমতা পর্বতসমান; তবু এই কবিতাটা মোটামুটি বোঝা গিয়েছিলো
। তারপরও একটা প্রশ্ন ছিলো যার উত্তর আপনার ব্যাখ্যাতেও মিললোনা। "বাহুর ফাঁদে ফুলের বরফ"-- ফুলের বরফের অর্থ কী?
৩. শক্তি চট্টোপাধ্যায় একষট্টি বছর বেঁচেছিলেন। মাত্র ৬১! বইয়ের সংখ্যা যদ্দূর জানি তেত্রিশ; কাব্যসমগ্র বা পদ্যসমগ্র সহ হয়তো আরও দু'চারটে হবে। এই কবিতাটির নামেই তো সেই একুশতম কাব্যগ্রন্থ, যা বেরুনোর সময় কবির বয়স পঞ্চাশের একদম ধারেপাশে। অর্থাৎ কবিতাটি লেখার সময়ে পঞ্চাশের কম বই বেশী ছিলেন না কবি। "শেষ বয়সে এসেও এই কবির মধ্যে এমন তুমুল রোমান্টিকতা আসতো কোত্থেকে?"-- এই কথাটা দেখে মনটা কেমন করে উঠলো। পঞ্চাশ তাহলে শেষ বয়স, তাও শক্তির মতো একজন কবির জন্য! এই কবিতা লেখার বছর দুয়েক আগেই যাঁর কবিতার সপ্রাণ সতেজ উচ্চারণ: "যেতে পারি কিন্তু কেন যাব?"
৪. আপনার কোন কোন পোস্ট কাউকে উৎসর্গ করা থাকে। উৎসর্গের উল্লেখ পোস্টের শুরুতে থাকে; যখন সেখানে কোন ভাগ্যবানের নাম থাকে। ভাগ্যবতীর নাম পোস্টের শেষে দেখা যায়। এটা স্রেফ কাকতাল নাকি এর কোন রীতিরেওয়াজ আছে, জানার কৌতূহল হচ্ছে।
৫. ভাবীর নামটা খুব সুন্দর
। তাঁকে শুভেচ্ছা।
০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১২:৫৬
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: ১. আপনাকেও অনেক ধন্যবাদ নুশেরা, বারবার আমাকে ফিরে আসার তাগিদ দেবার জন্য!
২. 'এই কবিতাটা মোটামুটি বোঝা গিয়েছিলো', তারপরও 'কবিতা বোঝার অক্ষমতা পর্বতসমান'- কথাটি আর বিশ্বাসযোগ্য মনে হয় না!
"বাহুর ফাঁদে ফুলের বরফ"-- কথাটি আমি নিজের মতো করে বুঝে নিয়েছিলাম, এখন আপনি জিজ্ঞেস করার পর সেটা বলতে ভয় লাগছে! (অর্থটা সহজভাবেই ধরা দিয়েছিলো আমার কাছে! সেজন্যই প্রথম কয়েক পঙক্তির কোনো ব্যাখ্যা দিইনি, অপ্রয়োজনীয় মনে করে। এখন মনে হচ্ছে- অর্থটা হয়তো সহজ নয়!!)
৩. শক্তি সম্বন্ধে যে সব তথ্য দিলেন, তা দেখে মনে হলো- আপনি নিজেকে 'কাব্যমূর্খ' দাবি করার নৈতিক অধিকার হারালেন!
পঞ্চাশ ঠিক শেষ বয়স নয়, তবে তিনি তো একটু তাড়াতাড়িই চলে গেলেন, সেই অর্থে শেষ বয়স বলেছি!
৪. কাকতালীয়ভাবে উৎসর্গ করা পোস্টগুলোর 'ভাগ্যবান'রা সবাই ব্লগার, ফলে তাদের নামটি পোস্টের শুরুতে থাকে; সহব্লগাররা তাকে নিজেদের একজন লোক হিসেবে চিনতে পারেন। এবং 'ভাগ্যবতী'রা ব্লগের কেউ নন, ফলে তাদের নাম থাকে শেষে। অর্থাৎ, এই উৎসর্গটি কেবল তাকেই জানানোর জন্য- অন্য কেউ সেটা না জানলেও চলবে! 'ব্লগার' এবং 'ব্লগার নন' এই বিবেচনাতেই নাম শুরুতে বা শেষে আসে, নারী-পুরুষ বিবেচনায় নয়!
ইচ্ছে থাকলে ব্লগের কোনো নারী ব্লগারকে কোনো পোস্ট উৎসর্গ করার সাহস হয়নি। এখন পর্যন্ত ব্লগে নারী ব্লগারদেরকে মেয়ে হিসেবেই দেখার প্রবণতা রয়ে গেছে, সহব্লগার হিসেবে নয়! কিছুদিন আগে আমার এক ছাত্রীর পোস্টে নিরীহ একটা মন্তব্য করে কেমন বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে তাতো দেখেছেনই! ওই পোস্টে জেরী, সাইফুর এবং আপনার এবং অন্য একটি পোস্টে এ বিষয়ে প্রতিবাদ দেখেছি; সেজন্য কৃতজ্ঞতা। একটা কমেন্ট করে যখন এই ধরনের মন্তব্য শুনতে হয়, উৎসর্গ করলে যে কী শুনতে হবে কে জানে! ওই ধরনের মন্তব্যের ভয়েই উৎসর্গ করা হয়নি। হলে তার/তাদের নামও পোস্টের শুরুতেই থাকতো!
৫. ইয়ে, মানে, ওটা আপনাদের ভাবীর নাম নয়! ভাগ্যিস তিনি ব্লগ পড়েন না, পড়লে আপনার এই কমেন্ট দেখে আমার অবস্থা কাহিল করে ফেলতো বলে মালুম হয়! ![]()
৩০|
০২ রা অক্টোবর, ২০০৯ রাত ৮:১৫
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: আপনার জন্য আপাতত কিছু নাই। ![]()
লিখতে থাকেন, দেখি কেমন লেখেন, তারপরে বিচার করমু'নে! ![]()
০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১২:৫৮
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: আর কতদিন লিখলে বিচারপ্রার্থী হিসাবে যোগ্য হমু? ![]()
৩১|
০২ রা অক্টোবর, ২০০৯ রাত ১১:৪৩
শফিউল আলম ইমন বলেছেন: পড়ার আগে কমেন্টাই; ইয়ে মানে বিশ্বাস হইতেছে না আপনি নতুন পোষ্ট দিয়েছেন!! লেখা পড়ে আরেকবার মন্তব্য হবে।![]()
০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১:০৩
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: আগের পোস্টে বললেন- নতুন লেখা দ্যান! দিলাম। তারপর পোস্ট একবছর পইড়া রইলো-- পড়লেন না! এখন আবার আইসা কইতেছেন- 'বিশ্বাস হইতেছে না'!
![]()
৩২|
০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১২:২৫
সাইফুর বলেছেন: ভাইয়া লেখার অর্থ বুঝিনাই..
তবে পড়ে ভালো লাগছে ![]()
০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১:০৬
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: হা হা হা... অর্থ না বুঝেও ভালো লাগছে? তাহলে সেটাই আসল ভালো লাগা!
'কবিতা হচ্ছে এমন এক শিল্প, যা বোঝার আগেই স্পর্শ করে'
(কোনো এক বড়োমাপের কবির কথা এটা, নাম মনে পড়ছে না!)
৩৩|
০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১২:২৬
সাইফুর বলেছেন: ভাইয়া কেমন আছেন?? অনেক দিন পরে আপনাকে দেখলাম
০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১:১০
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: আছি, ভালোমন্দ মিলিয়ে, যেমন সবাই থাকে আর কি!
অনেকদিন পর লিখলাম, তবে আসি তো মাঝে মাঝে। অন্যদের লেখা পড়ি, কখনো বা মন্তব্যও করি- এভাবেই চলছে...
[নুশেরার মন্তব্যের (কমেন্ট ২৯) উত্তরের ৪ নম্বর পয়েন্টটা একটু দেখেন সাইফুর! নিজের কিছু বলার ছিলো না, আপনারা প্রতিবাদ করেছেন, সেজন্য কৃতজ্ঞতা...]
৩৪|
০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১২:৪৮
শফিউল আলম ইমন বলেছেন: অসাধারণ বিশ্লেষণ। কবিতা আমিও পড়ি কিন্তু আপনার মতো এতো বিশ্লেষণ করে পড়া হয়না কিংবা করতেও পারবো না জানি। আপনার লেখাগুলো সত্যিই খুব উপভোগ করি। খুব খুব ভালো লাগে। মনে আছে কিনা জানিনা শেষের পোষ্টে বলেছিলাম 'লেখা দ্যান, আমরা পড়ি'। আমার মতো নাদান পাঠক আপনার কাছে মাসে তিন/চারটে লেখা চাওয়াটা কি অন্যায় হয়ে যাবে কিনা বুঝতে পারছি না। সেটা আপনার উপরে ছেড়ে দিলাম। তবে, বেশিদিনের জন্য উড়াল দিলে নাদান পাঠকরা ক্ষ্যেপে গেলে কার দোষ দিবেন?![]()
কেমন আছেন?
০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১:১৪
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: এই মুহূর্তে মাসে তিন/চারটা একটু বেশি হয়ে যায়! তবে কয়েকমাস পরে সেটা সম্ভব হবে। আপাতত, মাসে একটা-দুটো! চলবে না?
[পাঠকরা ক্ষেপে গেলে কী করে, দেখতে মন্চায়!
]
৩৫|
০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১২:৫১
হরিণ বলেছেন: কামাল ভাই কেমন আছেন ? অনেকদিন ব্লগে দেখছি না। শরীরডা ভালা?
০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১:১৬
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: আছি, ভালোমন্দ মিলিয়ে! হ্যাঁ, একটা দীর্ঘ বিরতিই গেল... তার কারণ বহুবিধ।
আপনি কেমন আছেন?
