নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনিয়ম আহসান

আজ ধানের ক্ষেতে রোদ উঠেছে, লুকোচুরি খেলারে ভাই, লুকোচুরি খেলা।

অনিয়ম আহসান › বিস্তারিত পোস্টঃ

তন্দ্রা তাড়াতে ব্যাস্ত

২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫২



মহা কাজের ভীড়ে নিষ্কর্ম যুবক

তন্দ্রা তাড়াতে ভীষণ ব্যাস্ত।

চারকোণা মনিটরে যাবতীয় রাজনীতির অঘটনা

রিডিং পড়ার মগ্নতায় ভাবে

বেতনটা পেলে ধার শোধাবো

আর শিউলি ফুলের মালা কিনে

ছুটি কাটাবো একজনের সাথে একটা দিন।



শ’খানেক মানুষের মাঝে নিঃসঙ্গতার

রুটিনে কাটে পাঁচ ছয় ঘন্টা।

যখন কাজ থাকে, ভালো থাকে জগৎ

যেন ঠিকই সূর্য উঠছে ডুবছে প্রতিদিন।

না হয় থমকে দাড়ায় পদ্মার ঢেউ,

প্রতিটি ফোটা শূন্যে বিশ্রাম করে,

বিষিয়ে উঠে রঙ বদলে হয় তিক্ত।



দোটানা মনের দর কষাকষি আর ভাল্লাগেনা,

যুদ্ধ জয়ের বাসনা কেবল মরিচিকা হয়ে

সিন্ধু পাড়ে দাঁত উঁচিয়ে অট্ট হাসে।

ভাবতে অবাক লাগে ! সব্বারই কি

এই আদলে চলছে দিন বা চলবে ?

নাকি “নিঃস্বঙ্গ লোক পশু বা দেবতা”

এই কাতারে কেবল ক’জন মানুষ ?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.