নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এখনও আমার অবাক হওয়ার অনেক বাকি!

..টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি..

আরিফ শাহরিয়ার

ভুম!!!

আরিফ শাহরিয়ার › বিস্তারিত পোস্টঃ

সর্বকালের সর্বশ্রেষ্ঠ টেলিভিশন সিরিজ -১

১০ ই অক্টোবর, ২০১২ রাত ৮:৫৮

প্রকৃতিনির্ভর ডকুমেন্টারি বলতেই আমাদের চোখের সামনে যে দৃশ্য ভেসে আসে তা হল এক বা একাধিক ক্ষুধার্থ বাঘ কিংবা সিংহ একপাল নিরীহ হরিণের পেছনে দৌড়াচ্ছে! বাঘ তার শিকারের খুব কাছাকাছি- হরিণ প্রানপণে নিজেকে বাঁচাবার চেস্টা করে যাচ্ছে! ব্যাকগ্রাউন্ডে ঢিমে তালে বাজতে থাকা মিউজিকে হঠাৎ-ই যেন প্রাণ সঞ্চার হল! একসময় বাঘ তার শিকার ধরে ফেললো! উত্তেজনায় হয়তো মিস হল দু’একটা হার্টবিট, আর তখনই হয়তো আপনার পাশের জন হাহাকারের স্বরে বলে ওঠে “ইস!! আহারে!!”



স্যাটেলাইটের অন্যান্য জমকালো চ্যানেলগুলোর দৌরাত্ম্যে ‘ডিসকভারি’ কিংবা ‘এনিমেল প্ল্যানেট’ এর প্রতি যুবসমাজ যদিও কিছুটা অনাগ্রহী, তবু প্রকৃতির বিভিন্ন উপাদান নিয়ে নির্মিত এ ডকুমেন্টারিগুলোর একটা বিশেষ শ্রেণীর দর্শকপ্রিয়তা কিন্তু সবসময়ই আছে। আমার তো মনে হয় এ ধরণের একটা বিরাট দর্শক শ্রেণী হল রোগীরা! হাসপাতাল, ডাক্তারের চেম্বার কিংবা ডায়াগনস্টিক সেন্টারে অপেক্ষমানদের ইচ্ছায় হোক আর অনিচ্ছায়- গিলতেই হয় এসব! এখনতো আবার বাংলাতেই ডাবিং করে দেখায়! যদিও এইসব নাটুকে কায়দার ডাবিং শুনলে আমার প্রচন্ড হাসি পায়!



":হেই দেখে যাও ডেভিড, আমি কতবড় একটা সাপ ধরেছি!!! (কন্ঠে রাজ্যের বিস্ময়)

:হুম, সাপটি সত্যিই অনেক বড়!!!! (তার যেন এইমাত্র জন্ম হয়েছে- এমন একটা ভাব নিয়ে)

:আরেহ! এ সাপটাকে আমি কয়েকবছর আগেও ধরেছি বলে মনে হচ্ছে! এ হচ্ছে মেয়ে সাপ! দেখো দেখো এর লেজের দিকটা দেখো। আমি তখন মার্ক করে রেখেছিলাম। এখনো পরিষ্কার বোঝা যাচ্ছে।

:তাহলে তো এই সাপ তোমার পূর্ব পরিচিত!

:সত্যিই তাই!" :D



যাই হোক আসল কথায় আসি। হঠাৎ করেই কিছুদিন আগে আইএমডিবি ঘাটতে গিয়েই চোখ পড়লো একটা টেলিভিশন সিরিজের উপর। ৯ দশমিক ৬ রেটিং নিয়ে এখন পর্যন্ত সকল প্রকার টিভি সিরিজ কিংবা মুভি’কে পেছনে ফেলে সবার উচ্চাসনে বসে আছে “প্ল্যানেট আর্থ” (Planet Earth) নামক একটা টিভি সিরিজ!! তাই বলে ডকুমেন্টারি? তাও আবার ন্যাচার নিয়ে? কি এমন আছে এতে? সবগুলো নামিয়ে নিয়ে দেখতে বসলাম। দেখা শেষে পারলে তো আমি ১০/১০ দিয়ে দেই!!