৩৬|
০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১:০৯
সহেলী বলেছেন: আপনারা কত জানেন , বোঝেন ; সেই সুযোগে আমাদেরও জানা হয় অনেক কিছু ।
০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১:১৯
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: 'আপনারা'? কথা তো বলছেন আমার সঙ্গে, বহুবচনে আর কাকে কাকে জড়িয়ে দিলেন সহেলী? ![]()
৩৭|
০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১:২০
সাইফুর বলেছেন: ভাইয়া...অনেক ধন্যবাদ..
আপনাকে অনেক পছন্দ করি শ্রদ্ধাও করি
আপনাকে বাজে কিছু বলাতে প্রচন্ড মেজাজ খারাপ হয়েছিলো
আর নিকের আড়ালে থাকা এসব ভন্ডদের ধিক
০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ২:১৭
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: কমেন্টটা দেখে মন খারাপ হয়েছিলো, যার পোস্ট সে-ও বোধহয় খুব বিব্রত হয়েছিলো; আপনাদের প্রতিবাদ দেখে মন ভালো হয়ে গেছে...
কী আর করা... নানা ধরনের মানুষ নিয়েই এই জগৎ-সংসার!
৩৮|
০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১:৪১
সহেলী বলেছেন: আপনি এবং আপনার মত আরো যারা আছেন ব্লগে , ব্লগকে আলো ঝলমল করতে !
০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ২:২০
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: তাহলে আমার নামটা কেটে দেন লিস্ট থেকে! আমি খুবই ম্রিয়মান ব্লগার, ব্লগকে আলো ঝলমলে করার কোনো যোগ্যতাই আমার নেই... ![]()
৩৯|
০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১:৫৬
হরিণ বলেছেন: কামাল ভাই, আপনার মতোই ভালো-মন্দ মিলিয়ে আছি।
৪০|
০৩ রা অক্টোবর, ২০০৯ সকাল ৮:৫৩
সোহায়লা রিদওয়ান বলেছেন: নিজে থেকে কবিতা পড়বো , এতোটা সৃজনশীল মন নাই ই আমার ! কিন্তু কেউ একজন খুব আবেগের সাথে যদি শেয়ার করে , তখন পড়া হয় ! আমি বেকুব , পড়েও বিশেষত্ব বের করতে পারিনি যেখানে আপনি অনেক বিশ্লেষন করে দিয়েছেন !
একদিন পর আজকে আবার আসলাম। পড়লাম , আবার পড়লাম ! কয়েকবার শুধু কবিতাটাই পড়লাম!
অদ্ভুত! এর বেশী কিছু আর না বলি...... প্রাপ্য সম্মানটুকু নাও দেয়া হতে পারে আমার দ্বারা! :-(
অফটপিকঃ আপনি পদার্থবিজ্ঞানের শিক্ষক ?
০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ২:২৫
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: বিশেষত্ব যদি না বের করতে পারেন, তাহলে শক্তিকে একটা ভার্চুয়াল মাইনাস দেন, তিনি বোঝাতে ব্যর্থ হয়েছেন; আমার কোনো দোষ নাই... হা হা হা...
আপনার অনুভূতিটা বুঝতে পেরেছি... থ্যাংকস।
অফটপিক : হ্যাঁ।
৪১|
০৩ রা অক্টোবর, ২০০৯ সকাল ১১:২৯
রোবোট বলেছেন: Click This Link
আমার ও আমাকে করা কমেন্ট পড়ুন (৩৮,৪৪,৫৬ মনে হয়)। কমেন্টের লিংকও দেখুন।
অফটপিক কমেন্ট মুছে দিতে পারেন।
০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ২:২৭
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: কী আর বলবো ভাই!
৪২|
০৩ রা অক্টোবর, ২০০৯ দুপুর ২:৪৪
মিজান মল্লিক বলেছেন: আপনার উপস্থাপনা ও ব্যাখ্যার ধরন অভিনব। মাস্টরি নাই। দরদ আছে। ভালো লাগলো।
০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ২:৩৫
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: মাস্টারি থাকবে কেন? আমি তো মাস্টার নই!
মন্তব্যের জন্য ধন্যবাদ...
৪৩|
০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১২:৪৮
রিফাত হাসান বলেছেন: আহমেদ ইমতিয়াজ বুলবুল এর কথা ও সুর এবং এন্ড্র কিশোরের সেই বিখ্যাত গানটির কথাগুলো কি মনে আছে? "আমার সারা দেহ খেয়ো গো মাটি, এই চোখ দু'টি মাটি খেয়ো না।/ আমি মরে গেলেও তারে দেখার, স্বাদ মিটবে না গো মিটবে না।.."
তার বিপরীতে;
"রক্ষা করো দুটি চোখ
হয়তো তাদের
এখনো দেখার কিছু কিছু বাকি আছে।"
বেশ মিল। কোনটি আগের?
০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ২:৪০
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: হ্যাঁ, কনসেপচুয়ালি অনেক মিল! তবে শক্তি আরেকটু এগিয়ে গিয়ে 'আঁখি'ও নষ্ট করার কথা বলেছেন; শুধু করস্পর্শমাখা ফুলমালা যেন অনন্তপ্রবাহী হয় সেই আকুতিও জানিয়েছেন। অর্থাৎ, তাঁর সবকিছুই যখন ধ্বংস হয়ে যাবে, তখনও যেন ওই প্রিয় করস্পর্শ থাকে! অসাধারণ এই আকুতি...
দুটো প্রায় একইসময়ে লেখা বোধহয় (নিচে নুশেরার কমেন্ট দেখুন), আশির দশকের গোড়ার দিকে। তবে কোনটা আগে, কোনটা পরে ঠিক বলতে পারবো না!
৪৪|
০৪ ঠা অক্টোবর, ২০০৯ সকাল ৭:৪৩
আলী আরাফাত শান্ত বলেছেন:
কি অবস্থা ভাইজান?
ভালো আছেন তো?
মেলাদিন এদিকে আসেন না!
০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ২:৪১
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: হ্যাঁ, অনেকদিন যাওয়া হয় না! যাবো, শীঘ্রি যাবো...
৪৫|
০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ২:২৪
মুক্তি মণ্ডল বলেছেন: কবিতা ও কবিতা নিয়ে আপনার আলাপ বেশ ভাল লাগলো। এরকম আন্তরিকভাবে কবিতা আলাপ আরো আসুক। ভাল থাকবেন।
০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ২:৪২
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: ধন্যবাদ মুক্তি। দেখা যাক...
৪৬|
০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ২:২৬
নুশেরা বলেছেন: কামালভাই, কবিসাহিত্যিক সম্পর্কে তথ্য চাইলেই জানা যায়। কিন্তু কাব্যমূর্খতা তো দূর হবার নয় ![]()
রিফাত হাসান, এই মিলটা আমারও মনে হয়েছিলো। একদম সমসাময়িক দু'টো। দু'টোই সুন্দর। বাংলা ছবির গানে চোখ নিয়ে এমন লিরিক্যাল আকুতি আরও আছে। "চোখের নজর এমনি কইরা একদিন ক্ষইয়া যাবে / পোড়া চোখে যা দেখিলাম সবই রইয়া যাবে" মনে আছে নিশ্চয়ই।
০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ২:৪৫
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: কবিতা নিয়ে 'বাউন্ডলে আবেগ' না থাকলে কেউ একজন কবি সম্বন্ধে খামোখাই এতসব তথ্য জেনে ফেলেন-- এতসব তথ্য জানার চেষ্টা করবেন, এটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়!
পিছলানোর চেষ্টা কইরা লাভ নাই, ধরা পইড়া গেছেন!
গান নিয়া তো অনেক পোস্ট দিছেন, এবার কবিতা নিয়াও একটা হোক... । দাবি জানায়া রাখলাম....
৪৭|
০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ৭:৫১
নুশেরা বলেছেন: "বাউন্ডুলে" আবেগ থেকে ছন্ন কবিতা লিখে ফেলতে পারে, আপনি পারেন দুর্বোধ্য অথচ অতি সুন্দর কবিতা চমৎকারভাবে বুঝিয়ে দিতে। আর আমার মতো মূর্খরা কবির খোঁজ নিয়েই শান্তি পায়।
ইমো দেইখা মনে হইলো ইয়ার্কি করলেন। আইচ্ছা তাইলে আমিও এট্টু করি। উৎসর্গে ঐটা ভাবীর নাম না, ভাবী দেখলে আপনার "অবস্থা কাহিল" হবার সম্ভাবনা-- এইসবের অর্থ হইলো আপনের লেখা পইড়া দেখা করার জন্য ক্রেইজি হওয়া (২৮ নম্বর মন্তব্যের উত্তর দ্রষ্টব্য) ভক্তবৃন্দের মধ্যে পাঠিকাই বেশী
। যাউক, ইয়ার্কি বন। ভাবী এবং অ-ভাবী (নিতির) উভয়ের জন্যই শুভকামনা। আপ্নের জন্য হিংসা ছাড়া আর কিছু নাই।
০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:১৮
আহমাদ মোস্তফা কামাল বলেছেন:
[ হুমম... মেহরাবের আবেগ-প্রধান মন্তব্যের উত্তরটি একটু সাবধানে দেয়া উচিত ছিলো। যে কথাটি পাবলিক ফোরামে বলা উচিত হয়নি, আপনি ঠিক সেখানেই ধরেছেন! ]
আপ্নের অবগতির জন্য জানাই- ভক্তদের মধ্যে নারীজাতি আদৌ আছেন কি না, আমি ইদানিং সেই সন্দেহে ভুগতেছি! ক্রেইজি হওয়া তো দূরের কথা, তাগো অস্তিত্বও টের পাওন যায় না! ![]()
আমার দাবি রাখবেন না, সেইটা সরাসরি বইলা দিলেই হয়! আমি সহজ-সরল মানুষ, আমার সাথে এত ঘোরপ্যাঁচ কইরা কথা কন ক্যান? ![]()
৪৮|
০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:০৪
ভাঙ্গা পেন্সিল বলেছেন: আমিও কাব্যমূর্খ।
তবে মৃত্যুর গল্প-কাব্য যাই পড়ি, হুট করে কোত্থেকে একরাশ হা-হুতাশের মেঘ ছুটে আসে। ভাল লাগে না। শেষ বয়সে হয়তো লাগবে...
