নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য অপ্রিয় হলেও বলতে চাই

অপ্রিয়

অপ্রিয়

অপ্রিয় › বিস্তারিত পোস্টঃ

ব্রাক ব্যাংকের ডুয়াল কারন্সি ক্রেডিট কার্ডের সুবিধা অসুবিধা কি?

১৫ ই মার্চ, ২০১২ বিকাল ৩:৪৮

মুলত বিদেশ ভ্রমনের জন্য ডুয়াল কারন্সি ক্রেডিট কার্ড করতে চাই। জানতে চাই, ব্রাক ব্যাংকের ডুয়াল কারন্সি ক্রেডিট কার্ডের সুবিধা অসুবিধা কি?



১. বিদেশে ভিসা কার্ড হিসাবে ব্যবহারে কোন সমস্যা হয় কি?

২. ডলার/ইউরো কনভার্সন কি রেটে করা হয়?

৩. ইনটারেস্ট ফ্রী সময় আছে কি না?

৪. এফ সি ইন্টারেস্ট কত পার্সেন্ট কাটে?

৫. দেশে টাকায় ইন্টারেস্ট কত পার্সেন্ট কাটে?

৬. ইনকাম ট্যাক্স/সরকারী নজরদারী বাড়ে কি না?

৭. বাৎসরিক চার্জ কত?

৮. আর কোন ডিমেরিটস?

মন্তব্য ১৯ টি রেটিং +০/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১২ বিকাল ৪:০৭

মৃগয়া বলেছেন: ডুয়াল কারেন্সি গোল্ড কার্ড বাৎসরিক ২৫০০/= । বছরে ১৮ বার ট্রানজেকশান করলে বাৎসরিক চার্জ মওকুফ হবে। প্লাটিনাম কার্ডের চার্জ ৫০০০/= । নো মওকুফ।

৫০ দিন ইন্টারেস্ট ফ্রী সুবিধা। কাউন্ট শুরু হবে স্টেটমেন্ট দেওয়ার দিন থেকে।

দেশে ইন্টারেস্ট ১.৫০ বর্তমানে । আগে ছিলো ১.২৫ । আবার শুনলাম ডেইলি ০.২৫ । আমি কনফিউজড।

মেইন ডিমেরিটস হলো অনলাইন পারচেজ শুধুমাত্র এডুকেশন পারপাজে করা যাবে। কেউ অন্য পারপাজে ইউজ করে থাকলে দয়া করে টেকনিক জানান।

অন্যগুলার উত্তর জানার জন্য আমিও অপেক্ষায় থাকলাম।

১৫ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:০৯

অপ্রিয় বলেছেন: মুলত বিদেশ ভ্রমনের জন্য করতে চাই, অনলাইন পারচেজ না করা গেলে কিছু করার নাই। ধন্যবাদ।

২| ১৫ ই মার্চ, ২০১২ বিকাল ৪:১৮

জাহুমুজামা বলেছেন: gallery te boslam...jante mon chay

৩| ১৫ ই মার্চ, ২০১২ বিকাল ৪:২৭

লিফো বলেছেন: জাতি জানবার চায়।

৪| ১৫ ই মার্চ, ২০১২ বিকাল ৪:৩৩

রশিক রশীদ বলেছেন: বিষয়টা জানা দরকার ।

৫| ১৫ ই মার্চ, ২০১২ বিকাল ৪:৫৩

সাইফুল ইসলাম রুবেল বলেছেন: call me @ 01926619353. i m working @ EBL. i can offer u better than brac bank. ₯ plz don't treat this as marketing. i m reading blog from mobile so it is difficult for me to inform u through typing. just call me.

১৫ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:১১

অপ্রিয় বলেছেন: Please reply when you can in the Blog, it will help many. Don't want to make private phone calls about this, sorry.

৬| ১৫ ই মার্চ, ২০১২ বিকাল ৪:৫৫

রাসেল আরেফিন বলেছেন: মৃগয়া -র উত্তর গুলো ঠিক আছে। তবে ইন্টারেস্ট রেট ৩০%। প্রতি হাজারে প্রতিদিন প্রায় ৮৩ পয়সা করে ইন্টারেস্ট হবে।
বাংলাদেশের ইস্যু করা কোন ক্রেডিট কার্ড দিয়ে ইন্টারনেটে লেনদেন করা যায় না। তবে লোকাল পেমেন্ট গেটওয়ের আওতাধীন সাইট গুলো থেকে কেনাকাটা করা যায়।

এডুকেশনের জন্য লিমিটেড ওয়েতে ইন্টারনেটে লেনদেন করা যায়। এক্ষেত্রে আগে থেকে কিোন সাইটে কত টাকা কবে লেনদেন করা হবে তা ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে জানিয়ে অনুমোদন নিতে হয়।