এই “প্ল্যানেট আর্থ” বিবিসি ন্যাচারাল হিস্ট্রি ইউনিট নির্মিত ২০০৬ সালের টেলিভিশন সিরিজ। পাঁচ বছর ধরে নির্মিত এই সিরিজটি বিবিসি’র এ যাবৎ কালের সর্বাধিক ব্যয়বহুল ডকুমেন্টারি। আর হবেই বা না কেন- ডিসকভারি চ্যানেল এবং জাপান ও কানাডা’র সরকারী টেলিভিশন চ্যানেল এর যৌথ প্রযোজনায় ১৬ মিলিয়ন পাউন্ড স্টার্লিং-এ নির্মিত এই ডকুমেন্টারি পৃথিবীর প্রথম হাই ডেফিনিশান (HD) প্রকৃতি নির্ভর মুভি যা পৃথিবীবাসীর কাছে এ ধরণের ডকুমেন্টারি সম্বন্ধে ধারণাই পাল্টে দিয়েছিল। ২০০৬ সালে প্রথম বিবিসিতে সম্প্রচারের পরের বছর আমেরিকা সহ সারা পৃথিবীতে দেখানো হয় এই ডকুমেন্টারি। বিখ্যাত ধারাভাষ্যকার স্যার ডেভিড এটেনবরো ’র ধারাবর্ণনায় ডকুমেন্টারির প্রতিটি মূহুর্ত্ব সত্যিই ভীষণ উপভোগ্য এবং প্রাণবন্ত! ১১ পর্বের এই সিরিজ ক্ষণে ক্ষণে দর্শককে নিয়ে যায় এ গ্রহের কতই না না-জানার দেশে যেখানে সবাই মুগ্ধ হয়ে নতুন করে আবিষ্কার করে চেনা-অচেনা প্রানীদের! পরিচিত হয় তাদের একেবারে নিজস্ব জগতের খুঁটিনাটি দিকগুলোর সাথে। সকল মহাদেশের মোট ৬২ টি দেশের ২০৪ ভিন্ন ভিন্ন স্থানে ৭১ জন ক্যামেরা অপারেটর ২০০০ দিন ব্যয় করে এই সিরিজটি শ্যুট করেছে।





পুরো সিরিজটিকে এ বিশ্বের প্রাণীজগতের ভিন্ন ভিন্ন আবাসভূমি’র উপর ভিত্তি করে এগারো পর্বে ভাগ করা হয়েছে। প্রথম পর্বে সুমেরু থেকে কুমেরুর পুরো ভ্রমণের একটা সামগ্রিক পরিচয় তুলে ধরা হয়েছে। বাকি পর্বগুলো হল- পর্বত, স্বাদু পানি, গুহা, মরুভূমি, বরুফে বিশ্ব, সমতলভূমি, জংগল, অগভীর সমুদ্র, মৌসুমি বনাঞ্চল, গভীর মহাসমুদ্র।

পর্বগুলোর নাম শুনে মনে হতে পারে এ আর নতুন কি- সব জায়গাই তো দেখেছি বা শুনেছি! কিন্তু বিশ্বাস করুন দুঃসাহসিক এই ডকুমেন্টারি টিম আপনাকে এমন সব জায়গায় নিমিষেই নিয়ে যাবে যার কথা স্বপ্নেও ভাবেননি আগে কখনও! হা-করা মুখ নিয়ে বারবার ভাববেন, “এমন জায়গাও আছে এই পৃথিবীতে”! আর প্রাণী? পুরো সিরিজ টা দেখার পর একটা সিদ্ধান্তে আপনাকে আসতেই হবে– পৃথিবীর এমন কোনো স্থান বোধহয় নেই যেখানে প্রাণের অস্তিত্ব নেই!



এখন থেকে চিন্তা করেছি এই সিরিজ-টা নিয়ে একটা সিরিজ লিখবো। এর সেল্‌ফ এক্সপ্লেনেটরি সব পর্বগুলো নিয়ে বেশি কিছু বলার হয়তো নেই- কিন্তু প্রচন্ড আগ্রহ থেকেই ব্যপারটা শুরু করা। অনেকটা রিভিউ টাইপ হলেও প্রধান প্রধান বিষয়বস্তু নিয়ে নিজস্ব কিঞ্চিৎ জ্ঞান মিলিয়ে কিছু লেখার চেষ্টা করব। আর কারো যদি কোনো বিষয়ে কিছু বোঝার কমতি থাকে কিংবা বাড়তি কিছু জানার ইচ্ছে জাগে (হোক সেটা দূর্বোধ্য কোনো বৈজ্ঞানিক প্রক্রিয়া) তার প্রশ্নের উত্তর দিতে সর্বাত্মক চেস্টা করব। ভয় নেই- আমার লেখাপড়া অনেকটা কাছাকাছি বিষয় নিয়েই!



আগেই বলেছিলাম প্রথম পর্ব বাকিসব পর্বের চুম্বক অংশগুলো নিয়ে করা যা পুরো সিস্টেমটাকে অদ্ভুত নৈপুণ্যে এক সুঁতোয় ঘেঁথে দেয়। এতে করে যাচাই হয়ে যায় পরবর্তী পর্বগুলোর আলাদা করে বিভক্তিকরণের প্রযোজ্যতা।



...তো আসুন শুরু করা যাক!