০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:২১
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: এইসব স্বঘোষিত কাব্যমূর্খদের আর বিশ্বাস করার উপায় নাই!
[এই কবিতায় আপনি মৃত্যুটাই দেখলেন শুধু? প্রেমটা দেখলেন না? আপনাদের যুবক-হৃদয় পাথর দিয়ে তৈরি নাকি?
]
৪৯|
০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:২৯
রাতের বৃষ্টির শব্দ বলেছেন: পরীক্ষার পড়া কেন এমন হয় না আফসুস
তাহা হইলে আর .............।
এমন করে ফিক্সিস পড়লে আমি .......। আর কি বলবো? কাল কে ফরীক্কা আর আমি এখানে মুগ্ধো পাঠক আমার কিন্তু কোন দোষ নাই
০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ২:০০
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: এইখানে কি করো, পড়তে বসো, যাও!
![]()
৫০|
০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৫৯
ভাঙ্গা পেন্সিল বলেছেন: যুবক হৃদয়ের সাথে আমার তুলনা দিয়ে লাভ নাই। নিরাশাবাদীর পারফেক্ট উদাহরণ আমি।
০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ২:০১
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: হায় হায়, কী বলেন! ![]()
৫১|
০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ২:১৯
একলব্যের পুনর্জন্ম বলেছেন: আপ্নের অবগতির জন্য জানাই- ভক্তদের মধ্যে নারীজাতি আদৌ আছেন কি না, আমি ইদানিং সেই সন্দেহে ভুগতেছি! ক্রেইজি হওয়া তো দূরের কথা, তাগো অস্তিত্বও টের পাওন যায় না!
----------------------------------------------------
ছি ছি কি যে বলেন না কামাল ভাই ! মনে বড় আঘাত পেলাম :#>
০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ২:০২
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: সত্যভাষণে আঘাত পাইলে কী আর করার আছে!
![]()
৫২|
০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:২২
অপু ফিরোজ বলেছেন: ভালো লেগেছে লেখা।+
০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ২:০৩
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৫৩|
০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৪৭
ঊশৃংখল ঝড়কন্যা বলেছেন: শেষ পর্যন্ত এতো মাথা খেয়ে আপনাকে আবারো ব্লগে দেখতে পেলাম! ফিরে আসার জন্য ধন্যবাদ ভাইয়া! মাঝখানে ব্লগে একদম অনিয়মিত থাকায় আপনার ব্লগ-বিষয়ক ঝামেলাটা জানতাম না। এখানের কমেন্ট থেকে জানলাম। সেটার জন্য যদিও এখন বলে কোন লাভ নেই তাও একটা কথা বলেই ফেলি : হাঁটতে গিয়ে পথের পাশে পুঁতিগন্ধময় ময়লা দেখলে সেটা নিজের গায়ে না লাগিয়ে এড়িয়ে যাওয়া ভাল। কারন ময়লা তো পরিষ্কার হবেই না আর পরিষ্কার করতে গেলে নিজের হাতটাও ময়লা হয়ে যাবে। ওগুলো পরিবেশের চক্রে বা উপযুক্ত হাতে পড়লে পরিষ্কার হয়ে যায় নিজে নিজেই।
কবিতা পড়ে অসাধারণ লাগলো! আমার পড়াশোনা বেশি গভীর না বলেই হয়তো শক্তি চট্টোপাধ্যায়ের লেখা পড়া হয়ে ওঠেনি। এ কবিতাটা পড়ে খুব তাগিদ পেলাম বাকি সবক'টা পড়ে ফেলার জন্য! পড়ার সুযোগ করে দেয়ার জন্য ধন্যবাদ। আর নিজের অনুভূতি যোগ করে লেখাটাকে বিশেষ একটা রূপ দেয়ার জন্য স্পেশাল ধন্যবাদ!!!
আপনার লেখাটা পড়ে আমার নিজের একটা পোস্টের কথা মনে পড়ে গেল! কাকতালীয়ভাবে কনটেন্ট মিলে গেছে বেশ! লিংক রেখে যাচ্ছি, সময় পেলে পড়ে নেবেন। যদিও আপনার মতো লেখনী বা গভীরতা নেই। তাও পড়লে ভাল লাগবে।
Click This Link
খুব খুব ভাল থাকুন! ![]()
০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ২:০৯
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: 'ব্লগ বিষয়ক ঝামেলা' না। ওটা নিতান্তই বিচ্ছিন্ন একটা ঘটনা, এই ব্লগে ওই ধরনের অভিজ্ঞতার চেয়ে অসাধারণরকমের ভালো লাগার মতো ঘটনার সংখ্যা অনেক বেশি। ওরকম বিচ্ছিন্ন ঘটনা তাই মনে রাখাই ভালো। তবে, ওই সময় যারা প্রতিবাদ করেছিলেন, তাদের তখন ধন্যবাদ দেয়া হয়নি বলে এই পোস্টে দিয়েছি, এই আর কি!
তোমার লেখাটায় ঘুরে এলাম, পরে সময় নিয়ে জানাবো। অল্প সময়ের জন্য ব্লগে ঢুকেছি, চলে যাবো এখনি। ভালো থেকো।
৫৪|
০৯ ই অক্টোবর, ২০০৯ ভোর ৬:১৫
কঁাকন বলেছেন: আপনার সাথে কবিতা পড়ে ভালো লাগলো; এটা আমি আগে পড়িনি
আপনার ব্লগেের পোস্টে যে গতিশীলতা সেটা আপনার উপন্যাসে মিস করি(অবশ্য পড়েছি মাত্র একটা আগন্তক আর অন্ধ যাদুকর পড়ছি)।
@এপু আমার এক ভাগ্নে আমারে আপা ডাকা সুরু করসে বলতো কি করি ?
১১ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৩০
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: বিদেশে বসে আপনি আমার উপন্যাস পান কিভাবে? কৌতূহল...। নাকি ওয়েবসাইট থেকে???
৫৫|
০৯ ই অক্টোবর, ২০০৯ ভোর ৬:৩৯
আশরাফ মাহমুদ বলেছেন:
@ নুশেরা
'এখন বাহুর ফাঁদে ফুলের বরফ'
কবিতায় অনেক সময় শুধু বাক্য নয়, শব্দের-ও বিশ্লেষণ প্রয়োজন। কোন কোন কবিতা পুরোটা মিলে স্বয়ম্ভু, কোনটি কেবল শিল্পপ্রধান। শিল্পপ্রধান কবিতা উপলব্ধিতে চোখ লাগে, নিজেকে হতে হয় শিল্পশ্রমিক। জগতের শ্রেষ্ঠতম শিল্পী মাত্তুর শিল্পশ্রমিক।
এখানে 'ফুলের বরফ' ফ্রেইজটি একাধারে যেমন শিল্পপুষ্ঠ তেমনি আকুলতাবহ। ফুল বলতে কোন দৃশ্য মনে আসে? নির্মল ভালোবাসার প্রতীক ফুল। নয় কি? আর বরফ? শীতল? ফুলের বরফ কি ভালোবাসার শীতলতা?
এবার এই লাইনগুলো পাঠ করুন-
"তারপর যে-হাতে আজ প্রেম পরিচ্ছন্নতা কিছু নেই।
এখন বাহুর ফাঁদে ফুলের বরফ,
এখন কাঁধের পরে দায়িত্বহীনতা,"
এখানে কী এক ধরনের নির্জীবতা, হারানোর ব্যথা ফুটে উঠছে না?
একটা জিনিস লক্ষ্য করেছেন কিনা জানি না। এই কবিতায় কবি মানবদেহের সব অঙ্গ-প্রত্যঙ্গের কথা উল্লেখ করেন নি। হাত (বাহু, কর ইত্যাদির সমন্বয়), পা, চোখ ইত্যাদি। এগুলোর ব্যবহার বেশি (এর মানে এই নয় যে এগুলো প্রধান অঙ্গাবলি)। ভালোবাসাটা-ও কি তাই নয়?
আধুনিক বা উত্তরাধুনিক কবিতায় শব্দ বা ফ্রেইজে অনেক তথ্য লুকিয়ে রাখা হয়। কম্প্যাক্টধর্মী বিধায়।
=========================================
@ আহমাদ মোস্তফা কামাল
আপনার সাথে ব্লগীয় ইন্টার-আ্যকশন নেই। এই অযাচিত উপস্থিতি (আপনার ব্লগে এসে হঠাৎ নাম ধরে মন্তব্যবাজি) মার্জনা করবেন; বিনয়ার্থে।
কবিতার প্রতি আপনার আগ্রহ ও পাঠকৌশল দেখে ভালো লাগল। তবে বিশ্লেষণ গভীর নয়। কবিতা বিশ্লেষণে কবিতার পাশাপাশি পাঠক (বা বিশ্লেষকের) মনোভাব-ও ফুটে উঠা আবশ্যক মনে করি। এখানে মোটের উপর একটা বিশ্লেষণ-কাঠামো এসেছে। এটা কি ব্লগের জন্য লেখা?
=========================================
১১ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৩৯
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য।
হ্যাঁ, এটি ব্লগের জন্যই লেখা। শুধু এটিই নয়, আমার ব্লগের অধিকাংশ লেখাই ব্লগের জন্যই লেখা। ব্লগে না এলে এই লেখাগুলো আমার লেখাই হতো না। আমি তো এখানে আসার আগে কোনোদিন কবিতার আলোচনা লিখিনি, বিশ্লেষণ করিনি; মনের আনন্দে পড়েছি শুধু। একদিন পরীক্ষামূলকভাবে জীবনানন্দের কবিতার ওপর একটা লেখা দিলাম, সহব্লগাররা আনন্দের সঙ্গে সেটি গ্রহণ করলেন, তারপর থেকে মাঝে মাঝে লিখি; যতোটা না বিশ্লেষণের জন্য তারচেয়ে বেশি আনন্দটুকু ভাগ করে নেয়ার জন্য।
কবিতার বিশ্লেষণ একান্তভাবে আপনাদের, মানে কবিদের, কাজ- সেটা জেনেও মাঝে মাঝে এই দুঃসাহস করি; অপরাধ মার্জনা করবেন কবি....