আর বিদেশে অনেক মার্চেন্টই নন-চিপ ক্রেডিট কার্ড একসেপ্ট করতে চায় না। আর বাংলাদেশে কোন ভিসা কার্ডেই চিপ বসানো নেই। তবে ডিবিবিএল এবং ব্রাক ব্যাংকের মাস্টার কার্ডে চিপ বসানো আছে।
আমি তাই আমার ভিসা কার্ড বদলে মাস্টার কার্ড নিয়েছি। গত ডিসেম্বরে লন্ডন আর প্যারিসে গিয়ে কার্ডে চিপ না থাকায় সমস্যায় পড়েছিলাম।

আর, আপনার যদি ইন্টারনেট ট্রানজেকশনই প্রধানত করতে হয়, তাহলে RFCD ডলার একাউন্ট খুলে তার বিপরীতে ক্রেডিট বা ডেবিট কার্ড নিয়ে কোন ঝামেলা ছাড়াই পৃথিবীর যেকোন সাইটে লেনদেন করতে পারবেন। আমি এভাবেই বিভিন্ন এয়ারলাইন্সের টিকেট অনলাইনে কিনি।

আর দেশের ক্রেডিট কার্ড নিয়ে পূর্ণাঙ্গ েকটি পোস্ট দিব সামনের সপ্তাহে। চোখ রাখেন। আশাকরি সব তথ্যই পাবেন।

তার আগে এইটা একটু পড়ে নেন-
ব্রাক ব্যাংক কে যেভাবে থাপ্পর মেরে টাকা ফেরত নিলাম...

১৫ টাকায় EBL এর প্লাটিনাম ক্রেডিট কার্ড.. কারও লাগলে হাত তোলেন..

১৫ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:১৮

অপ্রিয় বলেছেন: ইন্টারেস্ট সমস্যা না (টাকা না থাকলে খরচ করতে চাই না)। বিদেশ ভ্রমনে সুবিধাটাই আমার দরকার। চীপ কার্ড না হলে নেব না। RFCD একাউন্ট খোলার এলিজিবিলিটি বলেন।

ভাল করেছেন টাকা ফেরত নিয়ে - পশ্চিম বাংলায় এক ভদ্রলোক ১ টাকার জন্য পোস্ট অফিসের বিরুদ্ধে ৩০ বছর কেস লড়ে জিতেছিল। এরকম না হলে সমাজ নিয়মতান্ত্রীক হয় না।

৭| ১৫ ই মার্চ, ২০১২ বিকাল ৫:২০

শফিউল আলম চৌধূরী বলেছেন: দেখি কে কি বলে!

৮| ১৫ ই মার্চ, ২০১২ বিকাল ৫:৫৬

রিমন ঢাকা বলেছেন: RFCD একাউন্ট খুলে কেমনে?

৯| ১৫ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:২০

মহেশখালী বলেছেন: Self management ভাল হলে ব্যবহার করতে অথবা ভুলে যান।

Brac bank এর Service এর বড সমস্যা হল, এদের customer service। এরা সবসময় customer কে ভুল প্রমাণের চেষ্টায় থাকে এবং অভিজ্গতার ঘাটতি ব্যপক লক্ষনীয়, priority basis service নাই, নানাবিধ চার্জ প্রচুর।

Brac Credit Card Chage

১. বিদেশে ভিসা কার্ড-এ problem হওয়ার পর কেউ সহযোগিতা পেয়েছেন কিনা জানাবেন!!!রাসেল আরেফিন ভাই এর কথা সত্য, চিপ ছাডা কার্ড বেশির ভাগ যায়গায় নিতে চাই না।
আপনি ঢাকা এর বাইরে থেকে আবেদন করলে ৫ মাস + বসে থাকুন এবং পেলেও উনাদের সেবা কেন্দ্র এর নাম্বার এ ফোন করতেই থাকুন
২. ডলার/ইউরো কনভার্সন উনাদের রেটে-ই করবে যেহেতু রেট আর BB কন্ট্রোল করে না।
৩. ইনটারেস্ট ফ্রী মোট ৪০ দিন পাবেন নগদ (শুধু কার্ড চেক) ও ক্রয়ের উপর। আর ATM থেকে টাকা তুললেই ত কাহিনি।
৪. এফ সি ইন্টারেস্ট - recent জানা নাই।
৫. বর্তমানে ইন্টারেস্ট দেশে ইন্টারেস্ট ১.৫০
৬. সেলস টেক্স, এক্সেস লিমিট চার্জ, ইন্টারেস্ট চার্জ অনেক কিছুই কার্ড নেওয়ার আগে বলা হবে না। ধরা খেয়ে শিখবেন এবং একেক জন অফিসার একেক ধরনের কথা বলবে।

....... এখন-ত নতুন নিয়ম, বাইরে যাওয়ার আগে Declare করে যেতে হবে, নয়ত উনারা বাধ্য নন!!!! আর আপনি দূর্বল মন এর মানুষ হলে Card Surrender এর আগে একজন Doctor নিয়ে যাবেন!!!!