প্রথম পর্বঃ Pole to Pole: মেরু থেকে মেরুতে (সুমেরু থেকে কুমেরু)







শূন্যের নিচে সত্তর ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা! চার মাস ধরে সূর্যের আলো নেই। প্রচন্ড তুষারপাতের হাত থেকে প্রাণ বাঁচাতে এন্টার্ক্টিকা মহাদেশের সকল প্রাণীকুল পালিয়ে গেছে অনেক আগেই। এখানে না আছে পানি, না আছে কোনো খাদ্য। বেঁচে থাকা অসম্ভব। আর এই অসম্ভবের মাঝেও পালায়নি একটি প্রজাতি। পুরুষ এমপেরর পেঙ্গুইন। শত প্রতিকূল পরিস্থিতিতেও বুকের নিচে তারা আগলে রেখেছে তাদের ভবিষ্যত সন্তানদের- তাদের মহিলা সংগীর পেড়ে যাওয়া ডিম। বেঁচে থাকার অনুপ্রেরণা ছাঁপিয়ে তাদের চোখে মুখে ভেসে ওঠে একরাশ অনিশ্চয়তা!



ওদিকে এন্টার্ক্টিকার ঠিক উলটো দিকে উত্তর মেরুতে তখন দীর্ঘ পাঁচ মাস পর প্রথম বারের মত উঁকি দিয়েছে সূর্য! প্রথম আলোর ছটায় গত পাঁচ মাস ধরে অভুক্ত থাকা মা শ্বেত ভল্লুক যখন গর্ত থেকে মাথা বের করে প্রথম বারের মত- এক পলকের জন্য মনে হয় সূর্য বুঝি দিগন্তের বদলে তার চোখেই উদিত হয়েছে! মাত্র দু’মাস আগে জন্ম নেয়া সন্তানদের পৃথিবীর সাথে পরিচয় করিয়ে দেবার এই-এ সময়! বাচ্চারা ক্ষুধার্ত। তাদের খাওয়ানোর জন্য নিজেকে খেতে হবে যে! কিন্তু সময় তেমন একটা নেই! উত্তাপে বরফ গলে যাওয়ার আগেই পেতে হবে খাদ্যের সন্ধান। এখনও হাঁটতে না শেখা বাচ্চাগুলোকে নিয়ে মা রওনা দেয় অজানার পথে।



ওদিকে এই শীতের সময় মেরু অঞ্চল থেকে ৩ মিলিয়ন ক্যারিবু (মেরু অঞ্চলের হরিণ) সর্বোচ্চ ২০০০ মাইল পথ ভ্রমণের পর অতিথী হয়ে আসে উত্তর কানাডায় তুন্দ্রা অঞ্চলে (মেরু অঞ্চলের ঠিক পরের আবাসস্থল)! প্রাণীজগতের অন্য কোনো সদস্যই এতটা পথ মাইগ্রেট করেনা।



৫০০ মাইল দক্ষিণে বরফের রাজ্যে তখন পিনপতন নিরবতা ! পৃথিবীর তিনভাগের একভাগ গাছ নিয়ে গঠিত এই কনিফারাস স্পিশিজ (সূঁচালো পাতার গাছ যেমন পাইন ইত্যাদি) এর রাজ্যকে বলা হয় তাইগা বা বোরিয়াল ফরেস্ট। এ অঞ্চল সবসময় যে বরফে আচ্ছাদিত থাকে তা নয়। বসন্ত কিংবা গ্রীষ্মে প্রাণীর কোলাহলে মুখর হয়ে ওঠে এই অঞ্চল। শীত এলেই সবাই হয় মাইগ্রেট করে দূরে চলে যাবে, অথবা গর্তে লুকাবে!



আর এদিকে তিন লক্ষ বৈকাল টিল (রাশিয়ার এক ধরণের হাঁস) সাইবেরিয়ার হাঁড় কাঁপানো শীত থেকে বাঁচার জন্য কোরিয়াতে এসে আশ্রয় নেয়। একই ঝাঁকে এই হাঁসের সমগ্র প্রজাতির উড়ে আসার দৃশ্য সত্যিই অসাধারণ!



কিন্তু এমনও কিছু অঞ্চল এই পৃথিবীতে আছে যেখানে ঋতুর বৈচিত্র্যই নেই! বিষুবীয় এই অঞ্চলগুলোতে সারাবছর সূর্য ঠিক মাথার উপর থাকে। তাই এই অঞ্চলগুলো ফুলে-ফলে ভরপুর! জীবন এখানে বৈচিত্র্যময়! এক নিউ গিনিতেই রয়েছে ৪২ প্রজাতির বার্ডস অব প্যারাডাইস। স্বর্গের পাখি!! হুম, পাখিগুলোকে দেখলেই এদের নামকরণের কারণ জানতে পারা যায়!