১১ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৪৭
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: জীবানন্দের কবিতা নিয়ে আমার দুটো লেখা, সময় হলে পড়ে দেখতে পারেন]
'আমরা দুজনে মিলে...' Click This Link
না এলেই ভালো হতো : Click This Link
৫৬|
০৯ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৮
নির্ঝরিনী বলেছেন: শিরোনামটাই কি অসাধারন!!!!!
শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা আগে পড়া হয়নি...এই কবিতাটা পড়ে ভালো লাগলো...আরও ভালো লাগলো কবিতা বিশ্লেষন করে ভাবানুবাদ বোঝায় সহায়তা করার জন্য...
এমন লেখা আরও চাই...
১১ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৪৯
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: আমারও ভালো লাগছে আপনার সঙ্গে শেয়ার করতে পেরে। পড়বার জন্য অনেক ধন্যবাদ।
৫৭|
০৯ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৩২
দন্ডিত বলেছেন: মৃত্যু নিয়ে মানুষের এই আকুতি অদ্ভুত লাগে। সব শেষ জেনেও মানুষ সুন্দর কে পেতে চায়, আরেকটু ক্ষন "প্রিয় ছোয়া" ধরে রাখতে চায়। আসলেই অদ্ভুত। জীবনানন্দও কেমন হাহাকার করে উঠেন "কোনদিন জাগিব না আর" বলে। তবে মৃত্যু নিয়ে আমার খুব প্রিয় কয়েকটি পঙক্তি শেয়ার করি(যদিও জানি এটাও মুখস্থ আপনার)
মৃত্যুর আগে কি বুঝিতে চাই আর,
জানি না কি আহা সকল রাঙ্গা কামনার দেয়ালে
এসে লাগে ধুসর মৃত্যুর মুখ ; একদিন পৃথিবীতে স্বপ্ন ছিল সোনা ছিল যাহা নিরুত্তর শান্তি পায়; যেন কোন মায়াবীর প্রয়োজন লাগে।
কি বুঝিতে চাই আর?রৌদ্র নিভে গেলে পাখ পাখালির ডাক শুনিনি কি?
প্রান্তরের কুয়াশায় দেখিনি কি উড়ে গেছে কাক?
মৃত্যুকে সুনিশ্চিত অনুভবের শুরুটাই হয় মনে হয় মৃত্যুর প্রতি ভীতি ত্যাগের মাধ্যমে। বরং মৃত্যুর প্রেমে পরে যাওয়া যায়। আকুতি তবুও থেকে যায় ভালোবাসার, এইটাই থেকে যায় "পরাণের গহীন ভিতরে"। শক্তির এই কবিতাটা পড়া ছিল না, আপ্লুত হলাম।
১১ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৫৪
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: আপনার মন্তব্যগুলো সত্যিই অসাধারণ, মন ছুঁয়ে যায়... [কথাটা কি এর আগে আপনাকে বলেছি?]
৫৮|
১১ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৫৪
একরামুল হক শামীম বলেছেন: অনেকদিন পর আপনার পোস্ট। শক্তি চট্টোপাধ্যায় এর এই কবিতাটা আগে পড়া ছিল না। কবিতা আলোচনাও ভালো লাগলো খুব।
অফটপিক : ১৪ অক্টোবরে জীবুদার যেকোন একটা কবিতার আলোচনা দেন প্লিজ। দরকার হলে আমি টাইপ করে দিব কবিতা। ![]()
১১ ই অক্টোবর, ২০০৯ রাত ১:৪৭
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: অনেকদিন পর আপনার কমেন্ট!! ... আমারও ভালো লাগলো শেয়ার করতে পেরে...
১৪ অক্টোবর! সময় তো মোটে হাতে নাই! আচ্ছা, দেখি, দরকার হলে আপনাকে বলবো।
৫৯|
১১ ই অক্টোবর, ২০০৯ রাত ১:৫৬
একরামুল হক শামীম বলেছেন: ১৪ অক্টোবর খুব কাছাকাছি সময় হয়ে গেলে ২২ অক্টোবর পোস্ট দিতে পারেন। ![]()
১১ ই অক্টোবর, ২০০৯ রাত ২:০৫
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: মানে হইলো-- কুনু ছাড়াছাড়ি নাই, এই তো!?!?
![]()
৬০|
১১ ই অক্টোবর, ২০০৯ রাত ২:১২
একরামুল হক শামীম বলেছেন: হা হা হা। ঠিক তাই। এইবার ব্লগে রূপসী বাংলা কাব্যগ্রন্থটি তুলে দেওয়ার ইচ্ছা আছে। কবিতা টাইপ করা চলছে ![]()
১৩ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:২৯
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: 'রূপসী বাংলা'! অসাধারণ কাজ হবে শামীম। আপনাকে আগাম অভিনন্দন।
['বোধ' (আলো অন্ধকারে যাই...) আছে আপনার কাছে? আমার বাসার নেট কানেকশন ঝামলো করছে, তবু আপনার অনুরোধ রাখার চেষ্টা করবো।]
৬১|
১১ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:০৭
অরণ্যচারী বলেছেন: কবিতা বোঝার ক্ষমতা আমার নেই। তবে আপনার সাবলীল বিশ্লেষণ ভালো লাগল।
অশ্রুপাত শেষ হলে নষ্ট করো আঁখি,
পুড়িয়ো না ফুলমালা স্তবক সুগন্ধে আলুথালু,
প্রিয় করস্পর্শ ওর গায়ে লেগে আছে।
এ অংশটুকু যে অসাধারণ সেটা আমি স্থূল কবিতাবোধ নিয়েও বুঝতে পারছি।
ভালো থাকবেন।
১৩ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৩২
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: 'স্থূল কবিতাবোধ'! বিনয় কইরা যে কী মজা পান!
আপনাকে ধন্যবাদ পড়পর জন্য।
৬২|
১২ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:২০
শওকত হোসেন মাসুম বলেছেন: আবৃত্তি সংগঠন করার সময় কবিতাটা পড়তাম। কিন্তু এভাবে কখনো পড়া হয়নি, বোঝাও হয়নি।
কামাল ভাইকে অনেকদি পর দেখে ভাল লাগলো।
ঈদ সংখ্যায় জনপ্রিয় উপন্যাস নিয়ে লেখাটার জন্য ধন্যবাদ দিতেও খুঁজছিলাম।
১৩ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৩৫
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: আমি আসি তো মাঝে মাঝে! আপনার 'ছোট মা' পড়ে অভিভূত হয়েছিলাম, আবেগপ্রবণ মতামত এড়ানোর জন্য মন্তব্যই করিনি!
ধন্যবাদ পেলাম, আপনাকেও ধন্যবাদ।
৬৩|
১৩ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৩৮
~স্বপ্নজয়~ বলেছেন: কাহা কিরাম আছেন আপনে?
১৫ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৩৯
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: আমি আবার আপ্নের 'কাহা' হৈলাম কবে? ![]()
[অনেকদিন পর 'কাহা' শব্দটা শুনলাম, আমার গ্রামের মানুষ ওভাবেই সম্বোধন করে। কোনো কোনো শব্দও কী ভয়াবহ নস্টালজিক!]
৬৪|
১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৩৮
দন্ডিত বলেছেন: বেয়াদবি নিয়েন না, মৃত্যু নিয়ে আমার নিজের চিন্তাটা শেয়ার করার ইচ্ছা করতে ইচ্ছা করছে। আমি বেশ আগে কয়েকটা পংক্তি লেখার চেষ্টা করেছিলাম, যদিও শিল্পমানে খুবই পচা, তারপরও নিজের চিন্তা বলে আলাদা একটা মায়া আছে। তবে মজার ব্যাপার হচ্ছে সেগুলো লেখার পর আমি দেখলাম জীবনবাবুর ছায়া উকি দিচ্ছে লাইনে লাইনে। সত্যি বলতে কি লজ্জা পাইনি। বরং কতটা শিল্পিত মানসিকতার স্তরে তিনি পৌছেছিলেন যে মৃত্যুর ওপার থেকেও আমার মনের গতিবিদ্যা তার সুত্রে বাধা পড়ছিল সেটা ভেবে তার প্রতি শ্রদ্ধায় অবনত হলাম।
আচ্ছা আমার লাইনগুলো লিখি :
আকাশের নীচে অস্তগামী সূর্যের লুটোপটি
পশ্চিমে ডুবে যাবো ক্ষয়ে যাবো ঘুমিয়ে যাবো
বিষ সংবহনতন্ত্র শরীরে নিয়ে এই ঘুমে মৃত্যুর স্বাদ পাবো
আহা কি প্রেম রাতের, মৃত্যুর পর রাতের প্রেমে মাতাল হবো ।
যে কবিতা জন্মেছিল সৌর ছায়ায়, ক্রমাগত রক্তাভ মানবিক হোচটে
সব অস্তিত্ব ঢেকে প্লাবনের সৌমেন সঙ্গীতে
অভ্যন্তর যেভাবে কুকড়ে
সব রক্ত মাংস অস্তির স্থাপত্য আর একরাশ পেজা মেঘের স্তুপ
একফোটা স্বচ্ছ অশ্রুবিন্দু হয়;শরীর ভরে মনের অসুখ আসে ।
পশ্চিমে সুর্যের লিপস্টিক দেখে শরীর জুড়ে ঘুম আসে
আর বুকে কান পাতলে
হৃদস্পন্দনস্থলে অন্তহীন কান্নার বাসর ।
আহা কি রাত্রি ,ছায়া নেই কোন অস্তিবাদী কাঠামোর
ঘুমের পর জেগে ঊঠার অসংখ্য প্রহসন
আবার জেগে আবার অস্তিত্ব কুকড়ে অশ্রুবিন্দু হবার
বুকে জন্মানো কবিতার জন্যে প্রাপ্য দন্ডাদেশ নিয়ে
পশ্চিম আকাশে লালাভ সৌর মলিনতাকে আলিঙ্গনে বেধে
আসন্ন রাত্রির কৃষ্ণশূন্য গহবরে ঢলে পরবো অসীম ঘুমের আশায়
শতছিন্ন হৃদপিন্ড নিঃসৃত ক্ষরনে সেই ঘুমের কালে
পশ্চিম আকাশ ভিজবে মৃত নাইটেঙ্গেল কাটায় বেধানো রক্তগোলাপ নির্যাসে ।
(লাইন গুলোর নাম "জনৈক মৃত্যুচারী মনের কনফেশন")
১৫ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৩৪
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: চমৎকার কবিতা। খুব ভালো লাগলো।
জীবনবাবুর ছায়া খুব বেশি চোখে পড়েলো না আমার, আপনি কোথায় দেখলেন তা-ও বুঝলাম না! আর নিজের সৃষ্টির শিল্পমান সম্বন্ধে নিজেই মন্তব্য করার অধিকার আপনি কোথায় পেলেন? ওটা পাঠকের হাতে ছেড়ে দিন।
৬৫|
১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১:৪২
একরামুল হক শামীম বলেছেন:
বোধ
আলো-অন্ধকারে যাই- মাথার ভিতরে
স্বপ্ন নয়,- কোন এক বোধ কাজ করে!
