| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শেহজাদ আমান
একজন সাংবাদিক, একটিভিস্ট ও সৃষ্টিশীল লেখক। আমার লেখা ভালো লাগলে ফেসবুক প্রোফাইলের সাথে যুক্ত হতে পারেন। প্রোফাইল লিংকঃ https://www.facebook.com/shuvo.shokti/
লেখক মহিউদ্দিন মোহাম্মদের এইসব কথার সাথে একটু দ্বিমত আছে। কারণটা বলছি..
২০১৯ থেকে আমার যে বিপুল সংখ্যক নারীদের সাথে সুন্দর, নির্ভেজাল ও পরিচ্ছন্ন বন্ধুত্ব হয়েছে, এর ৬০%-ই হচ্ছে জেন জি নারী বা মেয়ে। অর্থাৎ, গত ৭ বছরে আমার যদি গোটা পঞ্চাশেক নারী বন্ধু হয়ে থাকে, তবে এর ভিতর ৩০ জনই জেন জি নারী! এই জেন জি নারী বন্ধুদের বেশিরভাগকেই আমি অত্যন্ত সুন্দর ও উদার মানসিকতার মেয়ে হিসেবেই পেয়েছি। দর্শনদারী বা কোয়ালিটিতেও ওরা বেশ উল্লেখযোগ্য। হয়তো আমার বন্ধু বেছে নেবার চয়েজ ভালো, বা আমার বন্ধুত্ব করার দক্ষতার কারণে ভালোই বেশি পেয়েছি...তাই, এদের মধ্যে ভালো মানুষই বেশি পেয়েছি।
তবে, এটা ঠিক যে জেন জি-দের বন্ধু হিসেবে থেকে হোক, বা ওভারঅল পর্যবেক্ষণ থেকেই হোক, এটা বুঝেছি যে এদের গভীরতা কম, এরা অনেক বেশি রিঅ্যাকশনিস্ট, মানে বোঝে কম, বলে বেশি, ধুমধাম বা উড়াধূড়া কাজ করে বেশি।
তবে, সেইক্ষেত্রে মুদ্রার উল্টোপিঠ দেখলে আমাদের সিনিয়ার জেনারেশনের চেহারাই দেখতে পাই...আমি মনে করি, আমরা সিনিয়ার জেনারেশনরা ওদের জন্য এমন এক পরিবেশ বা সমাজ তৈরি করতে পারিনি, এমনভাবে ওদের গাইডলাইন দিতে পারিনি, যার কারণে ওরা আরো সুন্দর, বুঝবান ও গভীরতা সম্পন্ন হবে। আবার, সিনিয়ার জেনারেশন, মানে মিলেনিয়ালদের মধ্যে অনেক খ*ল চরিত্রের, চামবাজ, ভ/ণ্ড মানুষ আছে, যারা কিনা এই জেন জিদের ভুলভাবে পরিচালিত করে বা তাদের দ্বারা এই জেন জিরা মিসইউজের স্বীকার হয়।
আমাকে যদি তেমন সুযোগ ও আর্থিক সামর্থ্য দেওয়া হতো, আমি জেন জি, জেন আলফাদের নিয়ে অনেক ভালোভাবে কাজ করে এই অবস্থা থেকে ওদের উত্তরণ অনেকটাই ঘটাতে পারতাম বলে বিশ্বাস করি। ইয়েস, আমি জেন -জিদের বিপুল সংখ্যকের যেমন বন্ধু, তেমনি অল্প কিছু জেন আলফার সাথে বন্ধুত্বের সুযোগও আমার হয়েছে...!
কিন্তু, তেমন সুযোগ ও আর্থিক সক্ষমতা দিয়ে আমাকে কি সেইক্ষেত্রে কাজে লাগানোর কথা ক্ষমতাবান ও বিত্তশালী লোকেরা কখনো ভাববেন?? তাদের সেটা ভাবাও কঠিন, আর জেন জিকে তাদের সিনিয়ার জেনারেশন তাই এভাবেই কঠোর সমালোচনা করে যাবেন...যেমন আমার এই পোস্টটিও নিশ্চিতভাবেই খুব বেশি মূল্যায়িত হবে না...!
২২ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০২
শেহজাদ আমান বলেছেন: বলেছেন: হা হা! ![]()
এখানে বিশ্ববিদ্যালয় পড়ুয়া যে মেয়েটির কথা বলছেন, সেও আমার জেন জি বন্ধু বলা যায়, যাকে আমি অত্যন্ত স্নেহ করি!
যদিও ওর পলিটিক্যাল আদর্শকে মোটেও এনডোর্স করি না। সে ডানপন্থী, আমি মধ্যপন্থী গণতান্ত্রিক, বাংলাদেশপন্থী!
২|
২২ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৮
অধীতি বলেছেন: মূলত হচ্ছে আধুনিক প্রযুক্তির দিক দিয়ে অগ্রজদের পিছিয়ে থাকার কারনে ওরা সমাজ ব্যবস্থাকে বুড়ো আঙ্গুল দেখাতে পেরেছে। কিন্তু সমস্যাটা হচ্ছে ওরা নিজেদের সংস্কৃতিকে বুঝতে পারার আগেই ভিন্ন সংস্কৃতির দিকে মোহিত হয়ে পড়েছে। ফলে আমাদের কাঠামোকে ওরা পছন্দ করছেনা। দূরের ঘাস সবুজ; এরকম মোহে পড়ে আছে।
২২ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৫৫
শেহজাদ আমান বলেছেন: হ্যাঁ, ওদের যেমন ব্যর্থতা আছে, তেমনি আমাদের মতো ওদের অগ্রজদেরও এক্ষেত্রে ব্যর্থতা আছে। আমরা ওদের জন্য ভালো একটা বাংলাদেশ, সুন্দর সুস্থ একটা বাংলাদেশ বানাতে পারিনি। ওদেরকে গাইডও করতে পারিনি একদমই!
৩|
২২ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:০৫
সৈয়দ কুতুব বলেছেন: যার কথা লিখেছেন তিনি নিজেই গুজববাজ । ভুয়া তথ্য ছড়ান ।
৪|
২২ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৮
নিমো বলেছেন: অধীতি বলেছেন: মূলত হচ্ছে আধুনিক প্রযুক্তির দিক দিয়ে অগ্রজদের পিছিয়ে থাকার কারনে ওরা সমাজ ব্যবস্থাকে বুড়ো আঙ্গুল দেখাতে পেরেছে।
হা!হা!বর্তমানের সব আধুনিক প্রযুক্তি অগ্রজরাই বানিয়েছে, তারা পিছিয়ে আছে। কী সব লিখেন? গালাগালি করা উয়া মুয়া বলা আর রেলস্টেশনে ভাঙচুরের নাম যদি হয় বুড়ো আঙ্গুল দেখানো তবে আপনার চেয়ে নির্বোধ আর কেউ নেই।
৫|
২২ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩৮
রাশিদুল ইসলাম লাবলু বলেছেন: জেনজিরাই সমাজের পরিবর্তন ঘটায় যারা জেনজিদের বিরুদ্ধে বলে তারা আসলে ই গুজব্বাজঅ। ঢফ্যাসিস্টের দালাল।
©somewhere in net ltd.
১|
২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: জেন জি-দের কার্যকলাপ দেখে অনেকেই বিরক্ত
তাদের নাম শুনতে চায়না ।
বিশ্ববিদ্যালয় পড়ুয়া কেউ যদি আবালের মতো আচরন
করে , কে তাকে ভালো বলবে ???