| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লোকে লোকারণ্য শাহবাগ চত্বর। যুদ্ধাপরাধীদেরি ফাঁসির দাবিতে শাহবাগ প্রকম্পিত হচ্ছে লাখো মানুষের স্লোগানে। স্লোগানে ফেটে পড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা গেট আর পাবলিক লাইব্রেরির সংযোগস্থলও।
রাজাকারদের বাসস্থান গোরস্থান আর পাকিস্তান, কাদের মোল্লার ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি ছাড়া অন্য কোনো রায় নাই, বাঁশের লাঠি তৈরি করো জামায়াত-শিবির জবাই করো, রক্তে ভেজা বাংলায় রাজাকারের ঠায় নাই, রাজাকার বাংলা ছাড়, ট্যাক্সের টাকায় রাজাকার পোষা চলবে না, দাবি শুধু একটা-যুদ্ধাপরধীদের ফাঁসি চাই, যারা পোষে রাজাকার তাদের গালে জুতা মারো, এক হবো লড়াই করবো ফাঁসির দাবি আদায় করবো, জামায়ত-শিবিরের ব্যাংক বীমা শিক্ষা স্বাস্থ্য পরিবহণসহ সকল প্রতিষ্ঠান বন্ধ করতে কবে, টকশো ছেড়ে শাহবাগ আসুন, নইলে ক্ষমা নেই স্লোগানে এখন মুখর চারুকলা ও পাবলিক লাইব্রেরির সংযোগস্থল। বিকেল ৩টা থেকে চারকুলার গেটে কর্মসূচি পালন করেছে ‘শিল্পী সামজ’।
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবির অংশ হিসেবে পাবলিক লাইব্রেরি ও চারুকলার সংযোগস্থলে গান ও নাটক পরিবেশেন করছে নাট্যগোষ্ঠী ‘তীরন্দাজ’।
©somewhere in net ltd.