ওদিকে গ্রীষ্মে পেরুর উপকূল জুড়ে সাগরের নিচ থেকে ঢেউয়ের হাত ধরে আসা সাগরতলের খাদ্যের লোভে এদিকটায় পাড়ি জমায় সিল সহ অন্যান্য সামুদ্রিক প্রাণী। আর এদের লোভে আসে গ্রেট হোয়াইট শার্ক নামের হাংগর। পৃথিবীর ভয়ংকরতম এই শিকারী প্রাণীর শিকার ধরার ক্ষিপ্রতা ক্যামেরায় ধরা পড়ে ৪০ গুন স্লো করার পর।



ভারত মহাসাগরের উপর দিয়ে বয়ে যাওয়া উত্তপ্ত হাওয়া এই গ্রীষ্মে হিমালয় দর্শনে যায়। সেখানে ঠান্ডা হয়ে বায়ুমন্ডলের আরো উপরে উঠে আবারো রওনা দেয় মহাসাগর অভিমুখে! পথে আমাদের জন্য ঝরিয়ে যায় আশির্বাদের বারিধারা- মৌসুমি ঝড়! সবাই তো আর এতটা আশির্বাদপুষ্ট নয়- তাই আফ্রিকার মরু অঞ্চলে তখন পানির জন্য হাহাকার! পানির খোঁজে হাজার হাজার হাতি, জিব্রা, জংলী মোষ তখন রওনা দিয়েছে বতসোয়ানা (আফ্রিকার একটি দেশ) অকোভাংগো অঞ্চলের জলাভূমির অভিমুখে। একসময় অকোভাংগো পানিতে ভরে ওঠে আর কালাহারি মরুভূমি হয়ে ওঠে ফুলে-ফলে সুজলা সুফলা। দেখলে বিশ্বাসই হয়না এই অঞ্চলে কিছুদিন আগেও প্রাণের কোনো অস্তিত্বই ছিলনা! আর প্রাণের অস্তিত্বের সাথে সাথেই শুরু হয়ে যায় বিভিন্ন প্রজাতির মাঝে খাদ্যের জন্য প্রতিযোগীতা।



এতকিছুর পর সূর্যের সময় হল এন্টার্ক্টিকায় ফিরে যাওয়ার যেখানে গত চার মাস ধরে মৃত্যুর সাথে প্রতিনিয়ত পাঞ্জা লড়ে অপেক্ষা করছে পেঙ্গুইন পুরুষেরা। সূর্যের আগমনে তাদের ঘর আলোকিত করে ডিম ফুটে বাচ্চা বেরোয় যাদের এতদিন তারা শত প্রতিকূল পরিস্থিতির কাছ থেকে আগলে রেখেছিল! একবুক অনিশ্চয়তা আর ভয় নিয়ে কাটে তাদের দিন.....অল্প সময়ের জন্য আসা এই গ্রীষ্মে তারা তাদের বাচ্চার খাবারের ব্যবস্থা করতে পারবে কি?



প্রথম পর্ব মানে Pole to Pole ডাউনলোড করতে পারবেন এখান থেকে। ভুলগুলো ধরিয়ে দিলে কৃতজ্ঞ থাকবো।

মন্তব্য ৫৯ টি রেটিং +২১/-০

মন্তব্য (৫৯) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১২ রাত ৯:১৫

আহসান২২ বলেছেন: corom jinis korse BBC. mon kharap thakle oi gula dekhi. Thanks 4 Share(mbl cmnt).

১০ ই অক্টোবর, ২০১২ রাত ৯:১৮

আরিফ শাহরিয়ার বলেছেন: সত্যিই দারুণ।

আপনাকেও ধন্যবাদ। :)

২| ১০ ই অক্টোবর, ২০১২ রাত ৯:১৫

দূর্যোধন বলেছেন: উপভোগ্য সিরিজ,প্ল্যানেট আর্থ নিয়মিতই দেখি।তবে বঙ্গানুবাদটা বেশিরভাগ ক্ষেত্রেই বাজে হয়। :|

১০ ই অক্টোবর, ২০১২ রাত ৯:১৯

আরিফ শাহরিয়ার বলেছেন: নিয়মিত দেখায় নাকি এইটা? বাংলা অনুবাদ হয়েছে নাকি? জানতাম না তো!

আমার কাছে এসবের বাংলা অনুবাদ সবসময়ই হাস্যকর লাগে!

৩| ১০ ই অক্টোবর, ২০১২ রাত ৯:১৯

স্পেলবাইন্ডার বলেছেন: great post

১০ ই অক্টোবর, ২০১২ রাত ৯:২৩

আরিফ শাহরিয়ার বলেছেন: অসংখ্য ধন্যবাদ :)

৪| ১০ ই অক্টোবর, ২০১২ রাত ৯:৫৭

রাখালছেলে বলেছেন: আমিও ডিসকভারি চ্যানেলে বাংলা দেখি । চরম জিনিস । টাকা খরচ করলে ভাল জিনিস বের হয় । আরবার উল্টা করে বললে ভাল জিনিস করতে হলে টাকা খরচ করতে হয় ।

১০ ই অক্টোবর, ২০১২ রাত ১০:০৭

আরিফ শাহরিয়ার বলেছেন: মিথ্যা না! বঙ্গানুবাদ কি বাংলাদেশে হয় নাকি কলকাতায়? জানা আছে?

তবে....বাংলার কি দরকার!! পোলাপাইন একটু ইংরেজি শিখুক!!