স্বপ্ন নয়- শান্তি নয়- ভালোবাসা নয়,
হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়!
আমি তারে পারি না এড়াতে,
সে আমার হাত রাখে হাতে;
সব কাজ তুচ্ছ হয়, - পন্ড মনে হয়,
সব চিন্তা- প্রার্থনার সকল সময়
শূন্য মনে হয়,
শূন্য মনে হয়!
সহজ লোকের মতো কে চলিতে পারে!
কে থামিতে পারে এই আলোর আঁধারে
সহজ লোকের মতো! তাদের মতন ভাষার কথা
কে বলিতে পারে আর! - কোনো নিশ্চয়তা
কে জানিতে পারে আর? - শরীরের স্বাদ
কে বুঝিতে চায় আর? - প্রাণের আহ্লাদ
সকল লোকের মতো কে পাবে আবার!
সকল লোকের মতো বীজ বুনে আর
স্বাদ কই! - ফসলের আকাঙ্ক্ষায় থেকে,
শরীরে মাটির গন্ধ মেখে,
শরীরে জলেল গন্ধ মেখে,
উৎসাহে আলোর দিকে চেয়ে
চাষার মন প্রাণ পেয়ে
কে আর রহিবে জেগে পৃথিবীর 'পরে?
স্বপ্ন নয়, - শান্তি নয়,- কোন এক বোধ কাজ করে
মাথার ভিতরে!
পথে চ'লে পারে- পারাপারে
উপেক্ষা করিতে চাই তারে;
মড়ার খুলির মতো ধ'রে
আছাড় মারিতে চাই, জীবন্ত মাথার ঘোরে
তবু সে মাথার চারিপাশে!
তবু সে চোখের চারিপাশে!
তবু সে বুকের চারিপাশে!
আমি চলি, সাথে সাথে সেও চলে আসে।
আমি থামি, -
সে- ও থেমে যায়;
সকল লোকের মাঝে ব'সে
আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা?
আমার চোখেই শুধু ধাঁধা?
জন্মিয়াছে যারা এই পৃথিবীতে
সন্তানের মতো হয়ে, -
সন্তানের জন্ম দিতে দিতে
যাহাদের কেটে গেছে অনেক সময়,
কিংবা আজ সন্তানের জন্ম দিতে হয়
যাহাদের; কিংবা যারা পৃথিবীর বীজক্ষেতে আসিতেছে চ'লে
জন্ম দেবে- জন্ম দেবে ব'লে
তাদের হৃদয় না কি? - তাহাদের মন
আমার মনের মতো না কি? -
তবু কেন এমন একাকী?
তবু আমি এমন একাকী!
হাতে তুলে দেখিনি কি চাষার লাঙল?
বালটিতে টানিনি কি জল?
কাস্তে হাতে কতবার যাইনি কি মাঠে?
মেছোদের মতো আমি কম নদী ঘাটে
ঘুরিয়াছি;
পুকুরের পানা শ্যালা - আঁশটে গায়ের ঘ্রাণ গায়ে
গিয়েছে জড়ায়ে;
- এইসব স্বাদ;
- এইসব পেয়েছি আমি; বাতাসের মতন অবাধ
বয়েছে জীবন,
নক্ষত্রের তলে শুয়ে ঘুমায়েছে মন
একদিন;
এইসব সাধ
জানিয়াছি একদিন, - অবাধ - অবাধ;
চ'লে গেছি ইহাদের ছেড়ে;-
ভালোবেসে দেখিয়াছি মেয়েমানুষেরে,
অবহেলা ক'রে আমি দেখয়াছি মেয়েমানুষেরে,
ঘৃণা ক'রে দেখিয়াছি মেয়েমানুষেরে;
আমারে সে ভালোবাসিয়াছে
আসিয়াছে কাছে,
উপেক্ষা সে করেছে আমারে,
ঘৃণা ক'রে চ'লে গেছে- যখন ডেকেছি বারে- বারে
ভালোবেসে তারে;
তবুও সাধনা ছিল একদিন, - এই ভালোবাসা;
আমি তার উপেক্ষার ভাষা
আমি তার ঘৃণার আক্রোশ
অবহেলা ক'রে গেছি; যে নক্ষত্র - নক্ষত্রের দোষ
আমার প্রেমের পথে বার- বার দিয়ে গেছে বাধা
আমি তা ভুলিয়া গেছি;
তবু এই ভালোবাসা- ধুলো আর কাদা- ।
মাথার ভিতরে
স্বপ্ন নয়- প্রেম নয়- কোন এক বোধ কাজ করে।
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চ'লে আসি,
বলি আমি এই হৃদয়েরে :
সে কেন জলের মতো ঘুরে ঘুরে একা কথা কয়!
অবসাদ নাই তার? নাই তার শান্তির সময়?
কোনোদিন ঘুমাবে না? ধীরে শুয়ে থাকিবার স্বাদ
পাবে না কি? পাবে না আহ্লাদ
মানুষের মুখ দেখে কোনোদিন!
মানুষীর মুখ দেখে কোনোদিন!
শিশুদের মুখ দেখে কোনোদিন!
এই বোধ- শুধু এই স্বাদ
পায় সে কি অগাধ- অগাধ!
পৃথিবীর পথ ছেড়ে আকাশের নক্ষত্রের পথ
চায় না সে ? - করেছে শপথ
দেখিবে সে মানুষের মুখ?
দেখিবে সে মানুষীর মুখ?
দেখিবে সে শিশুদের মুখ?
চোখে কালোশিরার অসুখ,
কানে যেই বধিরতা আছে,
যেই কুঁজ - গলগন্ড মাংসে ফলিয়াছে
নষ্ট শসা - পচা চালকুমড়ার ছাঁচে,
যে সব হৃদয় ফলিয়াছে
- সেই সব।
১৫ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:২৯
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই, শামীম! বুঝে নেবেন আশা করি...
৬৬|
১৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:২৬
হাসান মাহবুব বলেছেন: একটু যদি সময় পান তো এই লেখাটায় চোখ বুলাবেন স্যার
১৬ ই অক্টোবর, ২০০৯ রাত ২:৪৩
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: পড়ে এলাম, মন্তব্যও করবো এখনি।
অফটপিক : একটা ব্যাপার আমাকে শেখান তো হাসান-- এই যে আপনি বাংলায় লিখে লিংক দিলেন, এটা কিভাবে করতে হয়?
৬৭|
১৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:০৯
সুবিদ্ বলেছেন: ইস এমন করে ধরে ধরে যদি কবিতা পড়া হতো কখনো আমার.......অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য
১৬ ই অক্টোবর, ২০০৯ রাত ২:৪৪
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ সুবিদ।
৬৮|
১৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:১৮
দন্ডিত বলেছেন: ব্লগার ডট রাসেল আপনার অন্ধ যদুকর বই এর একটি রিভিউ করেছিলেন। সম্ভবত আপনার চোখে পড়ে নাই। আমি খুবই আগ্রহী এই রিভিউ এর ব্যাপারে আপনার মন্তব্য শোনার জন্যে। লিংকটা দিয়ে গেলাম।"অন্ধ যাদুকর- আহমেদ মোস্তফা কামাল " - রাসেল(....)
১৬ ই অক্টোবর, ২০০৯ রাত ৩:২৫
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: লেখাটি আমার আগে চোখে পড়েনি তুহিন (যখন লেখাটি পোস্ট করা হয়েছে তখন আমার ব্লগ-বিরতি চলছে), লিংক দেয়ার জন্য ধন্যবাদ।
পড়লাম লেখাটা, কিন্তু আপনি যে মন্তব্য শুনতে চাইলেন, সেটা আমাকে বিপদে ফেলে দিলো। আপনি যদি উপন্যাসটি নিয়ে কোনোকিছু জানতে চাইতেন, সেটা বলা বরং আমার জন্য সহজ হতো; রাসেলের রিভিউ নিয়ে কিছু বলাটা কি শোভন হবে!?
শুধু এটুকু বলি-- এই উপন্যাসের আখ্যানভাগ একবারেই সাদামাটা, এ নিয়ে তেমন কিছু বলার নেই; মূল ব্যাপারটা হলো-- আমি এই উপন্যাসে ফিকশন-ননফিকশনের সীমারেখাটি ভেঙে ফেলতে চেয়েছি। এমন কিছু অংশ এই উপন্যাসে যুক্ত করেছি, যেগুলো উপন্যাসের অংশ হওয়া সত্ত্বেও পত্রপত্রিকায় সেগুলো প্রকাশ করেছি 'প্রবন্ধ' হিসেবে এবং পাঠকরা সেগুলো প্রবন্ধ হিসেবেই মেনে নিয়েছেন। তারপর এই উপন্যাসে একটি সাদামাটা আখ্যানের সঙ্গে ওই প্রবন্ধগুলো জুড়ে দিয়েছি শুধুমাত্র এটা দেখার জন্য-- ফিকশন-ননফিকশনের সীমারেখাটি আসলে কোথায়!
