নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

natok

সত্য এর পথে....

আরীব মাহ্‌মুদ

Dhonnobad

আরীব মাহ্‌মুদ › বিস্তারিত পোস্টঃ

বাংলার ইতিহাস রক্ষা করুন:অভিজ্ঞ ব্লগারদের দৃষ্টি আকর্ষন করছি

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৫

উইকিপিডিয়ায় রাজাকার/যুদ্ধাপরাধীদের উপরে নিবন্ধগুলো কি পড়েছেন? পড়লে চমকে যাবেন, গোলাম আযম, নিজামী, মুজাহিদকে রীতিমত ফেরেশতা মনে হবে।



যুদ্ধাপরাধীদের বিচারের জন্য শাহবাগে, ফেইসবুকে বা পৃথিবীর নানা জায়গায় আন্দোলনের পাশাপাশি আরেকটা কাজ খুব গুরুত্বপূর্ণ - এদের অপরাধের সঠিক খবরটা দুনিয়ার সবার কাছে জানানো। উইকিপিডিয়াতে জামাতী রাজাকারদেরকে ফেরেশতা বানাতে জামাত গত ৬ মাস ধরে কাজ করেছে, পেইড লেখকদেরকে অনেক টাকা দিয়ে এসব নিবন্ধ ধুয়ে মুছে সাফ করেছে, শোনা যাচ্ছে জামাত বেশ মোটা টাকায় একটি বিদেশী পাবলিক রিলেশন্স ফার্মকেও এই কাজটা দিয়েছে।



ফলটা দাড়িয়েছে তাই এমন, বাংলাদেশে যুদ্ধাপরাধের খবর শুনে কেউ যখন ইন্টারনেটএ সার্চ করে, সবার আগে পায় উইকিপিডিয়ার নিবন্ধ, যেখানে যুদ্ধাপরাধের বিচারের আদালতকে জামাতিরা বানিয়েছে "বিতর্কিত", গোলাম আযম নিজামীরা হয়েছে ষড়যন্ত্রের শিকার। বাংলাদেশী উইকিপিডিয়ানদের অনুপস্থিতির সুযোগে জামাতের এজেন্টরা প্রতিদিন পাল্টে দিচ্ছে ইতিহাস, দুনিয়ার সবার কাছে ভুয়া তথ্য দিচ্ছে।



এই ব্যাপারটা পাল্টাবে কে?



আপনি, আমি, ... আমরাই!!



নিচে এই সংক্রান্ত কয়েকটি নিবন্ধের লিংক দিলাম। এসব নিবন্ধে আজকেও জামাতের এজেন্টরা এসে তথ্যের কারসাজি করে গেছে। এগুলো রুখতে হবে। মার্জিত ভাষায়, কিন্তু রেফারেন্স দিয়ে যোগ করে দিতে হবে এসব যুদ্ধাপরাধীদের সব কুকীর্তির খবর।



(দয়া করে গালাগাল দিবেন না ওখানে, সেটা করলে সবগুলা আর্টিকেল এডিট প্রটেক্টেড করে দেয়া হবে। বরং (১) কোন নিবন্ধে কী কী ভুয়া তথ্য আছে, সেগুলা খুঁজে বের করুন, ফেইসবুকের এই স্ট্যাটাসে বা ঐ আর্টিকেলের আলোচনার পাতায় লিখে দেন, (২) কী তথ্য ঢুকাতে হবে তা চিন্তা করে দেখুন আর গুগলে একটা সার্চ দিয়ে পত্রিকার রেফারেন্সটা বের করে নিন, (৩) তার পর সেই তথ্যটা এডিট বাটনে ক্লিক করে যোগ করে দিন)।



গো-আ http://en.wikipedia.org/wiki/Ghulam_Azam

নিযামী Click This Link

মুজাহিদ http://en.wikipedia.org/wiki/Ali_Ahsan_Mujahid

কামারুজ্জামান Click This Link

কাদের মোল্লা Click This Link

বাচ্চু রাজাকার Click This Link)

সাকা Click This Link



যুদ্ধাপরাধ আদালত (এই নিবন্ধটাই সবচেয়ে বেশি ভ্যান্ডালাইজ করেছে জামাতিরা) Click This Link)



উইকিপিডিয়াতে সম্পাদনা করতে না জানলেও অন্তত এই নিবন্ধগুলাতে কী কী ভুয়া তথ্য ঢুকিয়েছে জামাতিরা, সেটা বের করুন, যারা সময় দিতে পারবেন, তারা এই ভুয়া তথ্য ঠিক করার কাজে এগিয়ে আসুন।



জামাতি রাজাকারদের পেইড এজেন্টরা টাকা চিনে, আর আমরা চিনি মুক্তিযুদ্ধের চেতনা, শহীদদের স্মৃতি, ৩০ লাখ মানুষের রক্ত। আসুন, তথ্য বিকৃতির জামাতি চেষ্টাটা রুখে দেই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.