৫| ১০ ই অক্টোবর, ২০১২ রাত ১০:০১

যুবায়ের বলেছেন: খুব সুন্দর একটা পোষ্ট এক নিঃশ্বাসে পড়ে ফেললাম।
অপেক্ষায় থাকলাম পরের পর্বের।

১০ ই অক্টোবর, ২০১২ রাত ১০:১৪

আরিফ শাহরিয়ার বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই।

একটু অপেক্ষা করতে হবে। এত লেখার ধৈর্য্য থাকেনা। অনেক কষ্ট করে নিজেকে ম্যানেজ করতে হয়!!! /:) |-) :-<

৬| ১০ ই অক্টোবর, ২০১২ রাত ১০:১১

পড়শী বলেছেন: দারূন পোস্ট। হাজার প্লাস। মিডিয়াফায়ার থেকে ডাউনলোড করতে পারি না। কোন অনলাইন স্ট্রিমিং লিঙ্ক আছে?

১০ ই অক্টোবর, ২০১২ রাত ১০:১৭

আরিফ শাহরিয়ার বলেছেন: উমম...খুঁজে দেখতে হবে। বাংলাদেশের জন্য মিডিয়াফায়ারে ডাউনলোড সুবিধা (রিসিউমেবল) তাই মিডিয়াফায়ারেই আপ্লোড করেছিলাম!! খুঁজে পেলে দিব লিঙ্ক।

অসংখ্য ধন্যবাদ। :)

৭| ১০ ই অক্টোবর, ২০১২ রাত ১০:১৭

এ হেলাল খান বলেছেন: এ বিষয় গুলো সব সময় আমারো ভাল লাগে।
পোষ্টে +++

১০ ই অক্টোবর, ২০১২ রাত ১০:১৮

আরিফ শাহরিয়ার বলেছেন: ধন্যবাদ :)

৮| ১০ ই অক্টোবর, ২০১২ রাত ১০:৩৪

তাসজিদ বলেছেন: অধিকাংশ পর্ব দেখা। এক কথায় অসাধারণ। বিবিসি এর সব গুল সিরিয়াল অথবা ডকুমেন্ট অসাম।

১০ ই অক্টোবর, ২০১২ রাত ১০:৩৮

আরিফ শাহরিয়ার বলেছেন: আসলেই!! বিবিসি'র ডকুমেন্টারিগুলোর ক্লাসই আলাদা!!

৯| ১০ ই অক্টোবর, ২০১২ রাত ১১:১১

বাতাসের রূপকথা বলেছেন: এই ব্লগে ভালো এবং তথ্যপূর্ণ লেখাগুলোকে রেটিং এর আওতায় এনে আলাদা পার্টিশানিং করা দরকার। কারন কিছু ছোকরা আর ফ্যাগেটদের (উদাহরন: আসিফ মহিউদ্দিন) অতিরিক্ত বাড়াবাড়িতে সু্ন্দর পোষ্টগুলো দৃষ্টির বাইরে থেকে যায়।

১০ ই অক্টোবর, ২০১২ রাত ১১:২৬

আরিফ শাহরিয়ার বলেছেন: উমমম... ভালোর পাশাপাশি খারাপ টাও না হয় থাক- তবেই তো ভালোটার ভালোত্ব বোঝা যাবে!! আর অমনটি করলে দেখবেন ফাঁকফোঁকর ঠিকই বেরিয়ে যাবে। আফটারঅল সেলিব্রেটী ব্লগার তো আর না সবাই!

পড়ার জন্য ধন্যবাদ। আশা করি বাকিগুলোও পড়বেন

১০| ১০ ই অক্টোবর, ২০১২ রাত ১১:১৬

সাকিব বাপি বলেছেন: সবগুলো পর্ব দেখেছি। এটা এক কথায় একটা মাস্টারপিস।

পোস্টে ++++

১০ ই অক্টোবর, ২০১২ রাত ১১:২৬

আরিফ শাহরিয়ার বলেছেন: ধন্যবাদ :)

১১| ১০ ই অক্টোবর, ২০১২ রাত ১১:২১

অপূর্ণ রায়হান বলেছেন: ডিসকভারি , অ্যানিম্যাল প্ল্যানেট আর ন্যাশনাল জিওগ্রাফী চ্যানেলের এক প্রকার দানবীও খাদক বলতে পারেন আমাকে :) ম্যাক্সিমাম ই দেখা । তবে বার বার দেখেও যেন মন ভরে না :)


পোষ্টে +++++++

শুভকামনা :)

১০ ই অক্টোবর, ২০১২ রাত ১১:২৭

আরিফ শাহরিয়ার বলেছেন: এটা আসলেই একটা নেশা!

