| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনিকেত বৈরাগী তূর্য্য
মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।

স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, একাত্তর কখনো অন্য কোনো ইতিহাসের সঙ্গে মিলবে না।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম ও স্বাধীনতা যুদ্ধই দেশের সবচেয়ে গৌরবজনক অর্জন।
বিষয়টা খুব ভালো লাগল। বোঝা গেল একাত্তর আসলেই তাদের হাতে মূল্যায়িত হচ্ছ! অথচ আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় জামায়াতের সাথে মিলে এমন কোনো কথা নেই বিএনপি বলেনি। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের কথা বললে ‘চেতনা ব্যবসা’ বলে টিটকারি মেরেছে বিএনপির লোকজন। অথচ মুক্তিযুদ্ধ বাংলাদেশপন্থি সবার।
বক্তব্যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের স্বাধীনতা রক্ষা, একদলীয় শাসন থেকে উত্তরণ এবং পঞ্চম সংশোধনীর মাধ্যমে গণতন্ত্রের ভিত্তি পুনর্গঠনে তার ভূমিকা রয়েছে।
ভূমিকা আছে বৈকি! পঁচাত্তর পরবর্তীতে স্বাধীনতাবিরোধীদের রাজনীতি করার সুযোগ করে দিয়ে তিনি গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন, পরবর্তীতে খালেদা জিয়াও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন। সম্পত্তি ভাগাভাগি হলে যেমন ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হয়, এখন তেমনই হচ্ছে। দু’জনার দু’টি পথ দু’দিকে গেছে বেঁকে। আওয়ামী লীগের পতন না হলে হয়তো একই ধারায় থাকত।
গত ১৬ বছর শুনে এলাম আওয়ামী লীগ ইতিহাস বিকৃত করেছে, যার যা প্রাপ্য তা দেয়নি। আর এখন সত্যি ইতিহাস জানতে পারছি যে জিয়া ছিলেন মুক্তিযুদ্ধের প্রধান পুরুষ! অথচ জিয়া ছিলেন আর সব সেক্টর কমান্ডারের মতোই একজন সেক্টর কমান্ডার। কর্নেল তাহের বা খালেদ মোশাররফের অবদান তার চেয়ে কোনো অংশে কম নয়। মুক্তিবাহিনীর প্রধান ওসমানীর ধারকাছেও তার স্থান হওয়ার কথা না, অথচ তার নাম উচ্চারিত হচ্ছে শেখ মুজিবুর রহমানের নামের সাথে। হায় সেলুকাস! বিচিত্র এ দেশ!
ইতিহাসে যার যা প্রাপ্য, তাকে তাই দিতে হবে। একজনকে বাতিল করে দিলে বরং নিজেই খারিজ হওয়ার সম্ভাবনা থাকে। এ উপলব্ধি না হওয়া পর্যন্ত কোনো রাজনৈতিক দলই বেশিদূর এগোতে পারবে না। বিএনপির পেজে গিয়ে দেখুন জিয়াকে প্রথম রাষ্ট্রপতি বা স্বাধীনতার ঘোষক বলায় হা হা’র ঝড় বয়ে গেছে। লোকজন তো বুঝে কার অবদান কতটুকু, সবাই তো মূর্খ না; সুবিধার জন্য কেউ কেউ চুপ করে থাকলেও সবার মুখ তো বন্ধ করা যাবে না।
২৭ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২৯
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ঠিক আছে?
©somewhere in net ltd.
১|
২৭ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:০৮
সৈয়দ কুতুব বলেছেন: পড়লাম।