নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপ্রতিম জামশেদ

অপ্রতিম জামশেদ › বিস্তারিত পোস্টঃ

যে কারণে আমি বাসায় টিভি দেখতে বিচারপতিদের মত বিব্রতবোধ করি

১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০১

সাধারণত বাসায় যখন টিভি দেখি তখন:



1) একা একা টিভি দেখলে কোন অন্তরঙ্গ মূহুর্তের দৃশ্য আসে না।



2) যখন অন্তরঙ্গ মূহুর্তের দৃশ্য আসে টিভিতে তখন হঠাৎ সেখানে আব্বা বা আম্মার কেউ একজন এসে হাজির হয়।



3) সবসময় রিমোট কাজ করলেও অজানা কারণে সে সময় রিমোট কাজ করেনা।



4) যদি রিমোট কাজ করে তবে রেন্ডম যে চ্যানেলটা দেয়া হোক না কেন দেখা যায় সেখানেও অন্তরঙ্গ দৃশ্যের চিত্রায়ন।



5) তো এই বিব্রত মূহুর্ত গুলোতে কত নাম্বারে খেলার চ্যানেল সেটা মনে পড়ে না।



6) যদি মনে পড়ে যায় আর খেলার চ্যানেল দিই, দেখা যায় সেখানে মেয়েদের বিচ ভলিবল বা রেসলিং দেখাচ্ছে।



7) আর যদি কোন ভাবে চ্যানেল ঘুরায় আর তাতে বিজ্ঞাপন চলে তবে দেখা যায় সে বিজ্ঞাপন হয় স্যানিটারি ন্যাপকিন,হেয়ার রিমুভার অথবা বডি স্প্রের

সুড়সুড়ি মার্কা বিজ্ঞাপন।



—— এই বার বাড়ি এসে তাই ম্যানুয়ালি 1,11 আর 111 নাম্বার চ্যানেলে বিটিভি সেট করেছি।লে বাবা, কিছু হলেই রিমোটে 1 টিপবো। তাড়াহুড়া করে টিপতে গিয়ে 1 এর জায়গায় 11 বা 111 টিপে দিলেও সমস্যা নেই, বিটিভিই আসবে।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

পথহারা নাবিক বলেছেন: হাহাহাহা!! কঠিন সত্য!!

২| ১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

অপ্রতিম জামশেদ বলেছেন: ধন্যবাদ হে পথহারা ভাই ।

৩| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৫২

নীল আকাশ আর তারা বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ হাসতেই আছি। মাথা ঘুরতেছে।

৪| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২৩

অপ্রতিম জামশেদ বলেছেন: ধন্যবাদ নীল আকাশ আর তারা।

৫| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩০

শান্তির দেবদূত বলেছেন: বিশাল সমস্যা ভাই :(
কালকে আব্বু আম্মু আর পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে একটা নাটক দেখছি এমন সময় হঠাৎ করে আবির্ভাব হয় "আমি ধন্য হয়েছি ওগো ধন্য,আসল পুরুষ" :( কেমন লাগে বলেন!

৬| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৮

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: একদম আমার লগে মিল্যা গেছে ভাই । আবেগে কাইন্দা দিছি :'(

৭| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৪

অপ্রতিম জামশেদ বলেছেন: শান্তির দেবদূত ও মাননীয় মন্ত্রী উভয়কেই ধন্যবাদ।

৮| ১০ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৬:০১

মশিকুর বলেছেন:
হা হা হা...=p~ =p~ =p~

বিটিভি দেখুন ঠিকঠাক থাকুন, সুস্থ থাকুন (রাজনৈতিক দৃষ্টিকোন থেকে:))

৯| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২০

মোঃ আনারুল ইসলাম বলেছেন: বিটিভি দেখুন অশ্লীল থেকে দূরে থাকুন ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.