অসংখ্য ধন্যবাদ :)

১২| ১০ ই অক্টোবর, ২০১২ রাত ১১:২৩

রাশেদ মোমিন বলেছেন: দারুন পোস্ট । আমি অনেকবার টরেন্ট থেকে ডাউনলড দেওয়ার ইচ্ছা করেছি কিন্তু ৪ গিগা সাইজ দেখে সাহস পাইনি ।কি আর করা আপনার দেওয়া লিঙ্ক থেকে এক পর্ব এক পর্ব করেই ডাউনলোড করি । পরের পোস্টের অপেক্ষাই রইলাম ।

১০ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৫০

আরিফ শাহরিয়ার বলেছেন: সত্য বলতে কি- টরেন্ট থেকে মূল প্রিন্ট নামালেই ভালো করবেন। 2.14 GB করে HD প্রিন্টে। আমার টা হল HDrip। একেকটা 199 MB করে। বাংলাদেশের কানেকশানকে মাথায় রেখেই এই কাজ করেছি। সামনের পর্ব থেকে ২ এপিসোড করে দেব।


ধন্যবাদ :)

১৩| ১০ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৩৬

আধারের কবি বলেছেন: Click This Link

অনেকেই ডাউনলোড করতে চাইবে। এই প্রিন্টটা ভাল। পোস্টে দিতে পারেন। রিভিউ সুপার হইসে :)

১০ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৫১

আরিফ শাহরিয়ার বলেছেন: Page not found ।

লিংক টা কি প্লিজ একটু চেক করে আবার দিবেন??


আচ্ছা পোস্টে যোগ করে দেব।


ধন্যবাদ :)

১৪| ১০ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৩৬

জাহিদুল হাসান রাফি বলেছেন: আমার কাছে পুরটাই আছে যদিও পুরাটা দেখিনি। চরম জিনিস ভাই

১০ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৫৪

আরিফ শাহরিয়ার বলেছেন: দেখে ফেলুন না! এক কাজ করুন। দেখে এসে জানান তোহ- কিছু বাদ পড়েছে কি না কিংবা সবকিছু ঠিকঠাক হচ্ছে কি না?


হুম চরম্মম!! :-B

১৫| ১০ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৩৮

অদ্ভুত স্বপ্ন বলেছেন: দারূণ পোস্ট। পোস্টে ++++

আচ্ছা, আপনার পড়াশোনার বিষয়টা কি বলা যাবে? মানে আপনি কি এনভায়রেনমেন্টাল সায়েন্স অথবা ন্যাচারাল সায়েন্স টাইপের কোনো সাবজেক্টে পড়াশোনা করেছেন বা করছেন?

একটু দরকার ছিল তাই জিজ্ঞেস করলাম।

১০ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৫৫

আরিফ শাহরিয়ার বলেছেন: ধন্যবাদ :)


কেন বলুন তোহ?? হু্ম, এনভায়রনমেন্টাল সায়েন্সে করেছি পড়ালেখা :)


১৬| ১১ ই অক্টোবর, ২০১২ রাত ১২:১৯

অদ্ভুত স্বপ্ন বলেছেন: ভাই, আমার ব্যাকগ্রাউন্ড ইঞ্জিনিয়ারিং। কিন্তু আমি ট্র্যাক চেঞ্জ করতে চাচ্ছি।

এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে আমার আগ্রহ আছে। এ ব্যাপারে আপনার সাথে একটু কথা বলতাম।


আচ্ছা আপনার ইমেইল অ্যাড্রেসটা কি দেয়া যাবে?

১১ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৩৪

আরিফ শাহরিয়ার বলেছেন: কেনো ভাই শুধু শুধু আমাদের ভাত মারতে চান!!! X( X( X(


জোকস এপার্ট- আপনার ইমেইল এড্রেস দিন। আমি যোগাযোগ করবো। :)

১৭| ১১ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৫৯

আধারের কবি বলেছেন: Click This Link
খিকজ একটা এল শর্ট পরছিল :পি

১১ ই অক্টোবর, ২০১২ রাত ১:০৮

আরিফ শাহরিয়ার বলেছেন: উঁহু, আমি এখনও পারছিনা। ব্যপারটা কি?

১৮| ১১ ই অক্টোবর, ২০১২ রাত ২:২৬

আধারের কবি বলেছেন: http://goo.gl/8wijX

:/ সামুর বাচচা লিংক নস্ট করে ফেলে

১১ ই অক্টোবর, ২০১২ সকাল ১১:৫৮

আরিফ শাহরিয়ার বলেছেন: থ্যাংকু! :)

১৯| ১১ ই অক্টোবর, ২০১২ সকাল ৯:০১

তোমোদাচি বলেছেন: অনেক ধন্যবাদ, আমার পোলা খুব পছন্দ করবে। পরের পরব গুলোর অপেক্ষায় অনুশরনে নিলাম।

১১ ই অক্টোবর, ২০১২ সকাল ১১:৫৯

আরিফ শাহরিয়ার বলেছেন: অসংখ্য ধন্যবাদ। :)