আমরা যে ধরনের উপন্যাস পড়ে অভ্যস্ত-- প্রধানত একটি আখ্যান বর্ণনা করা হয়, একটি 'স্টোরিলাইন' ধরে এগিয়ে চলে উপন্যাস-- এটি আদৌ সেরকম উপন্যাস নয়! অথচ রাসেল সেদিকটায় একবারেই দৃষ্টিপাত করেননি।
এরচেয়ে বেশিকিছু বলা বোধহয় শোভন হবে না। তবে আপনি নিজে যদি উপন্যাসটি নিয়ে কোনো প্রশ্ন করেন, উত্তর দেয়ার চেষ্টা করবো।
৬৯|
১৬ ই অক্টোবর, ২০০৯ রাত ২:৫৯
১৬ ই অক্টোবর, ২০০৯ রাত ৩:৩১
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: চেষ্টা করে দেখা যাক :
[link]http://www.somewhereinblog.net/blog/jontronablog/28992958[অন্ধ জাদুকর নিয়ে রাসেলের রিভিউ]
১৬ ই অক্টোবর, ২০০৯ রাত ৩:৩২
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: এভাবে হলো না, ভুলটা কোথায়? আচ্ছা, অন্যভাবে চেষ্টা করে দেখি!
৭০|
১৬ ই অক্টোবর, ২০০৯ রাত ৩:৫৩
দন্ডিত বলেছেন: "লিংক" শব্দটার পর পরে থার্ড ব্র্যাকেট দিয়ে ফেলেছেন । হবে "|"। থার্ড ব্র্যাকেট শুরুতে আর শেষ এ হবে ।
(থার্ড ব্র্যাকেট)লিন্ক|ওয়েব এড্রেস|বাংলা টাইটেল(থার্ড ব্র্যাকেট)
১৬ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:০৭
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: কিবোর্ডে তো আমি "|" খুঁজেই পাচ্ছি না! এইটা কি!?!
৭১|
১৬ ই অক্টোবর, ২০০৯ রাত ৩:৫৯
দন্ডিত বলেছেন: আসলে এটাই শুনতে চেয়েছিলাম। উপন্যাসটা আমার কাছে বেশ অভিনব মনে হয়েছিল। বিশেষ করে গল্পের ঘটনার স্বল্পতার ব্যাপারটা। তবে আমার আরও কিছু জিজ্ঞাসা আছে। আমি সময় করে আপনাকে কমেন্টে দিয়ে যাব।
অট: ইসস যদি জীবনবাবু,সুধীন দত্ত, বুদ্ধদেব, তারাশঙ্কর, মানিক, বিঞ্চু দে, শামসুর রাহমান, এরাও ব্লগ লিখতেন!!
এটলিস্ট সুধীন দত্তের কাছে "উটপাখি" আর "যযাতির" ব্যাখ্যা শুনতে চাইতাম । যতবারই পড়ি মনে হয় নতুন কিছু আবিস্কার করলাম যা বুঝি নাই। কোমল নারীর মত আমার কাছ থেকে সব রহস্য লুকিয়ে রাখে কবিতা দুইটি।
১৬ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:১২
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: সময়-সুযোগ করে জিজ্ঞাসাগুলো জানিয়ে গেলে সুখিবোধ করবো...
অট: "উটপাখি" আর "যযাতি" নিয়ে লিখে ফেলুন না তুহিন, আমরা একটু 'কোমল নারীর মত আমার কাছ থেকে সব রহস্য লুকিয়ে রাখা' কবিতাদুটোর ব্যাপারে আপনার অনুভূতির সঙ্গে পরিচিত হই...]
৭২|
১৬ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:১১
মুক্ত বয়ান বলেছেন: কবিতা সোজাসুজি প্রিয়তে।
এক্টা রিকুয়েস্ট আছে। "বিনয় মজুমদারের" কোন কবিতা কি এরকম অর্থবোধক করে পোস্টানো যায়??
১৬ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:১৫
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: 'রিকুয়েস্ট' বিবেচনাধীন রইলো। ![]()
'ভালোবাসা দিতে পারি, তোমরা কি গ্রহণে সক্ষম'-- চলবে?
৭৩|
১৬ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:১৮
মুক্ত বয়ান বলেছেন: একদম মোক্ষম জায়গায় ছুড়ির খোঁচাটা দিছেন ভাইয়া।
![]()
১৬ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:২০
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: হা হা হা... মনে থাকবে মুক্ত, জীবুদা বিষয়ক শামীমের রিকুয়েস্টা নিয়া ভাবতেছি.. ওইটা শেষ হোক...
৭৪|
১৬ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:১৯
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: @ছন্নছাড়া, কমেন্টটা রাখতে চাইছিলাম, আমার দামটা একটু বাড়তো আর্কি! আপনার রিকুয়েস্টে মুইছা দিলাম! দাম বাড়ানোর সুযোগ থেইকা বঞ্চিত করার জন্য আপ্নেরে সহস্রকুটি মাইনাচ!
![]()
৭৫|
১৬ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:২২
হাসান মাহবুব বলেছেন: ব্যাকস্পেসের বামপাশে যে কি টা আছে, ওটায় শিফট ধরে চাপ দিলে | পাবেন।
আর ওটা ম্যানুয়ালি না করলেও হবে। মন্তব্যের ঘরে বাম থেকে পাচ নম্বরে পাবেন লিংক বিবরণ ট্যাব। ওটায় ক্লিক করুন।
ওপরের টাইটেলের ঘরে আপনার পছন্দমত যা খুশী লেখুন,
যেমন এই পোস্টের জন্যে করতে চাইলে , 'অশ্রুপাত শেষ হলে নষ্ট করো আঁখি' লিখুন, অন্য কিছুও লিখতে পারেন।
নীচে URL এর ঘরে আপনার এই লেখাটির লিংক কপি করে পেস্ট করুন।
তারপরে ইনসার্ট দিলেই চলে আসবে ![]()
১৮ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:০০
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: আরেকবার চেষ্টা করা যাক--অন্ধ জাদুকর নিয়ে রাসেলের রিভিউ
১৮ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:০১
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: হইছে! বিকল্প খোঁজার আগে শেষ চেষ্টা করে দেখা ভালো! ![]()
৭৬|
১৬ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:২৬
কঁাকন বলেছেন: দন্ডিত বলেছেন: "লিংক" শব্দটার পর পরে থার্ড ব্র্যাকেট দিয়ে ফেলেছেন । হবে "|"। থার্ড ব্র্যাকেট শুরুতে আর শেষ এ হবে ।
(থার্ড ব্র্যাকেট)লিন্ক|ওয়েব এড্রেস|বাংলা টাইটেল(থার্ড ব্র্যাকেট)
১৬ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:০৭
লেখক বলেছেন: কিবোর্ডে তো আমি "|" খুঁজেই পাচ্ছি না! এইটা কি!?!
আপনি কী বোর্ডের ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেট-}- এর পাশের কীটা শিফট সহযোগে চাপুন পেয়ে যাবেন -| এটা
১৮ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:০৪
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: থ্যাংকস, টিউটর মিস!
[আমরা শিক্ষয়ত্রীদের ডাকতাম 'আপা' নইলে 'ম্যাডাম', আজকালকার পোলাপান ডাকে 'মিস'। আমিও তাই ডাকলাম।] ![]()
৭৭|
১৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ৭:৫৫
সোহায়লা রিদওয়ান বলেছেন: DU পদার্থবিজ্ঞান ?
১৮ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৫৪
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: ওখানকার ছাত্র ছিলাম, শিক্ষক অন্য জায়গার।
এত ব্যক্তিগত তথ্য দিয়ে কি করবেন? ![]()
৭৮|
১৭ ই অক্টোবর, ২০০৯ রাত ২:১৬
দন্ডিত বলেছেন: নতুন পোস্ট দেন, এই পোস্ট দেয়ার পর ব্রহ্মপুত্রে কত স্রোত গড়িয়ে গেছে
। আপনি কিন্তু মাসে দুইটার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
১৮ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৩৯
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: মাসে দুইটা? এই প্রতিশ্রুতি আবার কবে দিলাম?!?
একটার প্রতিশ্রুতি ছিলো মনে হয়! ![]()
আপ্নেরে যে একটা অনুরোধ করলাম (কবিতা বিষয়ক লেখার জন্য), সেই ব্যাপারে তো কিছু কইলেন না!! ![]()
৭৯|
১৮ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:০১
ভাঙ্গন বলেছেন: আমাকে পোড়াও।'
১৮ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:০৮
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: নিজেই পোড়েন! ![]()
৮০|
১৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:১৫
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: হা হা হা!
বস, না রাখাই ভালো। আপনি তো আর পণ্য নহেন যে দামের ট্যাগ লাগিয়ে ঘুরবেন। বরং অমূল্য জিনিশের গায়ে দাম না লেখা থাকলেই সুবিধা, যেমন ইচ্ছে হাঁকানো যায়! ![]()
====
মূল কথা যেটা বলতে চাইছিলাম তা হলো আমি আসলেই অনেকের লেখার পাতায় ঘুর ঘুর করি না। কয়েকজনের পাতায় করি। যাঁদের লেখা আমাকে নিজের সীমা এবং সীমাবদ্ধতা সম্বন্ধে সচেতন করে তোলে, এবং আমার প্রায়ই ইচ্ছা হয় এই নিজস্বতার সীমাটাকে ভাঙি। সেই লেখকদের আপনি একজন।
====
জীবনানন্দের মৃত্যুবার্ষিকীতে ব্লগে একটা লেখা দিবো ভাবছি।
২০ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১:৩৬
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: 'অমূল্য জিনিশ' 'ইচ্ছে মতো দাম হাঁকানো যায়'-- এইসব মিষ্টি মিষ্টি কথায় মন ভরবে না! দাম বাড়ানোর সুযোগ হাতছাড়া হওয়ার দুঃখ আমার এখনো যায়নি!
