| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১) আচ্ছা, মনে করি আমি প্রেম করে বিয়ে করেছি। প্রেমের এই বিয়ের আগে আমি আরেকটি মেয়েকে বিয়ে করতে চাইতাম। সেই মেয়ে আমার রেজাল্ট খারাপ বলে আমাকে পাত্তা দেয়নি এবং gre করে আমেরিকায় উচ্চশিক্ষিত হতে গিয়েছে।উচ্চশিক্ষিত হয়ে এসে সে দেখলো আমি আরেজনকে ভালোবেসে বিয়ে করে সংসার শুরু করেছি।এটা সে জানতে পারল এয়ারপোর্টে নেমে যেখান থেকে সে দেখেছে আমি আমার বউকে বাইকে বসিয়ে মার্কেটে যাচ্ছি। এ দৃশ্য দেখে মেয়ে তার নিজের বাসায় না গিয়ে আমার বাসায় এসে উঠল এবং যৌথ ফেমিলিতে আমার বাপ, মা, বোন তাকে বউয়ের আদরে আমার বেড রুমে ঢুকতে দিল।
বলি, এটা কি সম্ভব? কেন নয়, যদি হয় সেইটা হিন্দি সিরিয়াল!
২) মার্কেট থেকে আমি আর আমার বউ আসার সাথে সাথে সেই মেয়ে জামসু জামসু বলে আমার বুকে ঝাঁপিয়ে পড়ল এবং আমার বউ ও ঘরের অন্যান্য সবার সামনে আমার ঘাড়ে হাত দিয়ে নাকে নাক লাগিয়ে মিনতি করতে লাগল
সে আমাকে ভালোবাসে আর তাই সে আমার সাথে থাকবে। শুধু তাই নয় সবার সামনে এরকম ছিনালগিরি করার সময় আস্তে আস্তে সে আমার শার্টের বোতাম খুলে বুকের লোমে হাত বুলাতে লাগল।
বলি, এটা কি সম্ভব?কেন নয়, যদি হয় সেটা হিন্দি সিরিয়াল?
৩) আমার বড় ভাবি অটিস্টিক। আমার বড় ভাই যার চেহারা নায়কের মত এবং পেশায় প্রকৌশলী পড়াতো সেই অটিস্টিক মেয়েটিকে, যাকে ভালো লেগে যাওয়ায় তাকে সে আমার ভাবি বানায়। আমার অটিস্টিক ভাবি খুব ভাল। এত ছিনালগিরি সহ্য না হওয়ায় সে আমার প্রাক্তন প্রেমিকার ব্যাগ সোজা গেইটের বাইরে ফেলে দেয়। আমার প্রাক্তন প্রেমিকা চলে যেতে উদ্যত হয়। আমার বউ পিছন থেকে তাকে "দিদি" ডেকে থামায় এবং নিজে তার ব্যাগ বহন করে ঘরে ঢুকায়।
বলি এটা কি সম্ভব?কেন নয়, যদি সেটা হয় হিন্দি সিরিয়াল!
৪)আমার বউকে আমার প্রাক্তন প্রেমিকা আমার সামনেই অশিক্ষিত রূপ জ্ঞান করে। আমার বিয়ে করা বউ এসময় মাথা নিচু করে ছল ছল চোখে কান্না করে।
বলি, এটা কি সম্ভব? কেন নয়?যদি সেটা হয় হিন্দি সিরিয়াল?
৫) একদিন সকালে ওয়াশরূম থেকে বের হয়ে দেখি আমার বিছানায় আমার প্রাক্তন প্রেমিকা শুয়ে আছে। আমার বউকে সে রূম থেকে বের করে দিয়েছে। দরজার ওপাশে দাড়িয়ে থাকা আমার বউকে লক্ষ্য করে আমার সামনে সে বলছে--আজ রাতে আমি আর জামশেদ এই বিছানায় ঘুমাবো। মাথা নীচু করে আমার বউ জানালো যে তার কোন আপত্তি নেই!
বলি, এটা কি সম্ভব?কেন নয়?যদি সেটা হয় হিন্দি সিরিয়াল!
৬) পুরা সময় ব্যাপী আমি ছিলাম বোকচোদ ও বোবা।
বলি এটা কি সম্ভব? কেন নয় যদি সেটা হয় হিন্দি সিরিয়াল!
-------------আল্লাহরে ঠাডার মাইরা আমার ঘরের টিভি নষ্ট কইরা দাও। নয়তো স্টার জলসার জলনুপুর সিরিয়ালের স্ক্রিপ্ট রাইটারের মাথার পাইলস ভালো কইরা দাও।আমি আর সহ্য করতে পারতেছি না।
২|
১০ ই নভেম্বর, ২০১৩ রাত ২:২৬
অপ্রতিম জামশেদ বলেছেন: বেকার ভাই, দোয়া কইরেন, কাল সকালে যেন টিভি নষ্ট দেখতে পাই।
৩|
১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৩
মোঃ শিবলী সাদিক বলেছেন: ভাই আপনের সাথে সহমত। তবে জল নূপুর হিন্দি সিরিয়াল না, বাংলা সিরিয়াল।
৪|
১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
অপ্রতিম জামশেদ বলেছেন: ধন্যবাদ সাদিক ভাই। বেখেয়ালে ইন্ডিয়ান শব্দের স্থলে হিন্দি বসিয়ে দিয়েছি। :p
©somewhere in net ltd.
১|
১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৫২
বেকার সব ০০৭ বলেছেন: আল্লাহরে ঠাডার মাইরা অপ্রতিম জামশেদ ভাইয়ের ঘরের টিভি নষ্ট কইরা দাও। নয়তো স্টার জলসা,জি বাংলা জলনুপুর সিরিয়ালের স্ক্রিপ্ট রাইটারের মাথার পাইলস ভালো কইরা দাও