২০| ১১ ই অক্টোবর, ২০১২ সকাল ৯:৩১

চনচল বলেছেন:
এ ই সব অাার কােছ অােছ । নতুন িকছু থাকেল েশয়ার করুন

1 Earth Story 8 - BBC
2 How Earth Made Us 5 - BBC
3 The Story of Science – Power, Proof and Passion 6 - BBC
4 Ancient Voices 11 - 11 Time Life's
5 Paul Merton In China 4 - BBC
6 Paul Merton In India 5 - BBC
7 Paul Merton in Europe 6 - BBC
8 The Story of India with Michael Wood 6 - 3 BBC
9 NASA – 50 Years of Space Exploration! 9 -
10 David Copperfield – 15 Years of Great Magic 1 -
11 Around the World in 80 Days with Michael Palin 7 - 2 BBC
12 The Beauty of Maps 4 - BBC
13 Time 4 - 2 BBC
14 Around The World In 80 Faiths 8 - 8 BBC
15 Ancient Egypt 10 - 10 History
16 Magical Egypt – A Symbolist Tour 8 - 8
17 Ganges 3 - BBC
18 Ancient Discoveries 6 2 Discovery
19 Decisive Battles of the Ancient World 13 - History
20 Ancient Rome 8 8 8 Discovery
21 Warriors 9 9 9 BBC
22 638 Ways To Kill Castro 1 - History
23 Landscape Mysteries 6 - BBC
24 Engineering an Empire 14 - History
25 How it's Made 14 1 Discovery
26 History of Sex 5 History
27 Haunted 5 History
28 The Universe 1 13 1 Discovery
29 Lost of civilization 10 1 4 Time Life's
30 Around the World in 80 T 10 - BBC
31 History of the Math 4 - BBC
32 The World At War 28 - History
33 A Haunting 6 1 History
34 Bermuda triangle exposed 1 Discovery
35 Loch Ness Great Monster Mystery 1 History
36 Mysteries of Asia The Lost Temples of India 1 Discovery
37 Mysteries of Asia Jewels in the Jungle 1 Discovery
38 Ancient Aliens-1 6 2 History
39 Return of the Ghost Ship 1 1 N G
40 Ancient Aliens-2 9 1 History
41 U.F.O Hunters-1 13 1 History
42 U.F.O Hunters-2 13 History
43 U.F.O Hunters-3 11 1 History
44 Ancient World 6 BBC
45 Human plant 8 BBC
46 Days that Shook the World 9 BBC
47 Secrets of World War II 26 UKTV
48 When we left Earth The NASA Missions 6 Discovery
49 Legacy of Ancient Civilizations 6
50 How to Earth Made -1 13 History
51 The Universe 2 18 History
52 A Passage through India 3 ITV
53 Bermuda.Triangl.Beneath.the.Waves 1 BBC
54 The Universe 5 8 History
55 The Power of Myth 6 PBS

56 Through the Wormhole S01 8 SC
57 Clash Of The Gods 10 History
58 Ancient Aliens-3 10 History
59 Hubble A Look into the Universe 3 Discovery
60 Through the Wormhole S02 9 SC
61 The.Fire.Yogi 1 History
62 Bermuda Triangle Beneath the Waves 1 Discovery
63 Mystery Files S1 12 N G
64 Lost Treasures of the Ancient World 6

১১ ই অক্টোবর, ২০১২ দুপুর ১২:০৩

আরিফ শাহরিয়ার বলেছেন: ইয়ে মানে আগে আপনার বাসার ঠিকানা দেন ;) :P

আপনার লিস্টে তো প্ল্যানেট আর্থ মানে আমি যেটা নিয়ে লিখছি সেটা নেই!! B-) এক কাজ করুন না- আগে এইটা নিয়ে নিন। এরপর অন্য কয়েকটা আছে দিবো ইনশাল্লাহ।

২১| ১১ ই অক্টোবর, ২০১২ সকাল ১০:৪১

কালা মনের ধলা মানুষ বলেছেন: আরে ভাই, দারুন লেখার স্টাইল !! আর সাবজেক্ট টাও বাইছা নিসেন ফাটাফাটি !! এক নিঃশ্বাসে পড়লাম !!

প্ল্যানেট আর্থ দেখা শেষ অনেক আগেই। মাস্টার পিস।

বিশাল একটা +।
সাথে আছি।

১১ ই অক্টোবর, ২০১২ দুপুর ১২:০৬

আরিফ শাহরিয়ার বলেছেন: সাবজেক্ট ফাটাফাটি কি না জানিনা- তবে আনকমন এটা বলতে পারি। আমি অন্ততঃ কাউকে দেখিনি এই সাবজেক্টে লিখতে।


আসলেই একটা মাস্টারপিস! ডকুমেন্টারী আগে পরে তো অনেকই দেখেছি- আমি অন্ততঃ এর চেয়ে ভালো খূব একটা বেশি দেখিনি। :)


ভালো লেগেছে দেখে ভাল্লাগছে। কস্ট সার্থক!! :D

২২| ১১ ই অক্টোবর, ২০১২ সকাল ১১:২১

অন্যসময় বলেছেন: কয়েক টা পর্ব দেখেছিলাম, এখন বাকি গুলো দেখতে বসলাম, যদিও আমার লোকাল টাইম এখন ভোর ৬ টা, সারা রাত একবার ঘুমুতে পারি নি, তাই।

