| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেই ছোট বেলা থেকে টেক্সট বই এ বছর বছর মুক্তিযুদ্ধ এর ইতিহাস পরিবর্তন এর নাটক দেখে...আমার জন্মভূমির মাটিকে স্টেজ বানিয়ে আর মানুষকে দর্শক বানিয়ে রাজনীতিবিদদের বানানো রঙ্গ নাটক দেখার শুরু।
প্রতিটা মানুষ প্রাপ্তবয়স্ক হবার সাথে সাথে নিজের রাজনৈতিক আদর্শ ঠিক করতে চেষ্টা করে।আমি ও চেষ্টা করেছি...কিন্তু ১২ বছরেও পারলাম না...হিন্দি সিরিয়াল এর হাজার হাজার পর্ব দেখেও যেমন শ্বাশুরি খারাপ না বউ খারাপ বোঝা যায় না...রাজনীতিবিদদের নাটক এর প্যাঁচে পরে আমিও ডিসিশন নিতে পারিনি।
আমার দেখা সেরা নাটক গুলো....
নাটক ১)"স্বাধীনতার সপক্ষ ও বিপক্ষ শক্তির বন্ধুত্ব"....১৯৯৬ এ আওয়ামিলীগ আর জামায়াত-শিবির এক হয়ে বিনপির বিরুদ্ধে আন্দোলোন করলো...৫ বছর ক্ষমতায় থেকে একবার এর জন্যও যুদ্ধাপরাধের বিচার এর কথা মুখেও আনলো না তারা...সুন্দর সুন্দর।
নাটক ২)''হুজুর ৪ টা ভোট দিবাইন?"....দেশের সামান্য কিছু ধর্মান্ধ মানুষ এর ভোট ছাড়া ক্ষমতায় যেতে পারবে না...এই ভয়ে কাপড় নষ্ট হওয়ার আগেই...রাজাকার-আলবদর(জাতীয় সংসদে প্রাপ্ত সর্বচ্চ আসন ১৭!!) এর সাথে দোস্তি পাতালো...জাতীয়তাবাদী(!!!কেমনে) নামধারী বিনপি...রাজনৈতিক অঙ্গনে ভিত্তি দৃঢ় হলো রাজাকারদের...সুন্দর সুন্দর!!
নাটক ৩)"খাইছি তোরে
...দুষ্টু ছেলে..
.।"....সেরা প্রহসন নাটক....দুর্নীতির চরম জবাব তরুণ প্রজন্ম দিল ভোট এর মাধ্যমে...একমাত্র বিকল্প আওয়ামীলীগ বিশাল বিজয় নিয়ে জাতির কান্ডারি...ঘোষণা এলো....যুদ্ধাপরাধ এর বিচার হবে...জানা ছিলো এ হলো বিনপির সাথে দোস্তি পাতানোর শাস্তি...তাতে কি জাতির ইতিহাস শেষ পর্যন্ত কলঙ্কমুক্ত হবে তাতেই আমরা খুশি।
...নাট্যকার মনেমনে আমাদের উচ্ছ্বাস দেখে হাসছিল নিশ্চয়...বেকুব পাবলিক!!!...।
সিরিয়াল এ কোনো অভিনেতা আর অভিনয় না করতে পারলে...ক্যান্সার,হুপিংকাশি বা ঠেলাগাড়ির নিচে ফেলে পরিচালক তাকে বাদ দেন....বাচ্চু রাজাকার...পলাতক..জামায়াত রাজনীতিতে সক্রিয় নয় বর্তমানে....দে ফাঁসি.সুন্দর সুন্দর!!...সবাই খুশি।
...সবাই পরের এপিসড দেখতে বসে আছে....চরম নাটকীয়তা....প্রমাণিত গণহত্যা...১১বছরের শিশু ধর্ষণ ও হত্যার জন্য শাস্তি...দুষ্টু ছেলে এখন থেকে তোমার বাজার করে খাওয়া বন্ধ...জনগণের টাকায় আমরা তোমাকে সারাজীবন খাওয়াবো...তুমি আর দুষ্টামি করোনা!!!...সুন্দর সুন্দর।
নাট্যকার এর উদ্দেশে কিছু কথা:..
অনেক নাটক আমরা দেখেও চুপ করে থাকি....কিন্তু শহীদের রক্তে ভেজা মাটিতে...তাদের হত্যাকারী হায়েনাদের সাথে ব্যবসা করার জন্য বাংলার মানুষের আবেগ নিয়ে খেলা করলে...উচিত জবাব পেয়ে যাবেন।বাংলাদেশের মানুষ আর মার্কা দেখে ভোট দেয়না...মানুষ আজ সচেতন...চোখ খুলে দেখুন..ভয় পাবেন...আর ভুল করবেন না।
একটি নিজস্ব মত: এবার যদি এবং কেবল যদি এরশাদ আঙ্কেল আওয়ামীলীগ/বিনপি এর লেজ না ধরে নির্বাচন করেন তাহলে তাকেই ভোট দিবো। নামের সাথে বিশ্ববেহায়া থাকলেও...বিশ্ব বাটপার তো নাই...
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১০
সফটওয়্যার বলেছেন: দুষ্টু ছেলে...

পাইছি তোরে