আবার ও বলছি ভাই Self management ভাল না হলে ভুলে যান......

১০| ১৫ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:২৭

িনদাল বলেছেন: রাসেল আরেফিন বলেছেন: বাংলাদেশের ইস্যু করা কোন ক্রেডিট কার্ড দিয়ে ইন্টারনেটে লেনদেন করা যায় না।

সিটি ব্যাংকের আমেরিকান এক্সপ্রেস কার্ড দিয়েও কি যায় না ?

১১| ১৫ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৩০

রাসেল আরেফিন বলেছেন: হুম। ক্রেডিট কার্ড ম্যানেজমেন্ট ঠিকমত করতে না পারলে খবর আছে! ব্যাংক আপনার রক্ত বেচে হলেও টাকা আদায় করে ছাড়বে।

RFCD একাউন্ট খোলার জন্য আপনাকে প্রথমে বিদেশ ভ্রমণ করতে হবে। এরপর, বিদেশ থেকে ফেরার ৬ মাসের মধ্যে প্রমাণ সহ (পাসপোর্টে এরাইভাল সিল) আপনি এই একাউন্ট খুলতে পারবেন। এক্ষেত্রে আপনাকে বিদেশ থেকে ফেরার সময় দেশে আনা ডলার দিয়ে একাউন্ট খুলতে হবে। আর প্রতিবার কেবল বিদেশ থেকে ফেরার পরই প্রমাণ দেখিয়ে একাউন্টে ডলার ডিপোজিট করতে পারবেন। এটা একটা বড় সমস্যা।

১২| ১৫ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৩৩

রাসেল আরেফিন বলেছেন: @ িনদাল বলেছেন: রাসেল আরেফিন বলেছেন: বাংলাদেশের ইস্যু করা কোন ক্রেডিট কার্ড দিয়ে ইন্টারনেটে লেনদেন করা যায় না। সিটি ব্যাংকের আমেরিকান এক্সপ্রেস কার্ড দিয়েও কি যায় না ?

না যায় না। এমন কি সিটি ব্যাংকের আমেরিকান এক্সপ্রেস কার্ড দিয়ে লোকাল পেমেন্ট গেটওয়ে ব্যবহারও করা যায় না। এই কার্ড কেবল মাত্র হাতে গোনা কয়েকটা লোকাল মার্চেন্টে ব্যবহার করা যায়। এটার ব্যবহার সীমা খুবই লিমিটেড।

১৩| ১৫ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৪০

চিন্তুক বাঙালী বলেছেন: RFCD একাউন্ট খুলে কেমনে?

১৪| ১৫ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৪৫

মৃগয়া বলেছেন: আজিব এক প্রবলেমে আছি রে ভাই। কয় যুগ পেছনে আছি আল্লাহ মালুম। গুটিকয়েক দুর্নীতিবাজদের (ডলার পাচারকারী) জন্য আমরা ইন্টারনেটে কোন লেনদেন করতে পারিনা।

আমার বিজনেসের জন্য অনলাইন পেমেন্ট খুবই জরুরি।

@রাসেল আরেফিন ভাই, আপনি কোন সমাধান দিতে পারেন?

১৫| ১৫ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৫২

রাসেল আরেফিন বলেছেন: @মৃগয়া, বাংলাদেশ থেকে নির্বিঘ্নে অনলাইন পেমেন্ট করার একমাত্র সমাধান হচ্ছে FC (ফরেন কারেন্সি) একাউন্টের বিপরীতে পাওয়া ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করা। FC (ফরেন কারেন্সি) একাউন্ট ৩ রকমের হয়। বাংলাদেশের নাগরিক, যারা দেশেই বসবাস করেন তাদের জন্য শুধুমাত্র RFCD। তবে আপনি যদি ডলারে বেতন পান কোন প্রতিষ্ঠান থেকে তাহলেও FC একাউন্ট খুলতে পারবেন।

আর আপনি যদি পারেন বিদেশের কোন ব্যাংকে একাউন্ট খোলেন তাহলে কেল্লা ফতে।

১৬| ১৫ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:৫৭

মৃগয়া বলেছেন: ভাই বিদেশের কোন ব্যাংকে একাউন্ট খোলার সিস্টেম কি? সিঙ্গাপুরে কোন একাউন্ট করতে পারলে তো খুবই ভালো হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.