| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যতো জন্ম, ততো মৃত্যু...
এইতো নিয়ম বাঁধা...
দেখ তাকিয়ে, পারবি বুঝতে
মাথাগুলো সব গাধা।
তাইতো এ দেশ রয় পিছিয়ে
যায় না কোমর বাঁধা।
গাধাগুলো আবার দারুন পাজি
জানে অনেক কারসাজি
ইচ্ছেমতো নাচায় মানুষ,
বোকাগুলোর তবু হয়নাকো হুষ।
একই মিথ্যে বলে বার বার,
ভালোই চলে ওদের কারবার
বোকাগুলো বোকাই থাকে
স্বপ্ন তুলে সিঁকোয় রাখে
মাঝখানে কিছু দালাল
নিজের স্বার্থ করে হালাল
ঘুঘু আসে, ঘুঘু যায়
স্বপ্ন পরে ফাঁস গলায়
বীর শহীদের রক্তের ঋণ
শোধ কি আর হবে কোনোদিন ???
©somewhere in net ltd.