| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরাফাত নাবিদ
মাঝে মাঝে আমার মনে হয়, আমি কোনো বড় ধরণের ভুল করেছি।। আমি এটা উপলব্ধি করতে পারি, কিন্তু এটা ভাষায় প্রকাশ করার মত নয়।। যদি কারো এমন অনুভুতি হয়ে থাকে, অথবা এরকম অভিজ্ঞতা থাকে, তাহলে সে এই ব্যাপারটা খুব ভালোভাবে বুঝতে সক্ষম হবে।। অন্যথায় , কেউই এর ধারের কাছে আসতে পারবে না ।।
ইদানিং দেখতেছি সবাই আমার সাথে ব্যাপক আকারে মজা নিতেছে,
তো নিতে থাকো মজার পাত্র হয়েছি এখন মজা তো নিবাই, ![]()
অফিস থেকে বাসায় ফিরছি, বাসার উদ্দেশ্যে রিক্সায় উঠলাম,
রিক্সায় উঠার পর মামাও দেখতেছি আমার লগে মজা নিতেছে,
কিছু বলতে পারলাম না, শুধু একান দিয়ে ঢুকিয়ে ও কান দিয়ে বের
করে দিলাম...আবার বলে কি মামা এসব কিন্তু মজা না, সিরিয়াসলি কইতাছি,
কি কথা বলছে সেটা নাই বা বললাম, শুধু এটুকু বলি ভিকারুণনিসার সামনে দিয়ে আসতেছিলাম,
এরপর বুঝে নিন কি বলতে পারে মামা,.....![]()
হঠাত বৃষ্টি.......... :o
ওমা বৃষ্টিও কি মজা নিতেছে, না আজকের বৃষ্টিটা মজা নেয় নি,
বৃষ্টিটা না ভুলে থাকার মত কিছু স্মৃতি মনে করিয়ে দিল,
একটা দীর্ঘশ্বাস ছেড়ে স্মৃতিটাকে উড়িয়ে দিলাম,
কষ্ট আর পেতে চাই না, বৃষ্টির ফোটাগুলো গিলে খেলাম,
এতক্ষণ রিক্সার হুঠ ওঠানো ছিল, এবার হুঠটা নামিয়ে দিলাম,
ভালোই লাগলো, কিন্তু ভেতরে ভেতরে একটু একটু খারাপও লাগলো,
যদি কবি হতাম, তাহলে সেই খারাপ লাগাটাকে গুছিয়ে লিখতে পারতাম,
যাই হোক সবাই যখন মজা নেওয়াতে ব্যাস্ত, তো ভাবলাম আমিও একটু মজা নেই,
কিন্তু আমি মজা নেব কার কাছ থেকে, উপায় না পেয়ে রেষ্টুরেন্টের মামার সাথে
একটু মজা নিলাম আমি, একটু বললে ভুল হবে, আমার কাছে মনে হয়েছে,
আমি যথেষ্ট পরিমাণ মজা নিয়েছি,
খাবারের অর্ডার দিলাম, ভাতের সাথে কি খাবো, মামা জিজ্ঞেস করল,
হুম, এবার আসল জায়গায় এসেছে মামা,
আমার পালা এবার, ভাবলাম প্রতিদিন যা খাই তার থেকে আজ একটু ভিন্ন ধরণের খাবার খাবো,
মামাকে বললাম, মামা-প্রায় মুরগী দাও, আজ প্রায় মুরগী খাবো,
মামা কিছু না বলে চলে গেলেন,
ভাবলাম মামা হয়ত বুঝে ফেলেছেন, মজা আর নেওয়া হল না, কিন্তু না..
দেখলাম মামা আবার ফিরে এলেন আর আমার দিকে তাকিয়ে আছেন,
সিওর, উনি আবার আমার কাছ থেকে শুনতে এসেছেন কি খাবো,
তো আমি আবারো বললাম, প্রায় মুরগী দিন, প্রায় মুরগী খাবো আজকে...
দেখলাম মামার মুখে চিন্তার ছাপ-প্রায় মুরগী এটা আবার কি,... :/
মামার মুখ দিয়ে কিছু বের হচ্ছে না....
শুধু দুজনের দিকে তাকিয়ে আছে, কি খাবো এটা শোনার জন্যে
এদিকে সাদ্দাম মামার এরকম অবস্থা দেখে মিট মিট করে হাসতেছে,
হাসি দেখে মনে হলো, শালায় নিজেও শরম পাইছে....প্রায় মুরগী আবার কি..
এবার আমার মনে হচ্ছে আমি অন্তত একজনের কাছ থেকে হলেও মজা নিয়েছি..
একটু একটু ভালো লাগলো, তো আবার মামাকে বললাম, প্রায় মুরগী নিয়ে আসুন...
দেখি মামা আমাদের সামনে দাড়িয়ে আছেন, কিছু বলছেন না...
একটা মিষ্টি করে মুচকি হাসি দিয়ে বললাম, মামা..ঘোড়ার ডিম আছে... >
মামা হয়ত ভয় পেয়েছেন..তাই কিছু বললেন না...
অথবা আমার উপর হয়ত রেগেও থাকতে পারেন
এরকম মজা নেওয়া দেখে, ব্যাপারটা পরিষ্কার করে তাই মামাকে বললাম,
আরে মামা ডিম নিয়ে আসো, ওটাই প্রায় মুরগী,
ডিমটা রান্না না করলে তো এটা থেকে মুরগীর বাচ্চাও হতে পারত,
তারপর একটা পূর্নাঙ্গ মুরগী, সে হিসেবে এটাকে আমি প্রায় মুরগীও বলে থাকি মাঝে মাঝে..
ভ্যাবাচেকার মত একটা হাসি দিয়ে ...মামা প্রায় মুরগী নিয়ে আসলেন...
![]()
আর আমিও প্রায় মুরগী দিয়ে আমার মজা নেওয়া শেষ করে দিলাম..... B| ![]()
হায়রে, প্রায় মুরগী....... 3![]()
©somewhere in net ltd.