------
জীবুদার মৃত্যুবার্ষিকীতে আমারও একটা লেখা দেয়ার ইচ্ছে ছিলো! বাসার নেট টা খুব ঝামেলা করছে, ঢুকতে পারছি না! আমি তো সাধারণত রাতে পোস্ট দিই, দিনে অনেক ঝামেলায় থাকি বলে পোস্ট দেয়ার মতো সময় বের করতে পারি না। লেখাটা বোধহয় তাই সহসা দেয়া হবে না! ![]()
৮১|
১৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:২৮
সোহায়লা রিদওয়ান বলেছেন: স্যরি ভাইয়া , ব্যাক্তিগত তথ্য জানার জন্য ! জাস্ট এটা বলতে চেয়েছিলাম , রাব্বানী স্যার ব্লগে লিখছেন ... যদিও প্রথম পাতায় এক্সেস পাননি। ডিপার্ট্মেন্টের আর কাউকে ব্লগে পাইনি , আপনাকে পেয়ে মনে হলো জানাই।
আবারো আন্তরিক ভাবে দুঃখিত তথ্য জানতে চাওয়ার জন্য। আপনি আমার মন্তব্যটা মুছে দিয়েন!
২০ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১:৩০
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: হা হা হা সোহায়লা, আপনি তো আগেই বললে পারতেন যে, আপনিও একই ডিপার্টমেন্টের শিক্ষার্থী! ব্যক্তিগত তথ্য বিনিময় তো চলে কোনো-না-কোনো পরিচয়ের সূত্র ধরেই, তাই না? নইলে কেমন যেন অস্বস্তি হয়, যদি না বুঝতে পারা যায়-- কেন এইসব প্রশ্ন করা হচ্ছে!
আমি ছাড়াও এখানে ফিজিক্স ডিপার্টমেন্টের প্রাক্তন ছাত্র আরো অনেকে আছেন। তারিন ভাই (মুরতাজা তারিন) আমার একবছরের সিনিয়র, আহসান জামান আমার বন্ধু (ব্যাচমেট), রাসেল(...) আমার জুনিয়র। আরো কেউ কেউ থাকতে পারে, এই মুহূর্তে মনে আসছে না। আপনি কোন ব্যাচের? (ব্যক্তিগত তথ্য জানতে চাইলাম, হা হা হা)।
কিছু মনে করিনি, তবে ব্যাপারটা আগেই পরিষ্কার করলে একটু বেশিই গপ্প-সপ্প করা যেত! ![]()
৮২|
১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:০৩
একরামুল হক শামীম বলেছেন: সোহায়লা আপু মাইন্ড করলো মনে হয় ![]()
আহমাদ মোস্তফা কামাল ভাইতো মজা করে বলছে ![]()
২০ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১:৩১
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: না, মাইন্ড করেনি। সোহায়লা আমার ডিপার্টমেন্টের মেয়ে তো, মাইন্ড করবে কেন? ![]()
৮৩|
২০ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৪৪
সোহায়লা রিদওয়ান বলেছেন: @ শামীম , সেটাই ... মাইন্ড করার তো প্রশ্নই আসেনা ! সিনিওর ভাইয়া উনি...... অভদ্রতা হলো কিনা ভেবে খানিকটা ভয় ... এবং লজ্জিত ছিলাম!
ভাইয়া , ধন্যবাদ অনেক অনেক, । আমি বেশ জুনিওর.. এইতো মাস্টার্স এর ক্লাস শুরু করলাম , থিওরেটিক্যাল ডিপার্টমেন্টে , আরশাদ স্যার আর ভুইয়া স্যার ফ্যাকাল্টি।
রাব্বানী স্যার এর কথা বলতে চেয়েছিলাম, এটা ওনার ব্লগের লিঙ্ক
স্যার এর ব্লগ
আমি তেমন কাউকে চিনিনা ব্লগে সেভাবে , যার কারনে জানা নেই আমাদের ডিপার্টমেন্ট কারা , আপনাকে চিনলামতো ও এই সেদিন... :-)
ভালো থেকেন ভাইয়া
০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:১৫
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: দুঃখিত সোহায়লা, দেরি হলো বলে। আমি আবার বিরতিতে যেতে বাধ্য হয়েছিলাম।
স্যারের ব্লগ দেখলাম। কতোদিন আগ্রহ ধরে রাখতে পারেন, দেখা যাক!
আপনার জন্য শুভেচ্ছা।
৮৪|
২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ১:৪২
একরামুল হক শামীম বলেছেন:
![]()
০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:১৮
আহমাদ মোস্তফা কামাল বলেছেন:
![]()
৮৫|
২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ২:০০
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: উনার নামই শুধু শক্তি না লেখাগুলোও! অসাধারন
০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:২২
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: ঠিক তাই!
৮৬|
২৩ শে অক্টোবর, ২০০৯ ভোর ৪:৪৮
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: সময় করে একটু দেখবেন এখানে ।
০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৪৬
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: দেখলাম, তবে অনেক দেরি করে! ![]()
৮৭|
২৮ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:২৮
শফিউল আলম ইমন বলেছেন: ভাইয়া কই হারাইলেন? 'মোস্তফা ভাই ফিরে আসুন' ব্যানার নিয়ে মিছিলে নামার আগে ফিইরা আসেন।![]()
০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৪৯
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: ব্যানার আর মিছিলের জন্য এতদিন অপেক্ষা করলাম, লাভ হৈল না দেখে নিজেই ফিরা আসলাম! ![]()
৮৮|
০৩ রা নভেম্বর, ২০০৯ রাত ১:১৪
অদ্ভুত শূন্যতা বলেছেন: আমার আত্মহত্যা
১০ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:০০
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: কি এটা?
৮৯|
১২ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:১৫
ডলুপূত্র বলেছেন: কামাল ভাই, কেমন আছেন?
একটি নিজের বইয়ের বিজ্ঞাপন
Click This Link
৯০|
১৫ ই নভেম্বর, ২০০৯ ভোর ৪:৪৮
অগ্নিকন্যা বলেছেন: চমৎকার লিখেছেন। আমি অভিভুত ...............।
৯১|
২৫ শে নভেম্বর, ২০০৯ রাত ৩:৩৪
শিখা অনির্বাণ বলেছেন: ভাই আপনি ইরাম সেরা কেন? ![]()
৯২|
২৫ শে নভেম্বর, ২০০৯ ভোর ৫:৪২
ফজলে এলাহি বলেছেন: ভাল লাগলো.........................
৯৩|
০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১:১৭
রাগ ইমন বলেছেন: "আমার সারা দেহ খেয়ো গো মাটি" গানটার কথা মনে পড়ে গেলো ।
আমাদের মানবিক টান ও স্থিতি , আকুতি ও অভয় , সবই মনে হয় মৃত্যুকে ঘিরে , তাই না?
আরেকটা কথা মাথায় গেঁথে থাকে সব সময়, " মরে গেলে তোমরা শুধু একজনকে হারাবে, আর আমি হারাবো আমার প্রিয় সবাইকে, সব কিছুকে " ।
ওহে বান্ধব ,
আমাকে মরতে দিও মাঘের কোন পূর্ণিমায়।
নিতান্ত ঝিঁঝিঁর জীবন;
আত্ম ও আত্মজকেন্দ্রিক যাপন যার
তারও সাধ হতে পারে সম্প্রদানের!
আজন্ম অক্ষমতাকে আলগা রেখে
আমাকে পুড়িয়ে দিও বিধর্মী আগুনে,
উলঙ্গ শিশুদের গায়ে রাত মিশে গেলে
আমিও পোড়া চোখে তৃপ্তি নিয়ে যেতে চাই।
বান্ধব, পাখনার সংঘর্ষ শেষে ,
আমাকে পুড়িয়ে দিও মাঘের কোন পূর্নিমায় !
শক্তির কবিতা পড়ে নিজেরও সাধ হলো শেষ ইচ্ছেটুক লিখে রেখে যেতে।
৯৪|
১৩ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৪১
নুশেরা বলেছেন: প্রিয় কামাল ভাই,
আমি যেখানে থাকি সেখানকার সময় অনুযায়ী ১৪ তারিখ হয়ে গেছে। কাজেই আপনাকে জন্মদিনের শুভেচ্ছা
(এক সুযোগে শুভেচ্ছাবার্তার দীর্ঘ মিছিলে সবার আগে হাজির হতে পারলাম
)। আপনি দীর্ঘায়ু হোন, আপনার লেখাগুলো চিরজীবি হোক।
৯৫|
১৩ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৪৬
শাওন৩৫০৪ বলেছেন: আপনাকে আমিও শুভ জন্মদিন দিলাম....