পোস্টে +

১১ ই অক্টোবর, ২০১২ বিকাল ৩:০৯

আরিফ শাহরিয়ার বলেছেন: ধন্যবাদ :)

২৩| ১১ ই অক্টোবর, ২০১২ দুপুর ২:৫৪

চনচল বলেছেন: ভুল হয়েছে, প্ল্যানেট আর্থ সহ অারো ২৫ টি ডকুমেন্টারি অাছে নাম অাপডেট করিনাই

১১ ই অক্টোবর, ২০১২ রাত ৯:৩৮

আরিফ শাহরিয়ার বলেছেন: :) ভালো হইছে! এইবার আপনার বাসার ঠিকানা দেন চটজলদি! ;)

২৪| ১১ ই অক্টোবর, ২০১২ রাত ৮:০২

সুখী চোর বলেছেন: আয় হায় .... চোরের ঘরে চুরি ... :(( :(( :((

কত দিন ধইরা লেখার ধান্ধা করতাছি, আর আপনে আমারে এইভাবে ...

সেরাম .....+++++ :#) :#)

১১ ই অক্টোবর, ২০১২ রাত ৯:৪০

আরিফ শাহরিয়ার বলেছেন: :D :D পৃথিবীতে অলস এবং দূর্বল কোনোটারই কোনো স্থান নাই B-)) B-)) :-< :-< :-<


অসংখ্য ধন্যবাদ :)

২৫| ১৩ ই অক্টোবর, ২০১২ রাত ৮:১২

চনচল বলেছেন: অাপনার কোনটা লাগেব। অাপনার ঠিকানাটা দিন। ঈদের ছুটিতে ডিভিডি রাইট করে পাঠিয়ে দিব। অাপনাকে এই টুকু উপকার করতে পারলে অামার ভালই লাগবে।

খুব খুব ভাল হচ্ছে । অাশা করি পুেরা সিরিজটা এই ভাবে লিখবেন।

১৪ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৫৪

আরিফ শাহরিয়ার বলেছেন: হাহাহাহা!! আচ্ছা দেব আমার ঠিকানা :)

অসংখ্য ধন্যবাদ ভাই। চেষ্টা করবো এভাবে লিখতে ইনশাল্লাহ :)

২৬| ০৩ রা নভেম্বর, ২০১২ রাত ৯:৩০

C/O D!pu... বলেছেন: বাংলাতেই ডাবিং করে দেখায়! যদিও এইসব নাটুকে কায়দার ডাবিং শুনলে আমার প্রচন্ড হাসি পায়!

হুম, হাস্যকর লাগার মতোই, কিন্তু ওটার ইংলিশ ভার্সন শুনে দেখুন, একই রকম হাস্যকর ভাবেই বলে, কিন্তু বিদেশী ভাষা হিসেবে নাটুকে কায়দাটা আমাদের চোখে ধরা পড়ে না।

পোস্টে +

০৪ ঠা নভেম্বর, ২০১২ সকাল ১০:১৩

আরিফ শাহরিয়ার বলেছেন: ওটাই ওদের কায়দা। ওদের বলার ভংগি। সমস্যার শুরু হয় যখন হুবুহু ঐ কায়দায় বাংলা বলার চেষ্টা করা হয়। আমার সমস্যা কন্টেন্টে নয়- ভঙ্গিতে। :)



ধন্যবাদ :)

২৭| ০৯ ই নভেম্বর, ২০১২ সকাল ১০:০৫

তন্ময় ফেরদৌস বলেছেন: +++++++++++++++

১২ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:০৬

আরিফ শাহরিয়ার বলেছেন: অসংখ্য ধন্যবাদ :)

২৮| ২০ শে নভেম্বর, ২০১২ সকাল ৮:৩৪

ওবায়েদুল আকবর বলেছেন: এত ভালো লেগেছে যে বলে বোঝাতে পারবনা। সোজা আপনার পিছনে রাডার ফিট করলাম। এখন আপনি যেখানে আমি সেখানে।

০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৩:১৭

আরিফ শাহরিয়ার বলেছেন: সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ক্ষমা চেয়ে নিচ্ছি পর্বগুলো খুব তাড়াতাড়ি দিতে পারছি না বলে।

২৯| ০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৩:২৮

নতুন বলেছেন: জটিল জিনিস./.. সবার দেখা উচিত

৩০| ১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৩

রয় ১৯৭৫ বলেছেন: এত টুকু বলতে চাই আপনার এই পোস্টে +++++++++++++ ছাড়া আর অন্য কিছু মনে আসবে না....।দারুন কিছু দেখা ও জানা হলো আপনার মাধ্যমে আরো এমন ভালো কিছু চাই।

৩১| ১৪ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১২

বশর সিদ্দিকী বলেছেন: চনচল বলেছেন:
এ ই সব অাার কােছ অােছ । নতুন িকছু থাকেল েশয়ার করুন

ভাই আপনার বাসার ঠিকানাটা দেন। প্লিজ আমরা খুব উপকৃত হব। এত্তগুলা দিছেন যে অনেকগুলার নামই শুনিনাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.