নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বচ্ছ হৃদয় ............

উদ্দেশ্যহীন জীবনে খুঁজি বেঁচে থাকার উদ্দেশ্য...........।।

কুয়াশা রাত্রি

কুয়াশা রাত্রি › বিস্তারিত পোস্টঃ

মানব জীবন..........

১৬ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:২৭

আমি প্রশ্ন করি জীবনের কাছে কে তুমি?
উত্তরে পাই, মাতৃগর্ভে সৃষ্টি বিশ্বে পায় স্থান
তার উদ্দেশ্য সন্ধান, সুখ নাহয় অভিলাষ।
বাস্তবতার অনলে হয় শুধু অস্তিত্ব দাহ,
জীবন তখন সেথা টিকে থাকার নাম।

সুখ সেটা কী? উত্তরঃ বাবা-মায়ের স্নেহ,
অচেনা আগুন্তকের চোখে শুধু তোমারি ছবি
যার দৃষ্টিতে তোমারি ভালবাসার অনুভূতি,
বৃদ্ধ বয়সে কাঁধে সন্তানের হাতের পরশ।
সে সুখের স্বপ্ন অন্বেষণ হল জীবন।

স্বপ্ন কী? স্বপ্ন, প্রতিটি কষ্টের মাতৃগর্ভ,
অবাস্তব পরিভাষা, জাগায় প্রত্যাশা আকাঙ্ক্ষা,
দেখায় প্রলোভন জীবনের অর্থ বেঁচে থাকা।
সে ধাঁধায় জন্ম হয় এক কষ্টের মহাকাব্য,
অজানার পথে চলে অদৃষ্টের সন্ধান।

কষ্ট কি সেটা? এক সংজ্ঞাবিহীন যন্ত্রণা,
স্বপ্ন ভাঙার কান্না, হারায় সুখ প্রাপ্তির আশা
কষ্টের আবর্তনে রচে বেদনার মায়াজাল।
অগোচরে রচিত হয় নিরাশার ছায়াপথ,
জীবন মানে তখন অদেখা পরিণাম।।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৩৬

সুমন কর বলেছেন: কবিতা মোটামুটি লাগল !

হ্যাপি ব্লগিং........ !:#P !:#P

২| ১৭ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:০৮

তুষার কাব্য বলেছেন: ভালো লেগেছে.....ব্লগ এ স্বাগতম...

৩| ১৭ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩১

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লিখেছেন :)

অনেক শুভকামনা :)

৪| ১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:০৯

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা । :)

৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:১৯

খায়রুল আহসান বলেছেন: এক সংজ্ঞাবিহীন যন্ত্রণার নাম কষ্ট! খুব সুন্দর লিখেছেন। +

মাত্র দুটো শব্দে কি সুন্দর করে নিজের পরিচিতি তুলে ধরেছেন! +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.