নুশেরা আপুরে খুঁজতে আসছিলাম....![]()
৯৬|
১৩ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:১০
সাদা কালো এবং ধূসর বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা
৯৭|
১৩ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৪৬
সাইফুর বলেছেন: শুভ জন্মদিন ভাইয়া ![]()
প্রথম হবার ইচ্ছা ছিলো। এসে দেখি অনেকেই শুভেচ্ছা জানিয়ে গেছে ![]()
অনেক ভালো আর আনন্দে থাকুন
শুভকামনা
৯৮|
১৩ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৫৫
সাইফুর বলেছেন: আমার প্রিয় কাছিমটার পক্ষ থেকেও শুভেচ্ছা ![]()
৯৯|
১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:১৬
একরামুল হক শামীম বলেছেন: শুভ জন্মদিন কামাল ভাই। ![]()
১০০|
১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:২৫
তারার হাসি বলেছেন:
জন্মদিনের শুভেচ্ছা জানাই।
১০১|
১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:২৭
ফারহান দাউদ বলেছেন: শুভ জন্মদিন।
১০২|
১৪ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৩০
kisuna বলেছেন: শুভ জন্মদিন![]()
১০৩|
১৪ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৫৪
জেরী বলেছেন: শুভ জন্মদিন আহমাদ মোস্তফা কামাল ভাইকে
১০৪|
১৪ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:১৯
সহেলী বলেছেন: আবারো বলছি দ্বিধাহীন , ব্লগের আলো ঝলমল রূপ ছড়ানোর জন্য যারা আছেন , তাদের একজন আপনি ।
বিনয় ছাড়ুন , শুভেচ্ছা নিন জন্মদিনের এবং অনাগত সব দিনের জন্য ।
১০৫|
১৪ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:২১
মেহরাব শাহরিয়ার বলেছেন: শুভ জন্মদিন
১০৬|
১৪ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৪
হাসান মাহবুব বলেছেন: শুভ জন্মদিন স্যার।
১০৭|
১৪ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৫২
লীনা দিলরূবা বলেছেন: শুভ জন্মদিন
১০৮|
১৪ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:০৬
সব্যসাচী প্রসূন বলেছেন: শুভ জন্মদিন... শক্তির প্রতিটা কবিতাই আমার মাঝে অন্য রকম শক্তির সঞ্চার করে... কিন্তু এ কবিতাটা অন্য রকম আবেশ সৃষ্টি করল ... সুন্দর ব্যাখার জন্য ধন্যবাদ
১০৯|
১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:৩০
নির্ঝরিনী বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা।
১১০|
১৫ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:০৪
রন্টি চৌধুরী বলেছেন: শুভ জন্মদিন।
১১১|
১৮ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪০
রিমি (স. ম.) বলেছেন: খুব ভাল লাগার মত একটা লেখা।
১১২|
২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:১১
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: অনেকদিন পর ব্লগে এসেছি! এত এত শুভেচ্ছা-শুভকামনা দেখে সত্যিই অভিভূত।
সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
ভালো থাকুন সবাই, সুস্থ-সুন্দর থাকুন।
১১৩|
২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:২৩
আহসান জামান বলেছেন: কীরে তোর কোনো খবর নেই কেনো?
২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:৩৭
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: তোর ব্লগে একটা কমেন্ট করে এসেছি, দেখে নিস!
১১৪|
৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:৫৮
আকাশচুরি বলেছেন: কতো দিন পরে এলেন!
ভালো থেকেন, কামাল ভাই, সবসময়।
২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ২:২৭
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: অনেকদিন পর এসে আবার অনেকদিনের জন্য উধাও!!! নিজেকে নিয়ে নিজেই বিরক্ত। কেমন আছেন আপনি, তারিক?
১১৫|
২২ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:২৩
মোস্তাফিজ রিপন বলেছেন: কামাল ভাই, নতুন লেখা কই? বইমেলা নিয়ে খুব ব্যস্ত?
২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ২:৩১
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: বইমেলার কাজ শেষ! আসলে লিখতে ভালো লাগছে না রিপন। ক্লান্ত লাগে, ক্লান্ত লাগে...
১১৬|
২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:৫১
মোস্তাফিজ রিপন বলেছেন:
শোনো
তবু এ মৃতের গল্প; - কোনো
নারীর প্রণয়ে ব্যার্থ হয় নাই;
বিবাহিত জীবনের সাধ
কোথাও রাখে নি কোন খাদ,
সময়ের উর্ধ্বতনে উঠে এসে বধূ
মধু - আর মননের মধু
দিয়েছে জানিতে;
হাড়হাভাতের গ্লানি বেদনার শীতে
এ জীবন কোনোদিন কেঁপে ওঠে নাই;
তাই
লাশকাটা ঘরে
চিৎ হয়ে শুয়ে আছে টেবিলের ' পরে।
জানি - তবু জানি
নারীর হৃদয় - প্রেম - শিশু - গৃহ - নয় সবখানি;
অর্থ নয়, কীর্তি নয়, স্বচ্ছলতা নয় -
আরো এক বিপন্ন বিস্ময়
আমাদের অন্তর্গত রক্তের ভিতরে
খেলা করে;
আমাদের ক্লান্ত করে;
ক্লান্ত - ক্লান্ত করে;
লাশকাটা ঘরে
সেই ক্লান্তি নাই;
তাই
লাশকাটা ঘরে
চিৎ হয়ে শুয়ে আছে টেবিলের 'পরে।
তবু রোজ রাতে আমি চেয়ে দেখি, আহা,
থুরথুরে অন্ধ পেঁচা অশ্বথের ডালে বসে এসে,
চোখ পালটায়ে কয় : 'বুড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে?
চমৎকার !
ধরা যাক দু - একটা ইঁদুর এবার -'
হে প্রগাঢ় পিতামহী, আজও চমৎকার?
আমিও তোমার মতো বুড়ো হব - বুড়ি চাঁদটারে আমি করে দেব
কালীদহে বেনো জলে পার;
আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাঁড়ার।
১১৭|
২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:৫৫
মোস্তাফিজ রিপন বলেছেন: কামাল ভাই, আরো একটা...
এতটা বয়স চলে গেলো, তবু কী আশ্চর্য, আজো কী জানলাম
বনভূমি কেন এত ভিন্ন ভিন্ন বৃক্ষ তবে বনভূমি?
জল কেন এত স্বচ্ছ স্রোত নিয়ে তবে স্রোতস্বিনী?
রক্ত কেন এত রক্তপাত নিয়ে তবে স্বাধীনতা?
এতটা বয়স চলে গেলো, তবু কি আশ্চর্য, আজো কী জানলাম
বনভূমি লোকালয় থেকে কেন এত দূরে থাকে?
কিশোরীরা কেন এত উদাসীন, কেন এত নির্জনতাপ্রিয়?
আর নদী কেন গভীরতা ছাড়া ঠিক ধারামতো চলতে পারে না?
এতটা বয়স চলে গেলো, তবু কি আশ্চর্য, আজো কী জানলাম
চড়ুইয়ের ঠোঁটে কেন এত তৃষ্ণা?
খড়ের আত্নায় কেন এত অগ্নি, এতটা দহন?
গোলাপ নিজেই কেন এত কীট, এত মলিনতা নিয়ে তবুও গোলাপ?
এতটা বয়স চলে গেলো, তবু কি আশ্চর্য, আজো কী জানলাম
একটি শিশুর কেন এত নিদ্রা, এত গাঢ় ঘুম আর
তখন আমরা কেন তার মতো ঘুমুতে পারি না?
(আদিজ্ঞানঃ আবুল হাসান)
১১৮|
০২ রা জুলাই, ২০১০ বিকাল ৫:৩৭
ভোরের তারা বলেছেন: আজ প্রথম আলোর সাহিত্য পাতায় আপনার লেখা ছোট গল্পটি পড়লাম। আর আপনার লেখা বলেই পড়লাম। ভাল লাগছে বেশী এই ভেবে যে আমার প্রতিক্রীয়া আপনাকে জানাতে পারছি। প্রযুক্তি লেখক পাঠকের দূরত্ব অনেক কমিয়ে দিয়েছে। গল্পটাতে যেন আপনাকেই দেখতে পেলাম। ভাল লেগেছে খুব। ভাল থাকবেন।
১১৯|
০৩ রা জুলাই, ২০১০ সকাল ৮:৪৭
ভোরের তারা বলেছেন: এই ছবিটা আপনার জন্য। ফেস বুক থেকে সংগৃহিত। ![]()
১২০|
০৩ রা জুলাই, ২০১০ সকাল ৮:৪৮
ভোরের তারা বলেছেন: ![]()
১২১|
০৭ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:০৮
ফয়সল নোই বলেছেন: 'অশ্রুপাত শেষ হলে নষ্ট করো আঁখি'
ভাল লাগলো পড়ে কামাল ভাই।
১২২|
১৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:০০
র হাসান বলেছেন: ভালো পোষ্ট! প্লাস++++++
Travel Bangladesh information
১২৩|
১৫ ই অক্টোবর, ২০১০ রাত ১১:৪২
তায়েফ আহমাদ বলেছেন: পুরানো লেখা ঘাঁটছি, পড়ছি, ভাল লাগছে...........
১২৪|
০৪ ঠা অক্টোবর, ২০১১ রাত ১০:০০
রেজওয়ান তানিম বলেছেন: সত্যি অনেক ভাল লাগল পোস্ট আর তার আলোচনা । এ ধরণের পোস্ট সবার জন্যেই অনেক উপকারী ।
আমন্ত্রন রইল আমার ঘরে
১২৫|
১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৬
রুদ্র জাহেদ বলেছেন: প্রিয় কবির কবিতা নিয়ে সুন্দর লেখা
©somewhere in net ltd.
১|
০১ লা অক্টোবর, ২০০৯ রাত ১১:৩০
আহমাদ মোস্তফা কামাল বলেছেন:
পুরো কবিতাটি একবার একসঙ্গে পড়ে নেয়া যাক-
'ও চিরপ্রণম্য অগ্নি
আমাকে পোড়াও।
প্রথমে পোড়াও ঐ পা দুটি যা চলৎশক্তিহীন,
তারপর যে-হাতে আজ প্রেম পরিচ্ছন্নতা কিছু নেই।
এখন বাহুর ফাঁদে ফুলের বরফ,
এখন কাঁধের পরে দায়িত্বহীনতা,
ওদের পুড়িয়ে এসো জীবনের কাছে
দাঁড়াও লহমা, তারপর ধ্বংস করো
সত্যমিথ্যা রঙে-শ্বেতে স্তব্ধ জ্ঞানপীঠ।
রক্ষা করো দুটি চোখ
হয়তো তাদের
এখনো দেখার কিছু কিছু বাকি আছে।
অশ্রুপাত শেষ হলে নষ্ট করো আঁখি,
পুড়িয়ো না ফুলমালা স্তবক সুগন্ধে আলুথালু,
প্রিয় করস্পর্শ ওর গায়ে লেগে আছে।
গঙ্গাজলে ভেসে যেতে দিও ওকে মুক্ত, স্বেচ্ছাচারি...
ও চিরপ্রণম্য অগ্নি
আমাকে পোড়াও।'