নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বচ্ছ হৃদয় ............

উদ্দেশ্যহীন জীবনে খুঁজি বেঁচে থাকার উদ্দেশ্য...........।।

কুয়াশা রাত্রি

কুয়াশা রাত্রি › বিস্তারিত পোস্টঃ

তত্ত্ব কথাঃ ব্যবসায় শিক্ষা পাঠ

১৫ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:৪৬

মাপকাঠি আর গননা যন্ত্র হাতে নিয়ে, বাবা মায়ের আকাঙ্ক্ষিত ব্যাবসায় শিক্ষা পাঠের পথ হেটেছি আমি বহু বছর । পথ শেষে বাণিজ্যের দেখা না পেলেও, পেয়েছি কয়েক কেজি ওজনের যোগ্যতা পত্র যা প্রমাণ করে আমি সত্যি হাটা শিখেছি । বুঝিনি পথপ্রান্তে এসে নামতে হবে দৌড় প্রতিযোগিতায়। অতি যত্নে যে পাঠ গ্রহণ করেছি তার টিকিটুকুর দর্শন তো পাচ্ছিনা বরং বহুকাল আগে যাদের হাত ছেড়েছিলাম সেই গণিত আর ইংরেজির ভীড়ে নাই মামা হয়ে যাচ্ছি । প্রতিশোধের বশীভূত হয়ে গণিত বাবাজি দাড়িয়ে আছেন হাতে ছড়ী নিয়ে আর ইংরেজি বাবাজি তাতে তেল মেখেই যাচ্ছেন ।
প্রিয় ডেভিড আর প্রিয় ক্রেডিট কে এত মিস করছি যে চোখের জলে একটি নদী হয়ে গেছে । এখন সেই নদীর পাড়ে বসে গান গাই-
এই কূলে আমি আর ওই কূলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়.........।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.